Advertisement

Rajkot Badam Chutney: রাজকোটের বিখ্যাত বাদাম চাটনির Recipe, মাত্র ১০ মিনিটে বানান

Rajkot Yellow Chutney Recipe: সকালের জলখাবারে পরোটার সঙ্গে একটু চাটনি। আর তরকারির প্রয়োজন থাকে না। সাধারণ ধনেপাতা বা পুদিনার চাটনি অনেক খেয়েছেন। এবার বানিয়ে ফেলুন গুজরাতের রাজকোটের বিখ্যাত হলুদ চাটনি।

বানিয়ে ফেলুন গুজরাতের রাজকোটের বিখ্যাত হলুদ চাটনি। বানিয়ে ফেলুন গুজরাতের রাজকোটের বিখ্যাত হলুদ চাটনি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 7:37 PM IST
  • সকালের জলখাবারে পরোটার সঙ্গে একটু চাটনি।
  • তরকারির প্রয়োজন থাকে না।
  • কয়েকটি উপকরণ থাকলেই মাত্র ১০ মিনিটে তৈরি করে নিতে পারেন।

Rajkot Yellow Chutney Recipe: সকালের জলখাবারে পরোটার সঙ্গে একটু চাটনি। আর তরকারির প্রয়োজন থাকে না। সাধারণ ধনেপাতা বা পুদিনার চাটনি অনেক খেয়েছেন। এবার বানিয়ে ফেলুন গুজরাতের রাজকোটের বিখ্যাত হলুদ চাটনি। বাদাম, কাঁচালঙ্কা, সঙ্গে পাতিলেবুর টক; সব মিলিয়ে এই চাটনির স্বাদ বেশ অন্যরকম। সবচেয়ে বড় কথা, বাড়িতে বানাতে খুব বেশি সময়ও লাগে না। হাতের কাছে কয়েকটি উপকরণ থাকলেই মাত্র ১০ মিনিটে তৈরি করে নিতে পারেন।

কী কী উপকরণ লাগবে?
ভাজা বাদাম: আধ কাপ (আগে থেকে চার ঘণ্টা জলে ভিজিয়ে রাখা)

কাঁচালঙ্কা: আধ কাপ

পাতিলেবুর রস: ৩ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: এক-চতুর্থাংশ চা চামচ

হিং: সামান্য

নুন: স্বাদ অনুযায়ী

জল: প্রয়োজন বুঝে

কীভাবে বানাবেন?
প্রথমে ভিজিয়ে রাখা বাদাম থেকে জল ঝরিয়ে নিন। এ বার মিক্সিতে বাদাম দিয়ে অল্প মোটা করে বেটে নিন। তার পর সেই মিক্সির জারেই কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো, হিং, নুন এবং পাতিলেবুর রস দিন। সব উপকরণ একসঙ্গে মিহি করে বেটে নিন।

এবার বাদামবাটা ওই মিশ্রণে মিশিয়ে আরও এক বার মিক্সি চালান। চাটনি খুব ঘন মনে হলে প্রয়োজন অনুযায়ী সামান্য জল দিতে পারেন। তবে বেশি জল দিলে চাটনির ঘনত্ব নষ্ট হতে পারে। ঝাল বেশি পছন্দ না হলে কাঁচালঙ্কার পরিমাণ কমিয়ে নিন। তৈরি হয়ে গেল রাজকোটের ঝাল-টক হলুদ চাটনি।

কোন খাবারের সঙ্গে খাবেন?
গুজরাতে এই চাটনি সাধারণত ফাফড়া, গাঁটিয়া, খামন ধোকলা, মুঠিয়া এবং থেপলার সঙ্গে খাওয়া হয়। বাড়িতে পরোটা, চিলা কিংবা রুটি-তরকারির সঙ্গেও পরিবেশন করতে পারেন। ডাল-ভাতের সঙ্গেও খেতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement