Advertisement

Punjabi Halwa Recipe: শিখ-পঞ্জাবিদের বিখ্যাত সুজির হালুয়া! বাড়িতেই গুরুদ্বারের মতো টেস্ট পাবেন

শিখ সম্প্রদায়ের একটি স্পেশাল ডেজার্ট আইটেমও আছে। সেটি হল সুজির হালুয়া। গুরুদ্বারে যাঁরাই গিয়েছেন, তাঁরা এই হালুয়া প্রসাদ হিসাবে খেয়েছেন। শিখ ধর্মে এটি ‘কড়া প্রসাদ’ নামে পরিচিত।

 শিখ ধর্মে এটি ‘কড়া প্রসাদ’ নামে পরিচিত। শিখ ধর্মে এটি ‘কড়া প্রসাদ’ নামে পরিচিত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 4:33 PM IST
  • শিখ ধর্মে এটি ‘কড়া প্রসাদ’ নামে পরিচিত।
  • সামান্য কয়েকটি উপকরণ থাকলেই তৈরি করতে পারবেন।

Punjabi Suji Halwa Recipe: পঞ্জাবি খাবার। মাখন, পরোটা, ছোলে ভাটুরে। তবে শিখ সম্প্রদায়ের একটি স্পেশাল ডেজার্ট আইটেমও আছে। সেটি হল সুজির হালুয়া। গুরুদ্বারে যাঁরাই গিয়েছেন, তাঁরা এই হালুয়া প্রসাদ হিসাবে খেয়েছেন। শিখ ধর্মে এটি ‘কড়া প্রসাদ’ নামে পরিচিত। ঘি, সুজি ও চিনির মিশ্রণে তৈরি এই মিষ্টির স্বাদ যেমন অসাধারণ, তেমনই এটি বানানোও বেশ সহজ। বাড়িতে সামান্য কয়েকটি উপকরণ থাকলেই তৈরি করতে পারবেন।

কড়া প্রসাদ কেন এত বিখ্যাত?
শিখদের গুরুদ্বারে দর্শন করতে গেলে অনেক সময় ভক্তদের হাতে কড়া প্রসাদ তুলে দেওয়া হয়। এটি শুধু একটি মিষ্টি নয়। শিখ ধর্মে এর বিশেষ গুরুত্ব রয়েছে। গুরুদ্বারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সমান ভাবে প্রসাদ দেওয়া হয়। সাধারণত সুজি, ঘি, চিনি ও জল দিয়ে এই হালুয়া তৈরি করা হয়। সঠিক অনুপাতে উপকরণ মেশানোই এর আসল রহস্য।

উপকরণ
এই পদ তৈরি করতে লাগবে এক কাপ সুজি, এক কাপ চিনি, এক কাপ ঘি এবং তিন কাপ জল। চাইলে সামান্য এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আসল কড়া প্রসাদে সাধারণত এই চারটি প্রধান উপকরণই ব্যবহার করা হয়।

কীভাবে বানাবেন পঞ্জাবি সুজির হালুয়া?
প্রথমে একটি পাত্রে জল গরম করে নিন। তাতে চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। চিনি সম্পূর্ণ গলে গেলে আঁচ বন্ধ করে রাখুন।

এ বার একটি কড়াইয়ে ঘি গরম করুন। তাতে সুজি দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। সুজির রং হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। খেয়াল রাখবেন, সুজি যেন পুড়ে না যায়। ক্রমাগত নাড়তে হবে। সুজি থেকে সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন, ভাজা হয়ে গিয়েছে।

এর পর ধীরে ধীরে গরম চিনির জল কড়াইয়ে ঢালুন। এই সময় সাবধানে থাকবেন। কারণ গরম ঘি ও সুজির মধ্যে জল পড়লে ছিটকে আসতে পারে। একটানা নাড়তে থাকুন, যাতে কোনও দলা না তৈরি হয়।

Advertisement

কিছুক্ষণ পর সুজি জল শুষে নিয়ে ঘন হয়ে আসবে। কড়াইয়ের গা ছেড়ে মিশ্রণটি আলাদা হতে শুরু করলে বুঝবেন, হালুয়া তৈরি। চাইলে সামান্য এলাচ গুঁড়ো দিতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement