Advertisement

Breakfast Diet Plan For Weight Loss: চটজলদি ওজন কমাতে চান? ব্রেকফাস্ট মেনুতে রাখুন এসব ভারতীয় খাবার, স্বাদ- পুষ্টি দুটোই ভরপুর

Weight Loss Tips: ব্রেকফাস্টে ভুল কিছু খেলে স্বাস্থ্যের বড় ক্ষতি হতে পারে। ফলে ওজনও দ্রুত বাড়তে পারে। ব্রেকফাস্টে পুষ্টিকর খাবার খেলে ওজন সহজে কমে। এছাড়াও, এই অভ্যেসে সারা দিন এনার্জেটিক থাকতে পারবেন আপনি।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jun 2024,
  • अपडेटेड 2:23 PM IST

দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহার ব্রেকফাস্ট। যারা দিন শুরুর খাবারে যা কিছু খেয়ে নেন, তারা ভুল করেন। ব্রেকফাস্টে ভুল কিছু খেলে স্বাস্থ্যের বড় ক্ষতি হতে পারে। ফলে ওজনও দ্রুত বাড়তে পারে। ব্রেকফাস্টে পুষ্টিকর খাবার খেলে ওজন সহজে কমে। এছাড়াও, এই অভ্যেসে সারা দিন এনার্জেটিক থাকতে পারবেন আপনি।

ব্রেকফাস্টে একটু অসাবধানতা মুখের স্বাদ নষ্ট করে দিতে পারে। অসুস্থও হতে পারেন। কিছু খাবার রয়েছে, যেগুলো সব ধরনের পুষ্টিগুণে ভরপুর এবং স্বাদেও দারুণ। এছাড়াও, এগুলি ওজন কমাতেও সাহায্য করে। জানুন ব্রেকফাস্ট কী কী মেনু রাখতে পারেন। 

মশলা ওটস 

মশলা ওটস খেতে পারেন ব্রেকফাস্টে। এতে প্রচুর পরিমাণে ফাইবারের পাশাপাশি অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। মশলা ওটস খেতে যেমন ভাল, এটি ওজন কমাতেও সাহায্য করতে পারে।

ইডলি

ঐতিহ্যবাহী ইডলির পরিবর্তে, ইডলি পুষ্টি সমৃদ্ধ রাগি ইডলি খেতে পারেন। রাগি গ্লুটেন-মুক্ত শস্য। এটি ফাইবার সমৃদ্ধ। তবে যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা সকালে নারকেল চাটনির বদলে সাম্বারের সঙ্গে খেতে পারেন। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এর ব্যবহার ওজন কমাতে সাহায্য করবে।

ডালিয়া- চিল্লা

মুগ-ডালিয়া চিল্লাও খেতে পারেন ব্রেকফাস্টে। এটি শুধু স্বাদেই সুস্বাদু নয়, ক্যালোরিও কম। এছাড়াও এটি ফাইবার সমৃদ্ধ। কম ক্যালোরিযুক্ত খাবার হওয়ায়, এর ব্যবহার আপনার বেড়ে যাওয়া ওজন কমাতে পারে।

ডোসা

সকালে ডোসাও দারুণ স্বাস্থ্যকর। এতে ক্যালোরি কম, কিন্তু স্বাদে দারুণ। সেই সঙ্গে দীর্ঘক্ষণ পেটও ভরে থাকে। স্বাদ বাড়ানোর জন্য, টমেটো বা পুদিনার মতো ভিন্ন ধরণের চাটনির সঙ্গে খেতে পারেন।

উত্তাপম

দক্ষিণী খাবার উত্তাপম ব্রেকফাস্ট মেনুতে রাখতে পারেন। এটি এক ধরনের সুস্বাদু প্যানকেক, যার উপরে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এবং গাজরের মতো সবজি যোগ করা হয়। এটিতে ক্যালোরি কম, তবে ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। উত্তাপম ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement