
ব্রেকফাস্টে পরোটা খেতে পছন্দ করেন অনেকেই। বিশেষ করে আলুর পুরে তৈরি মুচমুচে নরম পরোটা হলে তো কথাই নেই। তবে পরোটা তৈরিতে বেশি তেল ব্যবহারের কারণে অনেকেই তা খেতে চান না। তবে কায়দা জানলে তেল ছাড়াও তৈরি করতে পারেন নরম ও ফুলকো আলুর পরোটা। স্বাস্থ্য সচেতন ও তেল এড়াতে চান এমন যে কারও জন্য এটি একটি দারুণ রেসিপি। অল্প ঘি বা মাখন ব্যবহার করে জলের ভাপে তৈরি এই পরোটা স্বাদে যেমন ভালো, তেমনি রান্নার পদ্ধতিও বেশ সহজ।
চলুন জেনে নেওয়া যাক, তেল ছাড়া আলুর পরোটা তৈরির সহজ পদ্ধতি—
উপকরণ-
প্রস্তুত প্রণালী
ডো তৈরি করুন
ডো বানাতে প্রথমে ৩ কাপ ময়দা, পরিমাণমতো নুন, টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সামান্য চিনি ও অল্প সাদা তেল দিয়ে ময়দা মেখে নরম ডো তৈরি করুন। ডো একদম নরম রাখবেন। এবার ডোর গায়ে সামান্য তেল মাখিয়ে ঢেকে প্রায় দুই ঘণ্টা রেখে দিন।
আলুর পুর তৈরি করুন
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিন। এরপর গোটা জিরে ও গোটা ধনে হালকা ভেজে গুঁড়ো করে নিতে পারেন। এবার চটকানো আলুর সঙ্গে ভাজা মসলা, কাঁচালঙ্কা কুচি, গরম মসলা গুঁড়ো, আমচুর পাউডার, ধনেপাতা কুচি ও স্বাদমতো নুন মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সুস্বাদু পুর তৈরি করুন।
এবার ময়দার ডো থেকে সমান আকারের কয়েকটি লেচি কেটে নিন। প্রতিটি লেচির মাঝখানে আলুর পুর দিয়ে চারপাশ থেকে মুখ বন্ধ করে দিন। এরপর সাবধানে বেলে পরোটার আকার দিন, যাতে পুর বাইরে বেরিয়ে না আসে। চাইলে পরোটার গায়ে কালো ও সাদা তিল ছড়িয়ে দিতে পারেন। এবার ফ্রাইং প্যানে জল দিয়ে তাতে পরোটা দিয়ে সামান্য ঘি বা বাটার ব্রাশ করে ঢাকা দিয়ে দিন। জলের ভাপে পরোটা ফুলে উঠবে। জল শুকালে এক পিঠ উল্টে এতে বাটার বা ঘি ব্রাশ করে নিন। এরপর অপর পিঠও তাই করে নিন। দুই পাশ ভালোভাবে সেঁকা হয়ে গেলে নামিয়ে নিন নরম ও ফুলকো আলুর পরোটা। এবার পছন্দমতো টক দই কিংবা আচারের সঙ্গে গরম গরম পরিবেশন করুন সকালের ব্রেকফাস্টে।