Advertisement

Palak Cutlet Recipe: সিঙাড়া, কচুরি ফেল! এভাবে বাড়িতে বানান মুচমুচে পালং শাকের কাটলেট, রেসিপি

Palak Cutlet: পালং শাক, আলু এবং হালকা মশলা দিয়ে তৈরি এই কাটলেট খেতে এতটাই সুস্বাদু যে আট থেকে আশি—সকলেই পছন্দ করেন। জেনে নিন কীভাবে পালং শাকের কাটলেট তৈরি করতে হয় এবং এর জন্য কী কী উপকরণ প্রয়োজন।

পালং শাকের কাটলেট রেসিপিপালং শাকের কাটলেট রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jun 2026,
  • अपडेटेड 7:51 PM IST

বিকেলে হালকা খিদে পেলে সুস্বাদু ও স্বাস্থ্যকর কিছু খেতে ইচ্ছে করে। বাইরের ভাজাপোড়া বা ফাস্ট ফুড না খেয়ে বাড়িতেই মুচমুচে ও স্বাস্থ্যকর কিছু তৈরি করে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে পালং শাকের কাটলেট হতে পারে সেরা বিকল্প। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন ও ফাইবার থাকে। সবচেয়ে ভাল ব্যাপার হল, এটি খুব অল্প সময়েই তৈরি করা যায়।

পালং শাক, আলু এবং হালকা মশলা দিয়ে তৈরি এই কাটলেট খেতে এতটাই সুস্বাদু যে আট থেকে আশি—সকলেই পছন্দ করেন। জেনে নিন কীভাবে পালং শাকের কাটলেট তৈরি করতে হয় এবং এর জন্য কী কী উপকরণ প্রয়োজন।

উপকরণ

১ আঁটি পালং শাক

২টি সেদ্ধ আলু

২ টেবিল চামচ ময়দা

১টি কাঁচা লঙ্কা

১ চা চামচ আদা কুচি বা বাটা

১ চা চামচ ধনে গুঁড়ো

২ চা চামচ ধনে পাতা কুচি

১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো

১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

১/২ কাপ ব্রেড ক্রাম্বস (পাউরুটির গুঁড়ো)

১/২ চা চামচ চাট মশলা

প্রয়োজন মতো তেল

স্বাদ মতো নুন

কীভাবে তৈরি করবেন পালং শাকের কাটলেট?

* পালং শাকের কাটলেট তৈরির জন্য প্রথমে পালং শাকের পাতাগুলো ভাল করে ধুয়ে কয়েক মিনিট সেদ্ধ করে নিন। 

* শাক ঠাণ্ডা হয়ে গেলে মিক্সিতে মিহি পেস্ট বা বাটা তৈরি করে নিন।

* এবার একটি পাত্রে সেদ্ধ আলুগুলো ভাল করে চটকে নিন এবং তাতে পালং শাকের পেস্টটি মিশিয়ে দিন। 

* এরপর এতে আদা কুচি, মিহি করে কাটা কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি যোগ করুন।

* লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গরম মশলা এবং স্বাদ মতো নুন দিয়ে সবকিছু ভাল করে মিশিয়ে নিন। 

* মিশ্রণটি ভালভাবে বাইন্ডিং বা জমাট বাঁধানোর জন্য ১ টেবিল চামচ ব্রেড ক্রাম্বস যোগ করুন।

Advertisement

* একটি ছোট পাত্রে ময়দা নিয়ে তাতে সামান্য জল মিশিয়ে পাতলা গোলা তৈরি করে নিন।

* এবার মিশ্রণটি থেকে অল্প অংশ নিয়ে গোল আকার দিন এবং হালকা চ্যাপ্টা করে নিন। এরপর এটি ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভাল করে মাখিয়ে নিন।

* প্যানে তেল গরম করুন এবং তৈরি করা কাটলেটগুলো সোনালি ও মুচমুচে করে ভেজে নিন। একইভাবে সবকটি কাটলেট তৈরি করে নিন।

* গরম গরম পালং শাকের কাটলেট গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

 

Read more!
Advertisement
Advertisement