
(লিখছেন মেডিসিনের বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল)
অনেক সময় মাথা ব্যথাই হয়ে ওঠে মাথা ব্যথার কারণ। হুট করে মাথা ধরতে শুরু করে। তারপর বাড়তে থাকে ব্যথা। আর এই সময় ঠিক কী করা উচিত, সেটাই বুঝতে পারেন না অনেকে। তাই তাঁদের ব্যথা সহ্য করতে হয়। আবার কেউ কেউ যন্ত্রণা থেকে মুক্তি পেতে খেয়ে নেন ওভার দ্য কাউন্টার ওষুধ। আর সেটাও ঠিক নয়।
এমন পরিস্থিতিতে প্রশ্ন হল, মাথা ব্যথা শুরু হলে ঠিক কী করা উচিত? আর সেই উত্তরটাই দেব আজ।
প্রথমে এই কাজটা সেরে নিন
সবার প্রথমে বুঝতে হবে কেন মাথা ব্যথা হচ্ছে। সেই কারণটা থেকে দূরত্ব তৈরি করুন। তাহলেই কমবে মাথা ব্যথা।
ধরুন রোদে বেরিয়ে আপনার মাথা ব্যথা শুরু হয়েছে। তাহলে সবার প্রথমে রোদ থেকে দূরে থাকুন। ছাওয়ায় গিয়ে দাঁড়ান।
অনেকের আবার দীর্ঘক্ষণ মোবাইল, কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে মাথা ব্যথা করে। এমন পরিস্থিতিতে স্ক্রিনের দিকে তাকানো যাবে না।
একটু শুয়ে পড়ুন
মাথা ব্যথা শুরু হলে একটু শান্ত ঘরে চুপচাপ শুয়ে পড়তে পারেন। চোখটা বন্ধ রাখতে হবে। একটু ঘুমিয়ে নিতেও পারেন। তাহলেই অনায়াসে কমে যাবে মাথা ব্যথা।
কোন ওষুধ চলবে?
মাথা ব্যথা খুব বিরক্ত করলে খেয়ে নিতে পারেন প্যারাসিটামল। এই ওষুধটি অত্যন্ত নিরাপদ। একবার খেলে তেমন একটা পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাও নেই। তাই মাথা ব্যথা হলে বড়জোর এই ওষুধটা খেতে পারেন।
বিজ্ঞাপনের ওষুধ চলবে না
মাথা ব্যথার অনেক ওষুধের বিজ্ঞাপন হয়। আর সত্যি বলতে চিকিৎসকেরা অনেকেই এই ধরনের ওষুধের গুণমান নিয়ে নিশ্চিত নন। এই ওষুধ খেলে কাজ হবে কি না, শরীরের বড় ক্ষতি হবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। তাই সাবধান হতে হবে। চেষ্টা করতে হবে, এই ধরনের ওষুধ না খাওয়ার।
কখন ডাক্তারের কাছে যেতে হবে?
এই সব ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যান। তিনিই রোগটা খুঁজে সঠিক চিকিৎসা করতে পারবেন। তাতেই সুস্থ হয়ে উঠবেন।
বিদ্র: এটা একটি সাধারণ প্রতিবেদন। কোনও ওষুধ খাওয়ার আগে বা কোনও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।