
Summer Superfood Sattu: বৈশাখের চড়া রোদ আর ঘামাচি মারা গরমে প্রাণ ওষ্ঠাগত। অফিস থেকে বাড়ি, তৃষ্ণা মেটাতে আমরা হামেশাই রঙিন কোল্ড ড্রিংকস বা চিনিভর্তি প্যাকেটজাত সরবতে চুমুক দিই। কিন্তু জানেন কি, ক্ষণিকের আরাম দিলেও এই পানীয়গুলো আপনার শরীরের কতটা বারোটা বাজাচ্ছে? কৃত্রিম রং আর প্রিজারভেটিভের ভিড়ে আমরা ভুলেই গিয়েছি বাংলার সেই আদি ও অকৃত্রিম ‘সুপারফুড’ ছাতুকে। সস্তায় পুষ্টি আর প্রাকৃতিক শীতলতার এমন কম্বিনেশন মেলা ভার।
কেন খাবেন ছাতু?
ভাজা ছোলা বা বেঙ্গল গ্রাম গুঁড়ো করে তৈরি এই পাউডারটি আসলে পুষ্টির খনি। এতে যেমন গ্লুটেন নেই, তেমনই আছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস এবং জিঙ্কের মতো জরুরি খনিজ। মাত্র ১০০ গ্রাম ছাতু থেকে মেলে প্রায় ২২ গ্রাম প্রোটিন। বি-কমপ্লেক্স ভিটামিন সমৃদ্ধ এই পানীয় শরীরকে ভেতর থেকে চনমনে রাখে। গরমে ছাতু কেন জাদুকরী? জানুন এর ৭টি গুণ
পেট ঠান্ডা ও হজম: ছাতুর শরবত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হিটস্ট্রোকের ঝুঁকি কমায়। এটি অন্ত্র পরিষ্কার রাখে, ফলে কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যা ধারেকাছে ঘেঁষতে পারে না।
ডায়াবেটিস ও হার্টের বন্ধু: এর গ্লাইসেমিক ইনডেক্স খুব কম, তাই মধুমেহ রোগীদের জন্য এটি মহৌষধ। আবার প্রচুর পটাশিয়াম ও ফাইবার থাকায় রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্টকেও তরতাজা রাখে।
ওজন কমানোর টোটকা: ছাতুতে থাকা জটিল কার্বোহাইড্রেট ও ফাইবার পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখে। আজেবাজে খাওয়ার ইচ্ছে কমে যায়, ফলে ওজনও থাকে বশে। ১১০ থেকে ১৩০ ক্যালোরির এই পানীয় গ্রীষ্মের দুপুরে এক গ্লাস খেলে কেবল তৃষ্ণাই মেটে না, শরীরে ফিরবে অফুরন্ত প্রাণশক্তি। তাই এবার গরমে কৃত্রিম নেশা ছেড়ে ফিরে আসুন মাটির টানে, ছাতুর শরবতে।sattu-drink-benefits-summer-superfood-weight-loss-diabetes-natural-cooling