Advertisement

Palak Paneer Recipe: রেস্তোরাঁ স্টাইলে পালং পনির বানানোর সিক্রেট রেসিপি, রুটির সঙ্গে জমবে দারুণ

Restaurant Style Palak Paneer: রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিন পালং পনির। খুব সহজেই এই পদটা বানানো সম্ভব। সেক্ষেত্রে এই প্রতিবেদনের মতো করে রান্নাটা সেরে ফেলতে হবে। তারপর রুটির সঙ্গে জমিয়ে খান।

রেস্তোরাঁর মতো পালং পনির বানানোর রেসিপিরেস্তোরাঁর মতো পালং পনির বানানোর রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 12:09 PM IST
  • রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিন পালং পনির
  • খুব সহজেই এই পদটা বানানো সম্ভব
  • এই প্রতিবেদনের মতো করে রান্নাটা সেরে ফেলতে হবে

পনিরের অনেক পদই আমাদের বেশ পছন্দের। এই যেমন পালং পনিরের কথাই ধরুন। রেস্তোরাঁয় গিয়ে এই পদ খেতে আমরা অনেকেই পছন্দ করি। কিন্তু রোজ রোজ তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব নয়। আর যাওয়া যদি সম্ভবও হয়, তাহলে শরীরের কথা ভেবে খাওয়া উচিত নয়। কারণ, রেস্তোরাঁর রান্না নিয়মিত খেলে আদতে শরীরের হাল বিগড়ে যেতে পারে। তাই এবার বাড়িতেই রেস্তোরাঁ স্টাইলে পালং পনির বানিয়ে নিন।

এই পদট বানানো খুবই সহজ। শুধু এই সিক্রেট রেসিপি মেনে সঠিক পদ্ধতিতে রান্না করতে হবে। তাহলেই রুটির সঙ্গে খেতে লাগবে দারুণ। তাই ঝটপট রেস্তোরাঁ স্টাইলে পালং পনির বানানোর রেসিপি জেনে নিন। 

কী কী লাগবে? 

  • পালং শাক নিন ৫০০ গ্রাম
  • পনির লাগবে ২০০ গ্রাম 
  • ১টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিন
  • ১টি বড় সাইজের টমেটো কুচি করে নিন
  • আদা ও রসুন বাটা লাগবে ১ চা চামচ
  • কাঁচা লঙ্কা নিন ২ থেকে ৩টি
  • জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো নিন আধ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো লাগবে আধ চামচ
  • কসৌরি মেথি নিন ১ চা চামচ
  • ফ্রেশ ক্রিম নিন ২ টেবিল চামচ
  • ঘি লাগবে ২ টেবিল চামচ
  • নুন নিন স্বাদমতো

রান্না করুন এভাবে

  • সবার প্রথমে একটি পাত্রে জল গরম করুন। তাতে কিছুটা নুন দেবেন।
  • জল গরম হলে পালং শাকগুলি দিয়ে দিন। তারপর ২ থেকে ৩ মিনিট ভাপিয়ে নিতে হবে।
  • এবার শাক তুলে ঠান্ডা জলে চুবিয়ে দিন। তাতে শাকের সবুজ রং ঠিক থাকবে। 
  • শাক ঠান্ডা হয়ে গেলে কাঁচা লঙ্কা ও অল্প আদা দিয়ে বেটে নিন। তাহলে পেস্ট তৈরি হয়ে যাবে।
  • ওদিকে কড়াইতে সামান্য তেল গরম করুন। তাতে পনিরের টুকরোগুলি হলকা করে ভেজে নিতে হবে। তারপর তুলে রাখুন।
  • এবার ওই তেলেই জিরে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। 
  • এরপর টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিন। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত পান্না করতে থাকুন। 
  • মশলা কষা হয়ে গেলেই পালং শাকের পেস্ট দিয়ে দিন। সেটা ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। 
  • তারপর এতে ভেজে রাখা পনির দিন। সেই সঙ্গে কসৌরি মেথি ও ফ্রেশ ক্রিম দিতে হবে। ছড়িয়ে দিন গরম মশলা। 
  • এরপর ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিন। তারপর নামিয়ে নিতে হবে। ব্যস,তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের পালং পনির। এই পদ গরম  রুটি এবং নানের সঙ্গে খেতে লাগবে ভাল।    

 

Read more!
Advertisement
Advertisement