Advertisement

Secret Chai Masala Recipe: পাশের বাড়িতেও যাবে চায়ের গন্ধ, সিক্রেট মশলা বানানোর ট্রিকস

দোকানের মতো কড়া ও সুগন্ধি চা খেতে ভালবাসেন অনেতেই। বাড়িতেই বানিয়ে রাখতে পারেন এই স্পেশাল চা মশলা। এর জন্য কয়েকটি গোটা মশলা হালকা ভেজে গুঁড়িয়ে নিতে হবে।

চায়ের মশলার রেসিপিচায়ের মশলার রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2026,
  • अपडेटेड 4:31 PM IST
  • বানান স্পেশাল চা মশলা।
  • কী কী উপাদান লাগবে?

চা আর বাঙালির সম্পর্ক অনেক পুরনো। যে কোনও আড্ডার প্রাণ এক কাপ চা। এক চায়ে চুমুক দিতে দিতে রাজনীতি থেকে খেলা, সব বিষয়েই তর্ক করতে পারে বাঙালি। সকাল হোক বা বিকেল, ক্লান্তি কাটাতে এক কাপ হলে আর কিস্যু চাই না। রাস্তার ধারের দোকানের চায়ের স্বাদ ও গন্ধই আলাদা। বাড়িতে যতই চেষ্টা করুন, দোকানের মতো সেই স্বাদ যেন কিছুতেই আসে না। কখনও কি ভেবে দেখেছেন, দোকানের চায়ে এমন কী দেওয়া হয়, যার জন্য স্বাদ এতটা আলাদা? আসলে চায়ের বিশেষ স্বাদ ও গন্ধের রহস্য লুকিয়ে রয়েছে একটি সিক্রেট মশলায়। সেগুলি গুঁড়িয়ে সহজেই তৈরি করে নিতে পারেন বিশেষ চা মশলা।

মশলা চা বানাতে কী কী লাগবে
গোটা গোলমরিচ: ১০ গ্রাম
দারচিনি: ১০ গ্রাম
লবঙ্গ: ৫ গ্রাম
মৌরি: ৮ গ্রাম
ছোট এলাচ: ২০ গ্রাম
বড় এলাচ: ৩-৪টি
তুলসীর মঞ্জরি
তাজা তুলসী পাতা
শুকনো আদা: ১৫ গ্রাম
জৈয়ত্রি: ১ চা চামচ
জায়ফল: ১টি ছোট টুকরো

যেভাবে তৈরি করবেন চায়ের মশলা

প্রথমে কড়ায় দারচিনি, গোটা গোলমরিচ, লবঙ্গ এবং মৌরি নিয়ে কম আঁচে প্রায় ৩০ সেকেন্ড হালকা ভেজে নিন। তবে বেশিক্ষণ ভাজবেন না। এর পর ছোট এলাচ ও বড় এলাচ দিয়ে আরও কয়েক সেকেন্ড ভাজুন। ভাজা মশলাগুলি অন্য একটি পাত্রে তুলে রাখুন। এবার তুলসীর মঞ্জরি ও তাজা তুলসী পাতা দিয়ে হালকা ভেজে নিন। খেয়াল রাখবেন, তুলসী পাতার সমস্ত আর্দ্রতা যেন শুকিয়ে যায়। কারণ মশলায় আর্দ্রতা থেকে গেলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

এরপর ভাজা তুলসী পাতা ও মঞ্জরি আগে থেকে ভেজে রাখা গোটা মশলার সঙ্গে মিশিয়ে নিন। তাতে আদা গুঁড়ো, জয়ত্রি এবং জায়ফলের ছোট টুকরো দিন। 

সব মশলা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে হালকা গুঁড়িয়ে নিন। তবে একেবারে মিহি গুঁড়ো করবেন না। সামান্য দানাদার বা মোটা করে গুঁড়িয়ে রাখাই ভাল। এতে চায়ের মধ্যে মশলার স্বাদ ও গন্ধ আরও ভাল করে বোঝা যাবে। তৈরি হয়ে গেল বাড়িতে বানানো স্পেশাল চা মশলা। এবার পরিষ্কার, শুকনো এবং বায়ুরোধী পাত্রে রেখে দিন।

Advertisement

কখন মেশাবেন এই মশলা?

কড়া ও মশলাদার চা বানাতে প্রথমে জল ফুটতে দিন। ফুটন্ত জলে চিনি, চা পাতা এবং সামান্য চা মশলা দিয়ে দিন। এরপর প্রয়োজন মতো দুধ মিশিয়ে চা ভাল করে ফুটিয়ে নিন। ব্যস তৈরি হয়ে যাবে দোকানের মতো কড়া, সুগন্ধি মশলা চা।

TAGS:
Read more!
Advertisement
Advertisement