Advertisement

Chicken Khichuri Recipe: এই বৃষ্টির দিনে জমিয়ে খান, বাড়িতেই রেঁধে ফেলুন চিকেন খিচুড়ি

বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি বাঙালির ফ্যান্টাসি। এ শুধু রসনার তৃপ্তি নয়, এ হল বাঙালির চিরন্তন বাসনা। এদিকে এবার বর্ষা শেষ হয়েও যেন হচ্ছে না। নিম্নচাপের জেরে ফের গোটা বাংলায় বৃষ্টির পূর্বাভাস। আর এই আবহাওয়াতেই খিচুড়ি খেতে ইচ্ছে হতে পারে অনেকের। এমন দিনে বাড়িতেই বানাতে পারেন চিকেন দিয়ে খিচুড়ি।

রাজকীয় স্বাদের চিকেন খিচুড়ি গুণাগুণেও স্পেশালরাজকীয় স্বাদের চিকেন খিচুড়ি গুণাগুণেও স্পেশাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2026,
  • अपडेटेड 4:33 PM IST

বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি বাঙালির ফ্যান্টাসি। এ শুধু রসনার তৃপ্তি নয়, এ হল বাঙালির চিরন্তন বাসনা। এদিকে এবার বর্ষা শেষ হয়েও যেন হচ্ছে না। নিম্নচাপের জেরে ফের গোটা বাংলায় বৃষ্টির পূর্বাভাস। আর এই আবহাওয়াতেই খিচুড়ি খেতে ইচ্ছে হতে পারে অনেকের। এমন দিনে বাড়িতেই বানাতে পারেন চিকেন দিয়ে খিচুড়ি। ঐতিহ্যগতভাবে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, নানা পদের ভর্তা কিংবা আচারই প্রথম পছন্দ হলেও, প্রতিদিনের চেনা স্বাদে রাজকীয় পরিবর্তন আনতে পারে 'চিকেন খিচুড়ি'। মুরগির মাংস আর ভাজা চাল-ডালের মিশ্রণ এই খাবারটিকে করে তোলে অত্যন্ত লোভনীয় ও তৃপ্তিদায়ক। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে দুপুরের আয়োজনে এই পদ হতে পারে জমজমাট মেন্যু। রইল তারই রেসিপি।

চিকেন খিচুড়ি রান্না করতে লাগবে-

  • উপকরণ
  • পোলাও বা আতপ চাল ২ কাপ
  • মুগ ও মসুর ডাল ১ কাপ
  • মুরগির মাংস আধা কেজি
  • আলু ২টি
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো ১ চা চামচ
  • লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
  • ধনে গুঁড়ো ১ চা চামচ
  • গোটা গরম মসলা (এলাচ, দারুচিনি, তেজপাতা) ৩-৪ টি
  • কাঁচা লঙ্কা ৪ টি
  • ঘি ১ টেবিল চামচ
  • সয়াবিন তেল প্রয়োজনমতো
  • নুন স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে হাঁড়িতে তেল গরম করে গোটা মসলা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা, গুঁড়ো মসলা ও নুন দিয়ে সামান্য জল যোগ করুন। মসলা ভালোভাবে কষিয়ে নিন। তেল ওপরে উঠে এলে আগে থেকে তেলে ভেজে রাখা আলুর টুকরো ও মাংস দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট কষিয়ে নিন, যাতে মাংস ভালোভাবে নরম হয়ে আসে। মাংস কষানো হয়ে গেলে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল ও ডাল হাঁড়িতে দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস ও মসলার সঙ্গে চাল-ডাল ৪-৫ মিনিট ভালোভাবে ভেজে নিন। এবার হাঁড়িতে প্রায় ৫ কাপ ফুটন্ত গরম জল ঢেলে দিন। সঙ্গে কয়েকটি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে দিন। জল কমে চালের সমান হয়ে এলে হাঁড়ির ঢাকনা দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিন। কম আঁচে ১৫-২০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে প্রয়োজন হলে একবার আলতো করে নেড়ে দিতে পারেন। চাল ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে এলে বুঝবেন খিচুড়ি প্রায় তৈরি। চাল সিদ্ধ হয়ে খিচুড়ি ঝরঝরে হয়ে এলে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিন। এরপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখুন। গরম গরম পরিবেশন করুন সুগন্ধি ও রাজকীয় স্বাদের চিকেন খিচুড়ি।

Advertisement

চিকেন খিচুড়ির সবচেয়ে বড় আকর্ষণ হলো পুষ্টির বৈচিত্র্য। চাল থেকে শর্করা, ডাল থেকে প্রোটিন এবং মুরগির মাংস থেকে পাওয়া যায় আরও প্রোটিনসহ বিভিন্ন পুষ্টি উপাদান। তাই এটি একসঙ্গে পেট ভরানোর পাশাপাশি খাবারে আনতে পারে বৈচিত্র্য। এই খিচুড়ির সঙ্গে আস্ত চিকেনের টুকরো, রোস্টেড আলু, সেদ্ধ বা ভাজা ডিম, মচমচে বেগুন ভাজা ও সালাড সাজিয়ে দিলে তা যেকোনো আড্ডায় উৎসবের আমেজ নিয়ে আসে।
 

Read more!
Advertisement
Advertisement