Advertisement

Army Fitness Tips: জওয়ানদের মতো চাবুক রোগ প্রতিরোধ ক্ষমতা চান? এগুলি মেনে চলুন

শরীর সুস্থ রাখতে ঘুমের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কী জানেন? হজমশক্তি। রোগ প্রতিরোধ ক্ষমতাও ধরে রাখা জরুরি। পেটের গোলমাল হলে তার প্রভাব পড়তে পারে শরীরের অন্য অংশেও। গ্যাস, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা অস্বস্তি তখন নিত্যসঙ্গী হয়ে উঠতে পারে।

পেটের গোলমাল হলে তার প্রভাব পড়তে পারে শরীরের অন্য অংশেও। পেটের গোলমাল হলে তার প্রভাব পড়তে পারে শরীরের অন্য অংশেও।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 8:56 PM IST
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ কী জানেন? হজমশক্তি।
  • রোগ প্রতিরোধ ক্ষমতাও ধরে রাখা জরুরি।
  • সেনাবাহিনীর জওয়ানদের জীবনযাত্রা অনেকটাই আলাদা।

শরীর সুস্থ রাখতে ঘুমের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কী জানেন? হজমশক্তি। রোগ প্রতিরোধ ক্ষমতাও ধরে রাখা জরুরি। পেটের গোলমাল হলে তার প্রভাব পড়তে পারে শরীরের অন্য অংশেও। গ্যাস, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা অস্বস্তি তখন নিত্যসঙ্গী হয়ে উঠতে পারে। সেনাবাহিনীর জওয়ানদের জীবনযাত্রা অনেকটাই আলাদা। নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার এবং নির্দিষ্ট রুটিন তাঁদের দৈনন্দিন জীবনের অংশ। সেই কারণেই তাঁদের ফিটনেস সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি হয়। 

খাবার
প্রথমেই নজর দিতে হবে খাবারের দিকে। শুধু ডাল-ভাত বা আলুর তরকারি দিয়ে রুটি খেলে হবে না। শাকসবজি, ডাল, ফল, স্বাস্থ্যকর প্রোটিন এবং প্রয়োজনীয় ফ্যাট রাখতে হবে পাতে।

সবজি ও ফল থেকে শরীর পায় নানা ধরনের ভিটামিন, খনিজ এবং ফাইবার। অন্য দিকে ডাল, ডিম, মাছ বা প্রয়োজন অনুযায়ী অন্য প্রোটিনের উৎস শরীরের পেশি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় পুষ্টি দিতে পারে।

ফাইবারের দিকে নজর দিন
হজমশক্তি ঠিক রাখতে খাবারে পর্যাপ্ত ফাইবার থাকা গুরুত্বপূর্ণ। শাকসবজি, ফল, ডাল, গোটা শস্য এবং বিভিন্ন ধরনের বীজে ফাইবার পাওয়া যায়।

তবে হঠাৎ করে খাবারে অনেক বেশি ফাইবার যোগ করা ঠিক নয়। ধীরে ধীরে পরিমাণ বাড়ানো ভাল।  সঙ্গে পর্যাপ্ত জল খাওয়াও জরুরি।

জল কম খাবেন না
শরীরের স্বাভাবিক কাজের জন্য জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরমে বা বেশি শরীরচর্চা করলে শরীর থেকে ঘামের মাধ্যমে জল বেরিয়ে যায়।

অতিরিক্ত তেল-মশলা কমান
প্রতিদিন অতিরিক্ত ভাজাভুজি, তেল-মশলাদার খাবার নৈব নৈব চ।

মাঝেমধ্যে পছন্দের খাবার খাওয়া যেতে পারে।  

শরীরচর্চা করুন
শুধু খাবার ঠিক রাখলেই হবে না। হাঁটা, দৌড়, সাইকেল চালানো বা নিজের সামর্থ্য অনুযায়ী ব্যায়াম করা যেতে পারে। 

ঘুমের সময় ঠিক রাখুন
প্রতিদিন পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে গ্যাস, পেট ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা থাকলে শুধু ঘরোয়া টোটকার উপর ভরসা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement