Advertisement

Ragi Pizza Recipe: ময়দা লাগবে না, রাগি দিয়ে বানান এই সুস্বাদু পিজ্জা, রেসিপিটা জেনে নিন

পিজ্জার কথা শুনলেই জিভে জল আসে। কিন্তু অনেকেই স্বাস্থ্যের কারণে ইচ্ছে থাকলেও, তা খেটে পারেন না। পিজ্জা মূলত তৈরি হয় ময়দা দিয়ে। আর এই ময়দাই আমাদের শরীরের জন্য অন্যতম প্রধান শত্রু বলে বিবেচিত হয়। তবে আজ আমরা এমন রেসিপি বলব যা বানাতে ময়দা লাগবে না। ফলে গ্লুটেনের চিন্তা নেই।

পিজ্জাপিজ্জা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 12:42 PM IST

পিজ্জার কথা শুনলেই জিভে জল আসে। কিন্তু অনেকেই স্বাস্থ্যের কারণে ইচ্ছে থাকলেও, তা খেটে পারেন না। পিজ্জা মূলত তৈরি হয় ময়দা দিয়ে। আর এই ময়দাই আমাদের শরীরের জন্য অন্যতম প্রধান শত্রু বলে বিবেচিত হয়। তবে আজ আমরা এমন রেসিপি বলব যা বানাতে ময়দা লাগবে না। ফলে গ্লুটেনের চিন্তা নেই।
  
রাগিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে, যা শরীরে শক্তি জোগায়। এটি গ্লুটেন-মুক্ত, তাই যাদের গ্লুটেন অসহিষ্ণুতা রয়েছে তাদের জন্য এটি একটি ভালো বিকল্প। রাগিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যারক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে। রাগিতে ভিটামিন ডি-ও রয়েছে, যা শরীরের জন্য অপরিহার্য। চলুন জেনে নেওয়া যাক, রাগির আটা ব্যবহার করে কীভাবে ঘরে স্বাস্থ্যকর ও সুস্বাদু পিৎজা তৈরি করা যায় এবং এর জন্য কী কী উপকরণ প্রয়োজন।

রাগি পিজ্জা বানাতে কী কী উপকরণ লাগে?
২ কাপ রাগি ময়দা, ১ কাপ গাজর (কুচানো), ১ কাপ চেডার চিজ, ১ টেবিল চামচ পরিশোধিত তেল, পরিমাণমতো অরিগানো, পরিমাণমতো গোলমরিচ, ১ কাপ মাশরুম (কুচানো), পরিমাণমতো চিলি ফ্লেক্স, ৭টি তুলসী পাতা ২টি ছোট পেঁয়াজ (কুচানো), ১ চিমটি লবণ, ১/২ কাপ জল

রাগি পিজ্জা কীভাবে বানাবেন?

  • প্রথমে গাজর, মাশরুম ও ছোট পেঁয়াজের মতো সব সবজি ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে একপাশে রাখুন।
  • এবার, একটি বড় বাটিতে রাগির আটা নিন। অল্প অল্প করে কুসুম গরম জল, নুন ও তেল দিয়ে মেখে একটি নরম মণ্ড তৈরি করুন। মণ্ডটি খুব বেশি শক্ত করবেন না। মণ্ডটি মাখার পর ঢেকে কিছুক্ষণ রেখে দিন।
  • এরপর ময়দ থেকে ছোট ছোট বল তৈরি করুন এবং বেলনের সাহায্যে সেগুলোকে পিৎজার বেসের মতো গোল করে বেলে নিন।
  • এবার একটি তাওয়া বা প্যান গরম করে তাতে তৈরি করে রাখা রাগির বেসটি দুপাশে হালকা করে সেঁকে নিন।
  • বেসটি তৈরি হয়ে গেলে এর উপর টমেটো সস ছড়িয়ে দিন, তারপর গ্রেট করা চিজ দিন এবং সবশেষে উপরে কুচানো গাজর, মাশরুম ও পেঁয়াজ ছড়িয়ে দিন।
  • উপরে অরিগানো, চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ এবং তুলসী পাতা ছড়িয়ে দিন।
  • এবার পিজ্জাটি প্যানে ঢেকে দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করুন, যাতে চিজ ভালোভাবে গলে যায় এবং সবজিগুলোও হালকাভাবে সেদ্ধ হয়ে যায়।
  • আপনার স্বাস্থ্যকর ও সুস্বাদু রাগি পিজ্জা তৈরি। গরম গরম পরিবেশন করুন।
Read more!
Advertisement
Advertisement