Advertisement

Niramish Aloo Dum Recipe: লক্ষ্মীপুজোয় এভাবে বানান নিরামিষ আলুর দম, ভোগের খিচুড়ির সঙ্গে জাস্ট জমে যাবে

লুচি, কড়াইশুঁটির কচুরি, পোলাও, ফ্রায়েড রাইস, পরোটা, খিচুড়ি— সবকিছুর সঙ্গেই আলুর দম  দারুন জমে। নিরামিষ আলুর দমে কোনও পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়না। তাই এই আলুর দম ভোগের জন্যও উপযুক্ত।

 কী ভাবে বানাবেন লক্ষ্মীপুজো ‘স্পেশ্যাল’ আলুর দম? কী ভাবে বানাবেন লক্ষ্মীপুজো ‘স্পেশ্যাল’ আলুর দম?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2026,
  • अपडेटेड 3:42 PM IST

রবিবার লক্ষ্মীপুজো। এদিন বাংলার ঘরে ঘরে পুজিত হন মা লক্ষ্মী। আর পুজোর খাওয়াদাওয়ায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ভোগের খিচুড়ি। কোনও বাড়িতে দেবীকে প্রসাদে খিচুড়ি নিবেদন করা হয়, আবার কোথাও বাড়ির সদস্য ও অতিথিদের জন্য খিচুড়ি বানানো হয়। আর গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন আলুর দম। কীভাবে বানাবেন ভোগের জন্য নিরামিষ আলুর দাম, রইল রেসিপি।

লুচি, কড়াইশুঁটির কচুরি, পোলাও, ফ্রায়েড রাইস, পরোটা, খিচুড়ি— সবকিছুর সঙ্গেই আলুর দম  দারুন জমে। নিরামিষ আলুর দমে কোনও পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়না। তাই এই আলুর দম ভোগের জন্যও উপযুক্ত।

৩-৪ জনের জন্য যদি নিরামিষ আলুর দম বানান, তা হলে কী কী উপকরণ লাগবে? 
উপকরণ
আলু – ৩০০ গ্রাম, টম্যাটো – ১০০গ্রাম, ২ টো টমেটো বাটা, ১/৪ কাপ বাদাম কিসমিস বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/১ চা চামচ জিরে, ১ টা তেজপাতা, ১টা শুকনো লঙ্কা, ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মত নুন ও চিনি, পরিমাণ মতো তেল। নিরামিষ আলুর দম বানাতে প্রয়োজনে কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন।

প্রণালী
প্রথমে আলু সেদ্ধ করে নিন। একটি কড়াইতে ঘি গরম করে তাতে সেদ্ধ করা আলু অল্প নুন-হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিন। এবার একই কড়াইতে তেল দিয়ে তাতে প্রথমে আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়ুন।  এরপর সেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। সব মশলা দিয়ে নুন ও হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর সেদ্ধ করে ভেজে রাখা আলুর সঙ্গে কিসমিস বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিন। এর সঙ্গে কড়াইশুঁটি যোগ করে নিন। আলুর ওই মশলা মাখা মিশ্রণে শেষে চিনি, ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিন। এরপর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিন। নিরামিষ আলুর দম তৈরি হওয়ার পর তার উপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এরপর ভোগের থালায় সাজিয়ে দিন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement