Advertisement

Chicken Price: চিকেনের বিকল্প প্রোটিন পেতে কী খাবেন? পরামর্শ পুষ্টিবিদের

ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ থেকে ২১০ টাকা কেজি, এখন অনেক জায়গাতেই ১৭০ থেকে ১৮০ টাকা। আসলে গরমে অনেকেই মাংস কম খেতে চান। এমতাবস্থায় চিকেনের বিকল্প কী হতে পারে? সেই প্রশ্নের উত্তর দিলেন পুষ্টিবিদ দেবরূপা ভট্টাচার্য।

গরমে অনেকেই মাংস কম খেতে চান। এমতাবস্থায় চিকেনের বিকল্প কী হতে পারে? গরমে অনেকেই মাংস কম খেতে চান। এমতাবস্থায় চিকেনের বিকল্প কী হতে পারে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 May 2026,
  • अपडेटेड 3:14 PM IST
  • চিকেনের সস্তায় বিকল্প কী হতে পারে?
  • প্রশ্নের উত্তর দিলেন পুষ্টিবিদ দেবরূপা ভট্টাচার্য।
  • ডিমকেও সস্তার সেরা প্রোটিন সোর্স বলছেন বিশেষজ্ঞরা।

Chicken Price Down in Bengal: গরম বাড়তেই কমছে চিকেনের দাম। মাসের শুরুতে যে ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ থেকে ২১০ টাকা কেজি, এখন অনেক জায়গাতেই ১৭০ থেকে ১৮০ টাকা। আসলে গরমে অনেকেই মাংস কম খেতে চান। এমতাবস্থায় চিকেনের বিকল্প কী হতে পারে? সেই প্রশ্নের উত্তর দিলেন পুষ্টিবিদ দেবরূপা ভট্টাচার্য।

চিকেনের দাম কমছে কেন?
পোলট্রি সংগঠন সূত্রে খবর, মূলত অতিরিক্ত গরমের কারণেই কমছে মুরগির দাম। ব্রয়লার মুরগি পালনের জন্য আদর্শ তাপমাত্রা ১৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বর্তমানে তাপমাত্রা অনেকটাই বেশি। ফলে মুরগির বৃদ্ধি কমে যাচ্ছে। পাশাপাশি কম জায়গায় বেশি মুরগি পালনের কারণে গরমে মৃত্যুর ঝুঁকিও বাড়ছে।

অন্যদিকে গরমে সাধারণ মানুষ খুব বেশি চিকেন, গুরুপাক খাবার খেতেও চান না। স্বাভাবিকভাবেই চাহিদা কমায় দাম কমে।

বিকল্প জানালেন পুষ্টিবিদ 
পুষ্টিবিদ দেবরূপা ভট্টাচার্য জানালেন, চিকেন এখনও অন্যতম সেরা প্রোটিনের উৎস। বিশেষ করে চিকেন ব্রেস্টে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। তাঁর কথায়, '১০০ গ্রাম চিকেন ব্রেস্টে প্রায় ২৭ গ্রাম প্রোটিন থাকে। পাশাপাশি শরীরের প্রয়োজনীয় একাধিক এসেনসিয়াল অ্যামিনো অ্যাসিডও পাওয়া যায়। তাই বাড়ন্ত শিশু, অসুস্থ ব্যক্তি বা যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের জন্য চিকেন খুব উপকারি।' গরমে চিকেনের হাল্কা-পাতলা ঝোল খাওয়া যেতে পারে বলে মত তাঁর।

তবে অনেকেই এখন চিকেনের বিকল্প খুঁজছেন। সেই প্রসঙ্গে পুষ্টিবিদের পরামর্শ, ছোট মাছ ভাল বিকল্প হতে পারে। বিশেষ করে বাটা মাছের মতো ছোট মাছে প্রোটিনের পরিমাণ বেশ ভাল। ১০০ গ্রাম বাটা মাছে প্রায় ১৫ থেকে ২০ গ্রাম প্রোটিন থাকে। পাশাপাশি এতে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এবং উপকারী ফ্যাটও পাওয়া যায়।

ডিমকেও সস্তার সেরা প্রোটিন সোর্স বলছেন বিশেষজ্ঞরা। একটি ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। দেবরূপার মতে, 'একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে ২ থেকে ৩টি গোটা ডিম খেতেই পারেন। পুরোটাই আপনার সারাদিনের প্রোটিন ইনটেকের উপর নির্ভর করছে। তবে তার বেশি খেলে কুসুম কম খাওয়াই ভাল। কারণ কুসুমে ফ্যাট এবং ক্যালোরি বেশি থাকে। তাছাড়া গরমে বেশি ডিম খেলে হজমের সমস্যাও হতে পারে।'

Advertisement

যাঁরা নিরামিষ খান?
নিরামিষভোজীদের জন্যও একাধিক বিকল্প রয়েছে। দুধ, ছানা, সয়াবিন, টোফু, চিনেবাদাম, খোসাসহ মুসুর ডাল এবং হাং কার্ড বা জল ঝরানো ঘন দই প্রোটিনের ভাল উৎস। পাশাপাশি হাং কার্ডে প্রোবায়োটিকও থাকে, যা হজমশক্তি ভাল রাখতে সাহায্য করে। গরমে অবশ্য়ই নিয়মিত দই-ভাত, দই-ওটস বা দই দিয়ে ফল খাওয়া যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শুধু চিকেনের উপর নির্ভর না করে খাবারের তালিকায় বিভিন্ন ধরনের প্রোটিন রাখাই সবচেয়ে ভাল। তাতে খরচও কমবে, আবার শরীরের পুষ্টির চাহিদাও পূরণ হবে।

Read more!
Advertisement
Advertisement