Advertisement

Bhapa Katla Recipe: টিফিন কৌটোতে সর্ষে-পোস্ত কাতলা ভাপা, পুরো ইলিশের মতো খেতে

Katla Fish Bhapa: সাধারণত ভাপা ইলিশ বা ভেটকিই খান সবাই। তবে রোজ রোজ তো আর অত দামী মাছ বাড়িতে খাওয়া হয় না। চাইলে কাতলা মাছ দিয়েও ভাপা বানিয়ে নিতে পারেন।

কাতলা ভাপা রেসিপিকাতলা ভাপা রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 2:49 PM IST
  • কাতলা মাছ দিয়েও ভাপা বানিয়ে নিতে পারেন।
  • হালকা ভেজে নেওয়া প্রয়োজন।

Katla Fish Bhapa: সাধারণত ভাপা ইলিশ বা ভেটকিই খান সবাই। তবে রোজ রোজ তো আর অত দামী মাছ বাড়িতে খাওয়া হয় না। চাইলে কাতলা মাছ দিয়েও ভাপা বানিয়ে নিতে পারেন। বাড়িতে থাকা সাধারণ টিফিন কৌটোতেই তৈরি হবে সর্ষে-পোস্ত কাতলা মাছ ভাপা। তবে রান্নার আগে একটি বিষয় মাথায় রাখবেন। ইলিশ বা ভেটকির মতো কাতলা মাছ সরাসরি ভাপে বসালে চলবে না। হালকা ভেজে নেওয়া প্রয়োজন।

কেন আগে ভেজে নেবেন?
কাতলা মাছের স্বাদ বেশ মিষ্টি। কিন্তু ঠিক ভাবে রান্না না হলে মাছের হালকা আঁশটে গন্ধ থেকে যেতে পারে। তাই প্রথমে মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। সামান্য নুন ও হলুদ মাখিয়ে কয়েক মিনিট রেখে দিন। এ বার কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলি হালকা করে ভেজে তুলুন। বেশি লাল বা মুচমুচে করার প্রয়োজন নেই। শুধু কাঁচা ভাব কাটিয়ে নেওয়াই উদ্দেশ্য।

সর্ষে-পোস্তর মিক্সচার বানান
এবার সাদা সর্ষে, পোস্ত এবং কয়েকটি কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। মিশ্রণে সামান্য নুন, হলুদ এবং সর্ষের তেল মেশান। চাইলে অল্প টক দইও দিতে পারেন। এতে মশলার স্বাদ আরও ভাল হবে। মিশ্রণ খুব বেশি পাতলা করবেন না। ঘন রাখলে তবেই আসল চেস্ট।

টিফিন কৌটোয় ভরে ফেলুন
একটি স্টিলের টিফিন কৌটোয় প্রথমে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিন। তার মধ্যে ভাজা মাছের টুকরোগুলি সাজিয়ে দিন। উপর থেকে সর্ষে-পোস্তর মিশ্রণ ঢেলে দিন। কয়েকটি চেরা কাঁচালঙ্কা এবং সামান্য সর্ষের তেল ছড়িয়ে কৌটোর ঢাকনা বন্ধ করুন। এ বার একটি বড় হাঁড়িতে জল গরম করে তার মধ্যে কৌটো বসিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপালেই তৈরি কাতলা মাছ ভাপা।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। সাধারণ কাতলা মাছও ইলিশ মাছের মতো খেতে লাগবে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement