Advertisement

High Sugar Fruits: ডায়াবেটিসে বিষের সমান এই ৫ ফল, খেলেই তরতরিয়ে বাড়বে সুগার

আমাদের পরিচিত কিছু ফলও ডায়াবেটিসের জন্য একবারেই ভাল নয়। এগুলি খেলেই শরীরের হাল বিগড়ে যেতে পারে। পিছু নিতে পারে একাধিক সমস্যা। সুতরাং সাবধান হয়ে সেই সব ফল সম্পর্কে দ্রুত জেনে নিন।

সুগার বাড়ায় যে সব ফলসুগার বাড়ায় যে সব ফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 2:20 PM IST
  • আমাদের পরিচিত কিছু ফলও ডায়াবেটিসের জন্য একবারেই ভাল নয়
  • এগুলি খেলেই শরীরের হাল বিগড়ে যেতে পারে
  • পিছু নিতে পারে একাধিক সমস্যা

ডায়াবেটিস একটি জটিল অসুখ। আর এই রোগ শরীরকে ঘিরে ধরলে জীবন থেকে কিছু খাবারকে আউট করে দিতে হবে। নইলে স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। এমনকী একাধিক অঙ্গের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই সাবধান হন। 

তবে মুশকিল হল, আমাদের পরিচিত কিছু ফলও ডায়াবেটিসের জন্য একবারেই ভাল নয়। এগুলি খেলেই শরীরের হাল বিগড়ে যেতে পারে। পিছু নিতে পারে একাধিক সমস্যা। সুতরাং সাবধান হয়ে সেই সব ফল সম্পর্কে দ্রুত জেনে নিন।

আম 
ডায়াবেটিসে আম খাওয়া একবারেই চলবে না। এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স (কোনও খাবার খেলে সুগার কত তাড়াতাড়ি বাড়তে পারে, সেটা গ্লাইসেমিক ইনডেক্সের মাধ্যমে বোঝানো হয়) অনেকটাই বেশি। জানলে অবাক হয়ে যাবেন এক কাপ আমে মোটামুটি ২৩ গ্রাম সুগার থাকে। যার ফলে এটি খেলে রক্তে গ্লুকোজ লেভেল দ্রুত গতিতে বেড়ে যায়। তাই ডায়াবেটিস থাকলে এই ফল এড়িয়ে যান।

আঙুর
অনেকেই আঙুর খেতে ভীষণই ভালোবাসেন। এর মিষ্টি স্বাদের যে সত্যিই কোনও তুলনা হয় না। যদিও খারাপ খবর হল, ডায়াবেটিসে এই ফল খেলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। এতে মজুত ফ্রুকটোজ দেহের করতে পারে ক্ষতি। সুগার তরতর করে বেড়ে যেতে পারে। তাই এই ফলটাও এড়িয়ে চলার চেষ্টা করুন।

আনারস
গরম পড়তে শুরু করেছে। আর এমন পরিস্থিতিতে চলবে না আনারস। এটি আদতে সুগার বাড়িয়ে দিতে পারে। আসলে এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। তাই নিয়মিত আনারস খেলে দেহের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। সুতরাং এটাও এড়িয়ে যান।

তরমুজ
গরমের সেরার সেরা ফল হল তরমুজ। তবে এই ফলও বেশি পরিমাণে খাওয়া যাবে না। এটি খেলেও শরীরের হাল বিগড়ে যেতে পারে। কারণ, এরও গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। পাশাপাশি এতে প্রাকৃতিক চিনিও রয়েছে। তাই তরমুজের থেকে দূরে থাকার চেষ্টা করুন।

কলা
অত্যন্ত উপকারী কলাও খেতে হবে সাবধানে। কারণ, এই ফলে রয়েছে কার্বোহাইড্রেটের ভাণ্ডার। পাশাপাশি এতে ভাল পরিমাণ সুগারও উপস্থিত। তাই ডায়াবেটিসে কলা খেলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। সুতরাং সাবধান হন। চেষ্টা করুন কলা এড়িয়ে যাওয়ার।

Advertisement

কী খাবেন? 
এর বদলে খেতে পারেন আপেল, পেয়ারা, কিউই ও আমলকীর মতো ফল। এগুলি সুগারে অত্যন্ত উপকারী। এই সব ফল খেলে শরীরের হাল ফিরবে।

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

Read more!
Advertisement
Advertisement