Advertisement

Crispy Jalebi Recipe: খালি একটু চালের গুঁড়ো, ১০ মিনিটেই বানান খাস্তা জিলিপি, রইল রেসিপি

শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, 'জিলিপির গাঁটে গাঁটে রস'। জিলিপি খেতে তিনি বড়ই ভালবাসতেন। আজও বাঙালির পছন্দের মিষ্টির লম্বা তালিকায়, জিলিপির স্থান সেই শুরুর দিকেই। লুচি তরকারি বা কচুরির পর একটু গরমাগরম জিলিপি হলে মন্দ হয় না।

 লুচি তরকারি বা কচুরির পর একটু গরমাগরম জিলিপি হলে মন্দ হয় না।  লুচি তরকারি বা কচুরির পর একটু গরমাগরম জিলিপি হলে মন্দ হয় না।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2026,
  • अपडेटेड 4:34 PM IST
  • বাঙালির পছন্দের মিষ্টির লম্বা তালিকায়, জিলিপির স্থান সেই শুরুর দিকেই।
  • চালের গুঁড়ো এবং গমের আটা থাকলেও বানিয়ে ফেলতে পারেন মুচমুচে জিলিপি।
  • সাধারণ কয়েকটি জিনিস দিয়েই তৈরি হবে দোকানের মতো জিলিপি।

Rice Flour Jalebi Recipe: শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, 'জিলিপির গাঁটে গাঁটে রস'। জিলিপি খেতে তিনি বড়ই ভালবাসতেন। আজও বাঙালির পছন্দের মিষ্টির লম্বা তালিকায়, জিলিপির স্থান সেই শুরুর দিকেই। লুচি তরকারি বা কচুরির পর একটু গরমাগরম জিলিপি হলে মন্দ হয় না। সাধারণত ময়দা, ডাল দিয়েই জিলিপি তৈরি করা হয়। তবে বাড়িতে চালের গুঁড়ো এবং গমের আটা থাকলেও বানিয়ে ফেলতে পারেন মুচমুচে জিলিপি। বাইরে থেকে মচমচে, ভিতরে রসে ভরা। সবচেয়ে বড় কথা, এর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। বাড়ির সাধারণ কয়েকটি জিনিস দিয়েই তৈরি হবে দোকানের মতো জিলিপি।

জিলিপি তৈরিতে কী কী লাগবে?
এই মিষ্টি বানাতে লাগবে আধ কাপ চালের গুঁড়ো, এর কাপের অর্ধেকের অর্ধেক(1/4th cup) গমের আটা এবং আধ কাপ টক দই। এ ছাড়া প্রয়োজন এক কাপ চিনি, আধ চা চামচ বেকিং পাউডার, আধ চা চামচ খাবারের রং এবং দু'টি এলাচের গুঁড়ো। জিলিপি ভাজার জন্য লাগবে সাদা তেল।

প্রথমে তৈরি করুন গোলা
একটি বড় পাত্রে চালের গুঁড়ো, গমের আটা, টক দই, বেকিং পাউডার এবং খাবারের রং নিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখতে হবে, গোলা যেন খুব পাতলা বা ঘন না হয়। মিশ্রণটি মসৃণ হলে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।

চিনির রস তৈরি করবেন কী ভাবে?
এবার একটি পাত্রে এক কাপ চিনি এবং আধ কাপ জল দিয়ে গরম করুন। চিনি গলে গেলে কিছুক্ষণ ফুটিয়ে এক তারের রস তৈরি করুন। শেষে এলাচের গুঁড়ো মিশিয়ে দিন। জিলিপির আসল স্বাদ অনেকটাই নির্ভর করে এই রসের উপর।

এবার ভাজার পালা
জিলিপি তৈরির পাত্র না থাকলে পরিষ্কার দুধের প্যাকেট ব্যবহার করতে পারেন। তাতে গোলা ভরে কোণটি সামান্য কেটে নিন। গরম তেলে গোল করে জিলিপির আকার দিন। মাঝারি আঁচে দু'পিঠ সোনালি করে ভাজুন। তার পর গরম জিলিপি চিনির রসে ৪-৫ মিনিট ডুবিয়ে রাখুন। ব্যস, তৈরি মুচমুচে চালের গুঁড়োর জিলিপি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement