Advertisement

Protein Coffee: ফিটনেস ফ্রিকদের জন্য ট্রেন্ডিং ‘প্রফি’, মেদ ঝরাতে প্রোটিন কফির কার্যকারিতা কতটা?

Protein Coffee: বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশ অবশ্য এই প্রোটিন কফি পানের ক্ষেত্রে কিছু জরুরি বিষয় মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন। প্রফি খেলে যেমন পেশি গঠন বা মাসল বিল্ডিং ভালো হয় এবং ওয়ার্কআউট করার জন্য শরীরে ভরপুর এনার্জি বা শক্তি পাওয়া যায় তেমনই এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। 

Protein Coffee: ফিটনেস ফ্রিকদের জন্য ট্রেন্ডিং ‘প্রফি’, মেদ ঝরাতে প্রোটিন কফির কার্যকারিতা কতটা?Protein Coffee: ফিটনেস ফ্রিকদের জন্য ট্রেন্ডিং ‘প্রফি’, মেদ ঝরাতে প্রোটিন কফির কার্যকারিতা কতটা?
Aajtak Bangla
  • 21 Jun 2026,
  • अपडेटेड 1:57 AM IST

Protein Coffee: ফিটনেসপ্রেমীদের মধ্যে ওজন কমানোর জন্য নিত্যনতুন ট্রেন্ডের শেষ নেই। ব্ল্যাক কফি বা গ্রিন টি-র পর এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক নতুন পানীয় যার নাম দেওয়া হয়েছে প্রফি বা প্রোটিন কফি। 

জিম করা তরুণ প্রজন্ম থেকে শুরু করে মেদ ঝরাতে মরিয়া সাধারণ মানুষ অনেকেই এখন সকালের সাধারণ কফির বদলে এই বিশেষ পানীয়ে চুমুক দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো সাধারণ কফির সাথে প্রোটিন পাউডার মিশিয়ে তৈরি এই প্রফি কি সত্যিই শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করে? 

চিকিৎসকদের মতে এই প্রোটিন কফি মূলত শরীরে একসাথে জোড়া পুষ্টি উপাদান সরবরাহ করতে সাহায্য করে। যেখানে কফির ক্যাফেইন আপনার মেটাবলিজম রেট বাড়ায় এবং প্রোটিন পাউডার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। এর ফলে বারেবারে খাবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং শরীরে বাড়তি ক্যালোরি জমার সুযোগ পায় না যা পরোক্ষভাবে মেদ ঝরাতে বেশ সাহায্য করে থাকে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশ অবশ্য এই প্রোটিন কফি পানের ক্ষেত্রে কিছু জরুরি বিষয় মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন। প্রফি খেলে যেমন পেশি গঠন বা মাসল বিল্ডিং ভালো হয় এবং ওয়ার্কআউট করার জন্য শরীরে ভরপুর এনার্জি বা শক্তি পাওয়া যায় তেমনই এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। 

বাজারে পাওয়া অনেক প্রোটিন পাউডারেই কৃত্রিম চিনি বা অতিরিক্ত মিষ্টি মেশানো থাকে যা কফির সাথে খেলে ওজন কমার বদলে উল্টে হুড়মুড় করে বেড়ে যেতে পারে। সেই সাথে অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন ও প্রোটিনের এই মিশ্রণ রোজ খেলে অনেকের পেটের সমস্যা বা হজমের গোলমাল এবং অনিদ্রার মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। 

তাই চিকিৎসকদের স্পষ্ট নিদান হলো শুধুমাত্র এই প্রোটিন কফির ওপর ভরসা করে অলৌকিক উপায়ে কোনোভাবেই হুহু করে মেদ কমানো সম্ভব নয় যদি না তার সাথে সঠিক ডায়েট চার্ট এবং নিয়মিত শারীরিক কসরত বা ব্যায়ামের অভ্যাস বজায় রাখা যায়।

Advertisement

গবেষকদের মতে এই প্রফি বানানোর সময় পুষ্টির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। গরম বা ঠান্ডা কফির সাথে চিনি ছাড়া খাঁটি প্রোটিন পাউডার মিশিয়ে এটি তৈরি করা উচিত এবং কোনওভাবেই দিনে এক বা দুই কাপের বেশি এই পানীয় খাওয়া ঠিক নয়। 

বিশেষ করে যাঁদের কিডনির সমস্যা বা হৃদরোগের মতো ক্রনিক ব্যাধি রয়েছে তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের হাই প্রোটিন পানীয় ডায়েটে শামিল না করাই শ্রেয়। মূলত শরীরের মেটাবলিজম চাঙ্গা রাখতে এবং জিম করার পর পেশির ক্লান্তি দূর করতে এই প্রফি একটি ভালো বিকল্প হতে পারে তবে একে ওজন কমানোর একমাত্র শর্টকাট রাস্তা ভাবলে ভুল হবে।

 

Read more!
Advertisement
Advertisement