Advertisement

Punjabi Style Sarson Ka Saag: শীতে বানিয়ে ফেলুন সর্ষে শাক, রইল খাঁটি পঞ্জাবি স্টাইলে Recipe

শীত পড়তেই বাজারে আসতে শুরু করে নানা ধরনের শাকসবজি। আর শীতে বাড়িতে বানিয়ে নিতে পারেন পঞ্জাবি স্টাইলে সর্ষে শাক। গরমাগরম ভুট্টার রুটির সঙ্গে সর্ষে শাক জমে যাবে।

সর্ষে শাকের রেসিপি।সর্ষে শাকের রেসিপি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 5:18 PM IST
  • পঞ্জাবি স্টাইলে সর্ষে শাক বানান বাড়িতে।
  • রইল সর্ষে শাক তৈরির সহজ রেসিপি।

শীতকাল মানেই সর্ষের শাক। তবে সর্ষের শাক বাংলার চেয়ে পঞ্জাবে বেশি জনপ্রিয়। যাকে উত্তর ভারতে বলে 'সর্ষো কা সাগ'। দুর্দান্ত স্বাদের সঙ্গে এতে আছে পুষ্টিগুণও। সর্ষে শাকের সঙ্গে পালংশাক, মেথি এবং ধনেপাতার মিশেল স্বাদ আরও বাড়িয়ে তোলে। তার উপর মাখনের ফোড়ন। গরমাগরম রুটির সঙ্গে জমে যাবে শীত। তবে অনেকেই জানেন না, পঞ্জাবি স্টাইলে কীভাবে করবেন সর্ষের শাক। ভাবেন বোধহয়, খুব ঝক্কির। একেবারেই নয়। বানাতে যেমন ঝামেলা কম, তেমনই সময়ও লাগে অল্প।

সর্ষে শাক তৈরির উপাদান
সর্ষে শাক: ৫০০ গ্রাম
পালংশাক: ১০০ গ্রাম
মেথি শাক: সামান্য
ধনেপাতা: সামান্য
ভুট্টার আটা: ২ টেবিল চামচ
নুন: স্বাদমতো
রসুন: ৮-১০ কোয়া
কাঁচালঙ্কা: ২-৩টি
শুকনো লঙ্কা: ২টি
পেঁয়াজ কুচি: ১টি
টমেটো কুচি: ২টি
সর্ষের তেল: ২-৩ টেবিল চামচ
মাখন: ২ টেবিল চামচ
লঙ্কাগুঁড়ো: আধ চা চামচ

যেভাবে তৈরি করবেন সর্ষে শাক

প্রথমে সর্ষে শাক, পালং এবং মেথি শাক ভাল করে বেছে নিয়ে দুই থেকে তিনবার জলে ধুয়ে নিন। এবার সব শাক বড় করে কেটে নিন। ধনেপাতাও ধুয়ে কুচিয়ে রাখুন। প্রেসার কুকারে কেটে রাখা সমস্ত শাক দিয়ে দিন। সঙ্গে নুন, রসুনের কোয়া, কাঁচালঙ্কা এবং সামান্য জল মিশিয়ে দিন। কুকারের ঢাকনা বন্ধ করে একটি সিটি দেওয়া পর্যন্ত সেদ্ধ করুন। গ্যাস বন্ধ করে কুকারের চাপ সম্পূর্ণ বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শাক ঠান্ডা হতে দিন। 

এবার সেদ্ধ শাক মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন। তবে খেয়াল রাখবেন, শাক যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়। চাইলে মিক্সিতে না বেটে কম আঁচে নাড়াচাড়া করেও শাক মিহি করে নিতে পারেন।

বেটে রাখা শাক কড়াইয়ে ঢেলে দিন। তার মধ্যে ২ টেবিল চামচ ভুট্টার আটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। কম আঁচে ৫-৭ মিনিট রান্না হতে দিন।

অন্য একটি প্যানে সর্ষের তেল গরম করুন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। পেঁয়াজ ও টমেটো ভাজা হয়ে গেলে তার মধ্যে তৈরি করে রাখা সর্ষে শাক দিয়ে দিন। কম আঁচে আরও কয়েক মিনিট রান্না করুন। এতে মশলার স্বাদ শাকের সঙ্গে মিশে যাবে।

Advertisement

সবশেষে একটি ছোট প্যানে মাখন গরম করুন। তাতে শুকনো লঙ্কা এবং সামান্য লঙ্কাগুঁড়ো দিয়ে ফোড়ন তৈরি করুন। এবার গরম ফোড়নটি সর্ষে শাকের উপর ছড়িয়ে দিন।
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement