Advertisement

Creamy Payesh Recipe: লক্ষ্মীপুজোয় বানান ঘন, থকথকে পায়েস, রইল রেসিপি

লক্ষ্মীপুজোয় ঘন, সরের মতো এবং সুগন্ধি পায়েস তৈরি করুন বাড়িতেই। কাজে লাগাতে পারেন দিদা-ঠাকুমাদের কিছু সহজ রান্নার কৌশল।

পায়েসের রেসিপিপায়েসের রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Oct 2026,
  • अपडेटेड 7:43 PM IST
  • লক্ষ্মীপুজোয় বাড়িতে বানান ঘন পায়েস।
  • রইল ফাটাফাটি রেসিপি।

রবিবার লক্ষ্মীপুজো। ওই দিন অনেক বাড়িতেই পায়েস রান্না হয়। লোকবিশ্বাস, লক্ষ্মীপুজোর পূর্ণিমার রাতে চাঁদ থেকে অমৃতবর্ষণ হয়। সেই কারণে উত্তর ভারতে বহু বাড়িতে সারা রাত খোলা আকাশের নীচে ক্ষীর রেখে পরদিন সকালে প্রসাদ হিসেবে খাওয়ার রীতি রয়েছে। কিন্তু বাড়িতে পায়েস তৈরি করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কখনও দুধ ও চাল আলাদা হয়ে যায়, কখনও আবার পায়েসের ঘনত্ব রাবড়ির মতো হয় না।

আপনিও যদি এবার পূর্ণিমায় ঘন, সরের মতো এবং সুগন্ধি পায়েস তৈরি করতে চান, তাহলে কাজে লাগাতে পারেন দিদা-ঠাকুমাদের কিছু সহজ রান্নার কৌশল। জেনে নিন, সুস্বাদু পায়েস তৈরির সহজ পদ্ধতি।

পায়েস তৈরির উপকরণ
ফুল ক্রিম দুধ: ১ লিটার
ছোট দানার চাল : ১/৪ কাপ (গোবিন্দভোগ বা বাসমতী)
চিনি: ১/২ কাপ (স্বাদ অনুযায়ী)
জাফরান: ৮-১০টি 
গরম দুধ: ২ চা-চামচ (জাফরান ভিজিয়ে রাখার জন্য)
ছোট এলাচের গুঁড়ো: ১/২ চা-চামচ
ঘি: ১ টেবিল চামচ
প্রয়োজনমতো কাজু ও কিসমিস

কীভাবে তৈরি করবেন?

প্রথমে চাল ভাল করে ধুয়ে ২০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। তারপর জল ঝরিয়ে হাত দিয়ে চাল সামান্য ভেঙে নিন। এবার একটি কড়াইয়ে এক চা-চামচ ঘি গরম করে চাল এক মিনিট হালকা ভেজে নিন। এতে পায়েসে সুন্দর সুগন্ধ আসবে। পাশাপাশি চাল কড়াইয়ের নীচে লেগে যাওয়ার আশঙ্কাও কমবে।

কড়াইয়ে সামান্য জল দিয়ে এক লিটার ফুল ক্রিম দুধ ঢালুন। এতে দুধ পাত্রের নীচে লেগে যাওয়ার আশঙ্কা কমে। এবার বেশি আঁচে দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে ভেজে রাখা চাল দিয়ে দিন।

আঁচ কমিয়ে মাঝেমধ্যে নাড়তে থাকুন। চাল পুরোপুরি সেদ্ধ হওয়া এবং দুধ ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, দুধ যেন কড়াইয়ের নীচে লেগে না যায়। কড়াইয়ের গায়ে জমে থাকা সর চেঁছে দুধের সঙ্গে মিশিয়ে দিন। এতে পায়েসের স্বাদ ও ঘনত্ব দুটোই বাড়বে।

Advertisement

পায়েসকে রাবড়ির মতো ঘন করতে একটি হাতা দিয়ে সামান্য চাল ও দুধ তুলে পাত্রের গায়ে হালকা করে চটকে দিন। তারপর মিশ্রণটি আবার পায়েসের সঙ্গে মিশিয়ে দিন। এতে পায়েস আরও ঘন হবে। কনডেন্সড মিল্ক ব্যবহার না করেও মিলবে সরের মতো ঘনত্ব।

পায়েস ঘন হয়ে এলে চিনি, গরম দুধে ভিজিয়ে রাখা জাফরান, এলাচের গুঁড়ো এবং কাজু ও কিসমিস দিয়ে দিন। মনে রাখবেন, চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই চিনি মেশানো উচিত। আগে চিনি দিলে চাল সেদ্ধ হতে বেশি সময় লাগতে পারে।

চিনি গলে গেলে কম আঁচে আরও ৩-৪ মিনিট নাড়ুন। তারপর গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল জন্য ঘন, সুগন্ধি ও সুস্বাদু পায়েস।
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement