Advertisement

Dangerous Dengue Symptoms: জ্বরের সঙ্গে পায়ে লাল লাল ছোপ? ডেঙ্গির বিপজ্জনক লক্ষণ জানালেন নামী ডাক্তার

অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গি নিজের মতো করেই সেরে যায়। তবে বেশ কিছু সময় রোগটি বিপদের দিকে মোড় নেয়। আর সেই বিষয়টা অনেকেই ধরতে পারেন না। সেক্ষেত্রে ডেঙ্গির কিছু বিপজ্জনক লক্ষণ জেনে নেওয়া জরুরি। 

ডেঙ্গির বিপজ্জনক লক্ষণ কী কী?ডেঙ্গির বিপজ্জনক লক্ষণ কী কী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 1:33 PM IST
  • অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গি নিজের মতো করেই সেরে যায়
  • তবে বেশ কিছু সময় রোগটি বিপদের দিকে মোড় নেয়
  • সেই বিষয়টা অনেকেই ধরতে পারেন না

(লিখছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: রজত বাসু)

ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রোজই সামনে আসছে নতুন রোগীর খবর। এমনকী ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও এসেছে। তাই বর্তমানে ডেঙ্গি নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। জেনে নিতে হবে, ডেঙ্গির কোন কোন লক্ষণ খারাপ দিকে ইঙ্গিত দেয়। তেমন কোনও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নইলে বিপদ বাড়বে বই কমবে না।

ডেঙ্গি কী? 
ডেঙ্গি একটি মশাবাহিত রোগ। সংক্রামিত এডিস মশা কামড়ানোর ফলে সাধারণত ডেঙ্গি ভাইরাস শরীরে প্রবেশ করে। তারপর রোগ বাঁধায়। 

ডেঙ্গির সাধারণ লক্ষণ কী কী? 

  • খুব জ্বর
  • মাথা ব্যথা
  • শরীরে ব্যথা
  • ব়্যাশ ইত্যাদি

কখন সাবধান হতে হবে? 
অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গি নিজের মতো করেই সেরে যায়। তবে বেশ কিছু সময় রোগটি বিপদের দিকে মোড় নেয়। আর সেই বিষয়টা অনেকেই ধরতে পারেন না। সেক্ষেত্রে ডেঙ্গির কিছু বিপজ্জনক লক্ষণ জেনে নেওয়া জরুরি। 

  • তিন থেকে চারদিনের বেশি জ্বর থাকা
  • প্রচণ্ড দুর্বলতা
  • বারে বারে জলতেষ্টা পাওয়া
  • ভীষণ গা-হাত-পা ব্যথা করা

এই সব লক্ষণ দেখা দিলেই হাসপাতালে যাওয়া জরুরি। এমন পরিস্থিতে প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হতে হবে। নইলে বিপদ আরও বাড়তে পারে। 

এই সব লক্ষণে আর অপেক্ষা নয়
অনেক রোগীর পায়ের দিকটায় ছোপ ছোপ ছোপ ছোপ গুটি গুটি হয়। এর অর্থ হল রক্তনালি ফুটো হতে শুরু করেছে। রক্তনালিকা থেকে ব্লাডটা বাইরে বেরোনো শুরু করেছে। সেক্ষেত্রে আমাদের শরীরের ভেতরের রক্তনালিকা থেকে ফার্স্ট যে লেয়ার থাকে, সেই লেয়ার থেকে ব্লাডটা অলরেডি বেরিয়েছে। সেই জন্যই স্কিনে ওরকম হালকা হালকা ছোপ আসছে। এটা হচ্ছে একটা এমার্জেন্সি। 

এই সময়টায় সতর্ক না হলে পরবর্তীকালে গাম ব্লিডিং হতে পারে। চোখ থেকে রক্ত পড়তে পারে, মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে। তাই এমন লক্ষণ দেখলেই সাবধান হয়ে যান।
 

কাদের বেশি সাবধান হতে হবে? 
ডেঙ্গি থেকে সকলেরই বিপদ হতে পারে। তবে হাই প্রেশার, থাইরয়েড, ডায়াবেটিস, ক্যান্সারের মতো অসুখ থাকলে আরও বেশি সাবধান হতে হবে। এমন পরিস্থিতিতে রোগটা দ্রুত খারাপ দিকে মোড় নিতে পারে। 

Advertisement

তবে ভাল খবর হল, ঠিক সময় চিকিৎসা হলে, প্লেটলেট কমলে বাইরে থেকে প্লেটলেট দিলেই রোগী ঠিক হয়ে যান। তবে সেটাও ঠিক সময়ে হতে হবে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement