Advertisement

Palong Shak Ghonto: মুগ ডাল দিয়ে পালং শাকের নিরামিষ ঘণ্ট, এভাবে রান্না করলে সবাই চেয়ে চেয়ে খাবে

এই সময় বাজারে গেলেই চোখ চলে যায় পালং শাকের দিকে। এক শাক কতরকম ভাবেই না রান্না করা যায়। কেউ কড়াইশুঁটি দিয়ে পালং শাকের ভাজা খেতে পছন্দ করেন, কেউ আবার বড়ি দিয়ে চচ্চড়ি রান্না করে ফেলেন। কিন্তু মুগ ডাল দিয়ে পালং শাক খেয়েছেন কখনও? জেনে নিন তৈরির রেসিপি। রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিন।

নিরামিষ পালং ঘন্ট মুগ ডাল দিয়েনিরামিষ পালং ঘন্ট মুগ ডাল দিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 7:36 PM IST

এই সময় বাজারে গেলেই চোখ চলে যায় পালং শাকের দিকে। এক শাক কতরকম ভাবেই না রান্না করা যায়। কেউ কড়াইশুঁটি দিয়ে পালং শাকের ভাজা খেতে পছন্দ করেন, কেউ আবার বড়ি দিয়ে চচ্চড়ি রান্না করে ফেলেন। কিন্তু মুগ ডাল দিয়ে পালং শাক খেয়েছেন কখনও? জেনে নিন তৈরির রেসিপি। রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিন।

উপকরণ
পালং শাক পরিমাণমতো
মুগ ডাল ৫০ গ্রাম
জিরে ১ চা চামচ
আদা ১ ইঞ্চি
হলুদ গুঁড়ো ১ চা চামচ
নুন ১ চা চামচ
শুকনো লঙ্কা ২-৩টি
সর্ষের তেল পরিমাণমতো

প্রণালী
ননস্টিক প্যান গ্যাসে বসিয়ে তেল গরম করে নিন। এরপর জিরে ও শুকনো লঙ্কা ভেজে নিন। তারপর ভেজানো ও জল ঝরানো মুগ ডাল ভেজে নিতে হবে। কম আঁচে রেখে ডাল ভেজে নিন। এরপর পালং শাক ভালো করে কেটে ধুয়ে নিন। তারপর ডালের মধ্যে মিশিয়ে দিন। এবার নুন ও হলুদ গুঁড়ো পরিমাণমতো মিশিয়ে দিতে হবে। মাঝারি আঁচে এবার রান্না করুন ৫-৬ মিনিট। এরই মধ্যে পালং শাক সেদ্ধ হয়ে এর থেকে বের হওয়া অতিরিক্ত জল শুকিয়ে যাবে। সবশেষে একটু আদা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করুন। ব্যাস তৈরি হয়ে যাবে মুগ ডাল দিয়ে পালং শাক ঘন্ট। গরম ভাত দিয়ে পরিবেশন করুন জিভে জল আনা পালং শাক ঘন্ট।

Read more!
Advertisement
Advertisement