Advertisement

New E-Scooter: এক চার্জে ১২০ কিমি! নতুন হাই পিকআপের ইলেকট্রিক স্কুটার আনল TVS

TVS M1-S Electric Scooter 2026: নতুন ইলেকট্রিক স্কুটার আনল TVS। ইতালির মিলানে EICMA 2026 মোটর শো-তে নতুন M1-S ম্যাক্সি-স্টাইল ইলেকট্রিক স্কুটারের প্রোডাকশন মডেল শোকেস করল সংস্থা।

নতুন M1-S ম্যাক্সি-স্টাইল ইলেকট্রিক স্কুটারের প্রোডাকশন মডেল শোকেস করল সংস্থা।নতুন M1-S ম্যাক্সি-স্টাইল ইলেকট্রিক স্কুটারের প্রোডাকশন মডেল শোকেস করল সংস্থা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 9:33 PM IST
  • নতুন ইলেকট্রিক স্কুটার আনল TVS।
  • EICMA 2026 মোটর শো-তে নতুন M1-S ম্যাক্সি-স্টাইল ইলেকট্রিক স্কুটারের প্রোডাকশন মডেল শোকেস করল সংস্থা।

TVS M1-S Electric Scooter 2026: নতুন ইলেকট্রিক স্কুটার আনল TVS। ইতালির মিলানে EICMA 2026 মোটর শো-তে নতুন M1-S ম্যাক্সি-স্টাইল ইলেকট্রিক স্কুটারের প্রোডাকশন মডেল শোকেস করল সংস্থা। গত বছর এই মডেলের কনসেপ্ট রিলিজ হয়েছিল। এবার ফাইনাল মডেল রিলিজ হল। তবে ভারতের বাজারে কবে এই স্কুটার আসবে, তা এখনও জানায়নি সংস্থা।  

ব্যাটারি ও গতির হিসাব
TVS M1-S-এ রয়েছে ৪.২ কিলোওয়াট-আওয়ারের NMC লিথিয়াম-আয়ন ব্যাটারি। সংস্থার দাবি এক চার্জে প্রায় ১২০ কিলোমিটার চলবে। তবে বাস্তবে চালানোর ধরন, রাস্তা ও আবহাওয়ার কারণে দূরত্ব কমবেশি হতে পারে।

পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর রয়েছে। জিরো থেকে ঘণ্টায় ৫০ কিলোমিটার স্পিড তুলতে ৩.৭ সেকেন্ড সময় লাগে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার। ১.৮ কিলোওয়াটের চার্জারে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে প্রায় ৭৫ মিনিট লাগবে।

M1-S-এ ২৬ লিটারের স্টোরেজ পাবেন। অর্থাৎ একটি ফুল-ফেস হেলমেট আরামসে ধরে যাবে। সামনে রয়েছে গ্লাভবক্স এবং USB-A চার্জিং পোর্ট। ৭ ইঞ্চির TFT পর্দায় দেখা যাবে প্রয়োজনীয় তথ্য। ব্লুটুথ, ওয়াই-ফাই ও নিজস্ব LTE কানেক্টিভিটিও রয়েছে। মোবাইল অ্যাপ থেকে সিট খোলা, স্কুটারের লোকেশন খোঁজা এবং সফ্‌টওয়্যার আপডেট পাবেন।

স্কুটারের ওজন ১৫০ কেজি। সিটের উচ্চতা ৮০০ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিলিমিটার। দুই চাকাতেই ডিস্ক ব্রেকের সঙ্গে ডুয়াল-চ্যানেল ABS রয়েছে। সঙ্গে টায়ার প্রেশার মনিটরিং ও ক্রুজ় কন্ট্রোলও দেওয়া হয়েছে।

ব্যাটারি ফ্লোরবোর্ডের নিচে বসানো। সামনে টেলিস্কোপিক ফর্ক। পিছনে দু’টি অ্যাডজাস্টেবল শক অ্যাবজ়র্বার রয়েছে। ১৪ ইঞ্চির চাকা ও ২৩০ মিলিমিটারের ডিস্ক ব্রেক। 

ভারতে কবে আসবে?
TVS এখনও ভারতে লঞ্চ, দাম বা বিক্রির বিষয়ে ঘোষণা করেনি।  

Read more!
Advertisement
Advertisement