Advertisement

Chinese Fried Rice Recipe: ফ্রায়েড রাইসে চাইনিজ রেস্তোরাঁর মতো স্মোকি ফ্লেভার আনুন এভাবে

Smoky Fried Rice at Home: চাইনিজ রেস্তোরাঁয় ফ্রায়েড রাইস খেতে গেলে একটা বিশেষ গন্ধ নাকে আসে। ভাতের সঙ্গে হালকা পোড়া পোড়া স্বাদ মিশে থাকে। শেফদের ভাষায় একে বলা হয় ‘স্মোকি ফ্লেভার’।

Egg Fried Rice: চিনা ফ্রায়েড রাইসের রেসিপি।Egg Fried Rice: চিনা ফ্রায়েড রাইসের রেসিপি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 8:29 PM IST
  • চাইনিজ রেস্তোরাঁয় ফ্রায়েড রাইস খেতে গেলে একটা বিশেষ গন্ধ নাকে আসে।
  • কয়েকটি সহজ কৌশল মেনে চললে বাড়িতেই সেই স্বাদ আনা সম্ভব।

Smoky Fried Rice at Home: চাইনিজ রেস্তোরাঁয় ফ্রায়েড রাইস খেতে গেলে একটা বিশেষ গন্ধ নাকে আসে। ভাতের সঙ্গে হালকা পোড়া পোড়া স্বাদ মিশে থাকে। শেফদের ভাষায় একে বলা হয় ‘স্মোকি ফ্লেভার’। বাড়িতে ফ্রায়েড রাইস বানালে সেই স্বাদ অনেক সময় পাওয়া যায় না। ভাত ঝরঝরে হলেও রেস্তোরাঁর মতো গন্ধ আসে না। তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললে বাড়িতেই সেই স্বাদ আনা সম্ভব। তার জন্য দামি যন্ত্রের প্রয়োজন নেই।

১. আগের দিনের ভাত ব্যবহার করুন
ফ্রায়েড রাইসের জন্য সদ্য রান্না করা গরম ভাত ব্যবহার করবেন না। তাতে জলীয় ভাব বেশি থাকে। ফলে ভাত কড়াইয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে। বরং আগের দিনের ভাত ফ্রিজে রেখে ব্যবহার করুন। রান্নার আগে ভাত ঝরঝরে করে নিন। এতে প্রতিটি দানা আলাদা থাকবে।

২. আঁচ বেশি রাখুন
রেস্তোরাঁর স্মোকি ফ্লেভারের অন্যতম রহস্য হল বেশি আঁচে রান্না। কড়াই বা ওয়ক আগে ভাল করে গরম করুন। তার পর তেল দিয়ে সব্জি ও ভাত দিন। কম আঁচে বেশি ক্ষণ নাড়াচাড়া করলে ভাত নরম হয়ে যাবে। তাই দ্রুত রান্না করাই ভাল।

৩. অল্প অল্প করে বানান
কড়াইয়ে অতিরিক্ত ভাত বা সব্জি দিলে তাপমাত্রা কমে যায়। তখন ভাজা হওয়ার বদলে উপকরণগুলি সেদ্ধ হতে শুরু করে। অল্প অল্প করে ভাত ভাজুন। প্রয়োজনে দু’বারে রান্না করুন।

৪. সসের ব্যবহার বুঝে শুনে
সয়া সস, ভিনিগার এবং সামান্য গোলমরিচ ফ্রায়েড রাইসের স্বাদ বাড়ায়। তবে বেশি সস দিলে ভাত ভিজে যেতে পারে। তাই পরিমাণ বুঝে ব্যবহার করুন। সস দেওয়ার পর দ্রুত নাড়ুন।

৫. ধোঁয়ার স্বাদ আনবেন কীভাবে?
গরম কড়াইয়ে ভাত কিছু ক্ষণ না নেড়ে রেখে দিন। তাতে নীচের অংশে হালকা বাদামি ভাব আসতে পারে। তবে পুড়িয়ে ফেলবেন না। বাড়িতে স্মোকি ফ্লেভার আনতে চাইলে রান্নার শেষ দিকে অল্প পোড়া রসুন বা স্প্রিং অনিয়নও মেশাতে পারেন।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement