Advertisement

Doctor Advice For Diabetics: সুগার থাকলেও নববর্ষে মিষ্টি খেতে পারেন, নামী ডাক্তারের টিপস রইল

ডায়াবেটিস থাকলে মিষ্টি খাওয়া নিয়ে একটা সতর্ক তো থাকতেই হবে। নইলে সুগার লেভেল এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। তাই আজ মিষ্টি খেতে চাইলে কোন কোন নিয়ম মেনে চলতে হবে, জেনে নিন। 

সুগারে কীভাবে মিষ্টি খাবেন?সুগারে কীভাবে মিষ্টি খাবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 9:46 AM IST
  • ডায়াবেটিস থাকলে মিষ্টি খাওয়া নিয়ে একটা সতর্ক তো থাকতেই হবে
  • নইলে সুগার লেভেল এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে
  • তাই আজ মিষ্টি খেতে চাইলে কোন কোন নিয়ম মেনে চলতে হবে, জেনে নিন

(লিখছেন বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র)

আজ নববর্ষ। নতুন বছর সবার ভাল কাটুক। সবার মঙ্গল হোক। আর হোক একটু মিষ্টিমুখ। এমনকী ডায়াবেটিস নিয়েও আজ একটু মিষ্টি খেতে পারেন। তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বরং মন চাঙ্গা থাকবে। 

তবে ডায়াবেটিস থাকলে মিষ্টি খাওয়া নিয়ে একটু সতর্ক তো থাকতেই হবে। নইলে সুগার লেভেল এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। তাই আজ মিষ্টি খেতে চাইলে কোন কোন নিয়ম মেনে চলতে হবে, জেনে নিন। 

ভাজা মিষ্টি নয়
মিষ্টি খেতে পারেন। কিন্তু ভাজা মিষ্টি এড়িয়ে যান। যে কোনও ধরনের ভাজা মিষ্টি শরীরের জন্য ক্ষতিকর। এগুলির ক্যালোরি ভ্যালু অনেকটাই বেশি। তাই চেষ্টা করুন হালকা ধরনের কোনও মিষ্টি খাওয়ার। সবথেকে ভাল হয়, রসোগোল্লা বা সন্দেশ খেলে। এই ধরনের মিষ্টিতে সমস্যার আশঙ্কা কম। 

যদিও রসোগোল্লার রস চিপে খেতে হবে। রস শুদ্ধ রসোগোল্লা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। 

কতগুলি মিষ্টি খাবেন? 
আপনাকে অবশ্যই মিষ্টি খেতে হবে সংখ্যা গুনে। চেষ্টা করুন দিনে একটা বা দু'টো মিষ্টির মধ্যেই সীমাবদ্ধ থাকতে। এর বেশি খাবেন না। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। 

কখন খাবেন? 
মিষ্টি খাওয়ার সময়টাও ঠিক করে রাখতে হবে। এক্ষেত্রে সকালের দিকে মিষ্টি খাবেন না। এই সময় মিষ্টি খেলে সুগার লেভেল তরতর করে বেড়ে যেতে পারে। 

তাই সকালে যতটা সম্ভব মিষ্টি এড়িয়ে যান। তার বদলে দুপুরের দিকে মিষ্টি খেতে পারেন। আর বেশি রাতেও মিষ্টি খাবেন না। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। 

কার্বোহাইড্রেট কম খান

আজ একটু কাবোহাইড্রেট জাতীয় ভাত, রুটি কম খেতে হবে। এমনকী আলু খাওয়াও কমান। তাহলেই অত্যধিক ক্যালোরি ইনটেক হবে না। শরীর সুস্থ থাকবে।

একটু বেশি হাঁটুন
আজ মিষ্টি খাবেন। তাই একটু পরিশ্রমও বাড়াতে হবে। অন্যদিন ৪৫ মিনিট হাঁটলে আজ ১ ঘণ্টা বা তার বেশি সময় হাঁটুন। পারলে স্ট্রেনথ ট্রেনিং করুন। জিমে ঘাম ঝরান। তাহলেই দেখবেন অনায়াসে সুস্থ থাকতে পারবেন। 

Advertisement

পরিশেষে বলি, সময় মতো নিজের ওষুধ খান। ইনসুলিনটা নিয়ে নিন। তাহলে আর সমস্যা হবে না।

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

Read more!
Advertisement
Advertisement