Advertisement

Potol Chingri Recipe: অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানানোর সহজ রেসিপি, খেলেই আঙুল চাটবেন

অনুষ্ঠান বাড়ির মতোই পটল চিংড়ি বানিয়ে নিন। খুব সহজেই এই পদটা বানাতে পারবেন। এটা বানাতে কী কী লাগবে? কী স্টেপস? দ্রুত জেনে নিন রেসিপি।

পটল চিংড়ি রেসিপিপটল চিংড়ি রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2026,
  • अपडेटेड 12:50 PM IST
  • অনুষ্ঠান বাড়ির মতোই পটল চিংড়ি বানিয়ে নিন
  • খুব সহজেই এই পদটা বানাতে পারবেন
  • এটা বানাতে কী কী লাগবে?

অনেকেই পটল চিংড়ি খেতে পছন্দ করেন। তবে এই পদ বাড়িতে তৈরি করলে তেমন একটা মুখে রোচে না। বরং অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খেতেই লাগে দারুণ। তবে আজকের নিবন্ধে ঘরেই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তৈরি করার রেসিপি জানাব। এখানে বলে দেওয়া স্টেপ মেনে রান্না করলে এই পদটা খেতে হবে খাসা। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। 

এই প্রসঙ্গে বলি, অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানানোর কথা ভেবে আবার ঘাবড়ে যাবেন না। এই পদটা বানানোর সহজ রেসিপিই এখানে দেওয়া হল। আপনি অনায়াস পদটি বানিয়ে নিতে পারবেন। 

কী কী লাগবে? 

  • পটল লাগবে ২৫০ গ্রাম
  • চিংড়ি মাছ নিন ১৫০ গ্রাম
  • আলু লাগবে ১টা মাঝারি সাইজের
  • আদা বাটা লাগবে ১ চামচ
  • জিরে গুঁড়ো ১ চামচ প্রয়োজন
  • হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিতে হবে পরিমাণ মতো
  • সেই সঙ্গে গরম মশলা গুঁড়ো নিন আধ চামচ
  • তেজপাতা ও গোটা গরম মশলা লাগবে যতটা প্রয়োজন
  • সেই সঙ্গে সর্ষের তেল নিন 
  • নুন ও চিনিও লাগবে অল্প
  • টমেটো কুচি, সামান্য কাজুবাদাম বাটাও লাগবে

কীভাবে রান্না করবেন? 

  • সবার প্রথমে পটল ধুয়ে নিয়ে তার খোসা চেঁছে নিন। এরপর নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে।
  • চিংড়ি মাছ ভাল করে ছাড়িয়ে ধুয়ে নিন। তারপর নুন ও হলুদ মাখিয়ে রাখুন। 
  • এরপর কড়াইতে তেল গরম করুন। সেখানে প্রথমে গহালকা করে পটল ও আলু ভেজে নিন। 
  • তারপর ওই তেলেই নুন ও হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলিও হালকা করে ভেজে তুলে নিতে হবে। দেখবেন খুব বেশি করে ভাজবেন না। তাতে চিংড়ি শক্ত হয়ে যাবে। 
  • এবার কড়াইতে আরও কিছুটা তেল দিন। তাতে তেজপাটা ও গরম মশলা দিয়ে দিতে হবে। 
  • জিরে গুঁড়ো, হলুদ ও লঙ্কা গুঁড়ো সামান্য জলে গুলে নিন। তারপর সেটা কড়াইতে দিতে হবে। মশলা থেকে যেই তেল ছাড়বে, তখনই কাজুবাদাম দিতে হবে। 
  • মশলা ভালভাবে কষে গেলেই ভেজে রাখা পটল ও আলু দিয়ে দিতে হবে। এগুলি ভাল করে মিশিয়ে নিন। নাড়তে থাকুন। 
  • মশলার সঙ্গে সব মেখে গেলে কড়াইতে জল দিন। তারপর অল্প নুন ও চিনি দিতে হবে। এবার কড়াইটা থালা দিয়ে ঢেকে দিন।
  • এভাবে কিছুক্ষণ রান্না করলেই তরকারি মাখা মাখা হয়ে যাবে। এবার তাতে চিংড়ি মাখ, গরম মশলা গুঁড়ো এবং অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিন। তাতেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি পটল চিংড়ি। 
  • ভাতের সঙ্গে এই পদ খেতে লাগবে অসাধারণ। তাই এবার দ্রুত বাড়িতে নিন পদটি। 

 

Read more!
Advertisement
Advertisement