Advertisement

Egg Vs Soyabean: ডিম না সয়াবিন? রাজনীতিতে নয়, প্রোটিনের দৌড়ে কে এগিয়ে, জানলে আজই ডায়েট বদলাবেন

Egg Vs Soyabean: একদিকে ডিমকে যেখানে উচ্চমানের প্রাণিজ প্রোটিনের সেরা উৎস হিসেবে ধরা হয়, সেখানে সয়াবিন নিরামিষাশীদের কাছে একটি সাশ্রয়ী ও মোক্ষম বিকল্প। কিন্তু সত্যিই কি ডিমের ঘাটতি মেটাতে পারে সয়া চাঙ্কস?

সয়াবিন, ডিম  সয়াবিন, ডিম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 12:06 PM IST

প্রোটিনের কথা উঠলেই অনেকে ধন্দে পড়ে যান, ঠিক কোন খাবারটি শরীরের জন্য সবচেয়ে ভাল। সম্প্রতি পশ্চিমবঙ্গের মিড-ডে মিল প্রকল্পে ডিমের বদলে সয়া চাঙ্কস বা সয়াবিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই বিতর্ক শুধু খাদ্যাভ্যাসের গণ্ডিতে আটকে নেই, বরং পুষ্টির গুণমান এবং নিরামিষ বনাম আমিষের তরজাতেও গিয়ে ঠেকেছে।

একদিকে ডিমকে যেখানে উচ্চমানের প্রাণিজ প্রোটিনের সেরা উৎস হিসেবে ধরা হয়, সেখানে সয়াবিন নিরামিষাশীদের কাছে একটি সাশ্রয়ী ও মোক্ষম বিকল্প। কিন্তু সত্যিই কি ডিমের ঘাটতি মেটাতে পারে সয়া চাঙ্কস?

দুটি খাবারকেই প্রোটিনের পাওয়ারহাউস বলা হয়। তবে এই তরজা আজকের নয়। ওজন কমানো থেকে শুরু করে পেশি গঠন- ফিটনেস সচেতন মানুষদের ডায়েটে এই দুটি উপাদানেরই বিশেষ কদর রয়েছে। কিন্তু আপনার শারীরিক চাহিদার ওপর ভিত্তি করে কোনটি বেছে নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ হবে? চলুন জেনে নিই বিশেষজ্ঞরা কী বলছেন।

ডিম বনাম সয়া চাঙ্কস

প্রোটিনের গুণমান এবং তা শরীরে শোষিত হওয়ার ক্ষমতার নিরিখে ডিম সবসময়ই তালিকার শীর্ষে থাকে। 'হেলথলাইন'-এর তথ্য অনুযায়ী, ডিমে ৯টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডই ভরপুর মাত্রায় থাকে, যা পেশি মেরামত এবং সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। একটি ডিমে প্রায় ৬ থেকে ৭ গ্রাম প্রোটিন থাকে। এর 'বায়ো-অ্যাভেইলেবিলিটি' বা জৈব উপলব্ধতা অনেক বেশি। সহজ কথায়, ডিমের প্রোটিন আমাদের শরীর খুব দ্রুত ও সহজেই গ্রহণ করতে পারে।

অন্যদিকে, সয়া চাঙ্কস হল উদ্ভিদজাত বা প্ল্যান্ট-বেসড প্রোটিনের এক দুর্দান্ত উৎস। এতেও সমস্ত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড মজুত রয়েছে, তবে শরীরে এর শোষণ বা কাজে লাগার হার ডিমের তুলনায় সামান্য কম। তবে ফাইবারের দিক থেকে বিচার করলে সয়াবিন কিন্তু ডিমকে অনায়াসেই টেক্কা দেবে। পুষ্টিগুণ বিচার করলে, মাত্র ৫০ গ্রাম সয়া চাঙ্কেই প্রায় ২৫ গ্রাম প্রোটিন মেলে, যা ওজনের তুলনায় বেশ নজরকাড়া।

Advertisement

আপনার জন্য সেরা কোনটি?

আপনি যদি মূলত পেশি গঠনের দিকে ফোকাস করেন, তবে ডিম নিঃসন্দেহে একটি সম্পূর্ণ এবং উন্নত প্রোটিনের উৎস। এটি হজমও হয় খুব সহজে। কিন্তু আপনি যদি সম্পূর্ণ নিরামিষাশী হন বা পকেটের পক্ষে মানানসই (বাজেট ফ্রেন্ডলি) কোনও ভালো প্রোটিনের খোঁজ করেন, তবে সয়াবিনের চেয়ে ভাল বিকল্প আর হতে পারে না।

চিকিৎসা বিষয়ক ওয়েবসাইট 'ওয়েবএমডি'-র রিপোর্ট বলছে, সয়াবিনের মতো উদ্ভিদজাত উৎসগুলি কেবল প্রোটিনই জোগায় না, বরং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি— সয়া চাঙ্কস যদি ভাত বা রুটির মতো শস্যজাতীয় খাবারের সঙ্গে মিলিয়ে খাওয়া যায়, তবে এর প্রোটিন প্রোফাইল আরও উন্নত হয় এবং শরীর পর্যাপ্ত পুষ্টি পায়।

তবে মনে রাখবেন, রোজকার ডায়েটে বড়সড় কোনও বদল আনার আগে, নিজের শরীরের নির্দিষ্ট চাহিদা ও গঠন বুঝে নেওয়াটা সবচেয়ে জরুরি। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিতে ভুলবেন না।


 

Read more!
Advertisement
Advertisement