Advertisement

Pora Moshla Macher Jhol: পোড়া মশলা দিয়ে মাছের ঝোল, গরম ভাতের সঙ্গে জমবে গ্রামবাংলার এই Recipe

Bengali Fish Curry Recipe: মাছের ঝোল বাঙালির অতি সুপরিচিত রান্না। তবে একই রকম ঝোল খেতে খেতে একঘেয়ে লাগতেই পারে। তাই স্বাদ বদলাতে এক দিন বানিয়ে ফেলুন পোড়া মশলা দিয়ে মাছের ঝোল। নাম পোড়া মশলা হলেও মশলা একেবারে পুড়িয়ে ফেলতে হবে না। হালকা রোস্ট করলেই হবে।

স্বাদ বদলাতে এক দিন বানিয়ে ফেলুন পোড়া মশলা দিয়ে মাছের ঝোল।স্বাদ বদলাতে এক দিন বানিয়ে ফেলুন পোড়া মশলা দিয়ে মাছের ঝোল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2026,
  • अपडेटेड 2:33 PM IST
  • মাছের ঝোল বাঙালির অতি সুপরিচিত রান্না।
  • কই রকম ঝোল খেতে খেতে একঘেয়ে লাগতেই পারে।
  • স্বাদ বদলাতে একদিন বানিয়ে ফেলুন পোড়া মশলা দিয়ে মাছের ঝোল।

Bengali Fish Curry Recipe: মাছের ঝোল বাঙালির অতি সুপরিচিত রান্না। তবে একই রকম ঝোল খেতে খেতে একঘেয়ে লাগতেই পারে। তাই স্বাদ বদলাতে একদিন বানিয়ে ফেলুন পোড়া মশলা দিয়ে মাছের ঝোল। নাম পোড়া মশলা হলেও মশলা একেবারে পুড়িয়ে ফেলতে হবে না। হালকা রোস্ট করলেই হবে। এই রান্নার বিশেষত্ব হল সেই পোড়া মশলার গন্ধ। সেই গন্ধই সাধারণ মাছের ঝোলকে আলাদা স্বাদ দেয়(Traditional Bengali Recipe)। রুই, কাতলা, ট্যাংরা বা বাটা; যেকোনও মাছ দিয়েই এই রান্না করা যায়। গরম ভাতের সঙ্গে এই ঝোল দারুণ লাগে(Village Style Fish Curry)।

পোড়া মশলা কীভাবে বানাবেন?
প্রথমে একটি শুকনো কড়াই গরম করে নিন। তাতে সামান্য কালো জিরে, সাদা জিরে, ধনেপাতা, কাঁচালঙ্কা, রসুন এবং অল্প পেঁয়াজ কুচি দিন। কোনও তেল দেওয়ার দরকার নেই।

মশলাগুলি নাড়তে থাকুন। কাঁচালঙ্কা এবং রসুনের গায়ে হালকা পোড়া দাগ পড়বে। তখনই আঁচ বন্ধ করে দিন। মশলা বেশি পুড়িয়ে ফেলবেন না। তা হলে ঝোলে তেতো স্বাদ চলে আসতে পারে।

মশলা ঠান্ডা হলে শিল-নোড়া বা মিক্সিতে মিহি করে বেটে নিন। এই পোড়া মশলাই হবে রান্নার মূল স্বাদ।

এবার মাছ ভেজে নিন
মাছ পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তেল ভাল করে গরম হলে মাছ দিয়ে দু’দিক হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।

মাছ ভাজার তেলেই এই ঝোল তৈরি করা যায়। তেল কম থাকলে প্রয়োজন মতো আরও একটু সর্ষের তেল দিতে পারেন।

এবার খেলা শুরু!
এ বার তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিন। গন্ধ বেরোলে খুব সরু করে কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আগে থেকে বেটে রাখা পোড়া মশলা দিয়ে দিন।

এর সঙ্গে সামান্য আদা বাটা এবং হলুদ দিন। ভাল করে নাড়তে থাকুন। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে।

Advertisement

মশলা শুকিয়ে এলে অল্প জল দিন। এ বার মশলা ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করলে বুঝবেন কষানো হয়ে গিয়েছে।

এর পর প্রয়োজন মতো জল দিন। বেশি জল দিলে ঝোল পাতলা হবে। কম জল দিলে ঝোল ঘন হবে। কতগুলি মাছ রান্না করছেন, তার উপর জলের পরিমাণ ঠিক করুন।

জল ফুটতে শুরু করলে নুনের পরিমাণ দেখে নিন। এ বার ভেজে রাখা মাছ দিয়ে দিন।

শেষে দিন টমেটো
এই রান্নায় টমেটো দেওয়ার সময়টিও গুরুত্বপূর্ণ। টমেটো একেবারে শেষে দিলে তার টক ভাবটা ভাল আসবে। তাই ঝোল ফুটে মাছ প্রায় সেদ্ধ হয়ে এলে মিহি করে কুচিয়ে রাখা টমেটো দিন। ৪-৫ টা চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন।

এ বার আঁচ একেবারে কমিয়ে দিন। কড়াই ঢেকে ৪-৫ মিনিট রান্না করুন। কিছুক্ষণ পর ঢাকনা খুললে দেখবেন ঝোলের উপর তেল ভেসে উঠেছে।

তখন গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পোড়া মশলা দিয়ে মাছের ঝোল। সাধারণ ঘরোয়া উপকরণেই এই রান্নায় পাওয়া যাবে গ্রামবাংলার পরিচিত গন্ধ এবং স্বাদ। 

Read more!
Advertisement
Advertisement