
(পরামর্শ বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার)
ভারতে ডায়াবেটিসের কোটি কোটি রোগী রয়েছেন। আর প্রতিদিনই এই সংখ্যাটা বেড়েই চলেছে। আর এই অসুখকে কন্ট্রোলে রাখতে রাখতে হবে। সেই মতো ডায়েট নিয়ে সাবধান হতে হবে। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে।
মাথায় রাখতে হবে, হাই ব্লাড সুগার একটি জটিল অসুখ। এই রোগের জন্য কিডনি, চোখ, হার্ট সহ একাধিক অঙ্গের বড় ক্ষতি হতে পারে। তাই যেভাবেই হোক ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা জরুরি। আর সেই কাজে সাফল্য পেতে চাইলে কিছু খাবার খাওয়া ছাড়তে হবে। আজকের নিবন্ধে তেমনই কিছু খাবার সম্পর্কে জানান হল।
মিষ্টি নিয়ে সাবধান
অনেকেই ডায়াবেটিসের ফাঁদে পড়ার পরও মিষ্টি খান। আর সেটাই হল সবথেকে বড় ভুল। নিয়মিত মিষ্টি খেলে আদতে শরীরের হাল বিগড়ে যেতে পারে। বেড়ে যেতে পারে সুগার লেভেল। তাই কোনওভাবেই খাওয়া যাবে না মিষ্টি।
তবে মাসে একবার ছোট একটা মিষ্টি খেলে সমস্যা হবে না। মাঝে মধ্যে খেলেই যত বিপদ। তাই সাবধান হয়ে যান।
প্রসেসড ফুড চলবে না
আপনি কি বেকন,সসেজ খেতে ভালোবাসেন? তাহলে একটা খারাপ খবর রয়েছে। আসলে এই ধরনের খাবার শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটি খেলে প্রদাহের হার বেড়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে সুগার। তাই চেষ্টা করুন প্রসেসড ফুড যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার।
জ্যুসের থেকেও দূরে থাকুন
ডায়াবেটিস রোগীদের যতটা সম্ভব জ্যুসের থেকে দূরে থাকতে হবে। কারণ, যে কোনও ধরনের জ্যুস আদতে শরীরের জন্য ভাল নয়। এতে প্রচুর পরিমাণে সুগার থাকে। পাশাপাশি পুষ্টিগুণ থাকে কম। তাই যেভাবেই হোক জ্যুসের থেকে দূরে থাকুন। তার বদলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত গোটা ফল খান।
আলুর থেকেও সাবধান
জানি, আলু খেতে খুব ভালোবাসেন। তবে আলু সুগার বাড়ায়। বিশেষত, আলু ভাজা খেলে রক্তে শর্করার পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে। তাই সাবধান হন। চেষ্টা করুন আলুর থেকে দূরে থাকার। তার বদলে হাই ফাইবার সবজি খান। তাহলেই শরীর থাকবে সুস্থ।
ফাস্ট ফুড
আপনাকে অবশ্যই ফাস্ট ফুড খাওয়া ছাড়তে হবে। এটিতে প্রচুর নুন ও চিনি মেশানো থাকে। এমনকী এর ক্যালোরিও বেশি। তাই ভুলেও রোজ রোজ ফাস্ট ফুড খাওয়া যাবে না। মাঝে মঝ্যে এক আধবার খেতে পারেন। তাতে খুব বেশি সমস্যা হবে না।
এছাড়া যে কোনও ধরনের ভাজা খাবার এড়িয়ে যান। চলবে না আইসক্রিম ও কোল্ড ড্রিংক। তাতেই সুস্থ থাকতে পারবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।