Advertisement

Water Drinking Tips: জল খাওয়ার পরও গলা শুকিয়ে যাচ্ছে? এই রোগ হয়নি তো! বুঝে নিন

Water Drinking Tips In Summer: জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ জল খেলে তবেই কিন্তু আপনার শরীর হাইড্রেট থাকবে। তবে যেমন খুব বেশি জল খাওয়া ভালো না, আবার জল কম খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

জল খাওয়ার পরও গলা শুকিয়ে যাচ্ছে? এই রোগ হয়নি তো! বুঝে নিনজল খাওয়ার পরও গলা শুকিয়ে যাচ্ছে? এই রোগ হয়নি তো! বুঝে নিন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Feb 2025,
  • अपडेटेड 9:04 PM IST

Water Drinking Tips In Summer: জল খাওয়ার পরেও বারবার গলা শুকিয়ে যায়। বরবার তৃষ্ণার্ত অনুভব করেন ব্যক্তি। এটি খুব সাধারন সমস্যা নাকি বড় রোগের কোনও লক্ষণ? আপনারাও কি ঠিক তাই হয়? এই সমস্যা কোনও রোগের লক্ষণ?

জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ জল খেলে তবেই কিন্তু আপনার শরীর হাইড্রেট থাকবে। তবে যেমন খুব বেশি জল খাওয়া ভালো না, আবার জল কম খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, যদি আপনার জল খাবার পর বারবার তেষ্টা পায়, তা কিন্তু একদমই সাধারণ কোনও সমস্যা নয়। এতে বুঝবেন আপনার শরীর জলশূন্য হয়ে গেছে।

ব্যয়াম করলে
এই সমস্যা যে শুধু গরমকালে আপনার এমন সমস্যা হচ্ছে তা কিন্তু নয়। এটা কিন্তু শীতকালেও অনেকের হয়। আবার অতিরিক্ত পরিমাণে ব্যায়াম করলেও সব সময় তৃষ্ণার্ত অনুভব হয়। আর যদি এটি হয় তাহলে কিন্তু সেটি সাধারণ সমস্যা।

 

ডায়াবেটিস হলে
যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন অর্থাৎ রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, তাহলে কিন্তু আপনার বারবার জল তেষ্টা পাবে। এতে কিন্তু আর এর জন্য আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। না হলে আপনার সব সময়ই জল তেষ্টা পাবে। যা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়।

রক্তের অভাব
আবার যেসব ব্যক্তিদের শরীরের রক্তের অভাব রয়েছে অর্থাৎ অ্যানিমিয়ার শিকার, সেই সব ব্যক্তিদেরও কিন্তু বারবার জল খাওয়ার পরেও তেষ্টা পায়, কারণ শরীরে পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি হয় না। যে কারণে এই সমস্যা হয়, আবার খাওয়া-দাওয়ার ঠিক না করলে প্রচুর শরীর থেকে রক্তক্ষরণ হলেও ব্যক্তি বারবার তৃষ্ণার্ত অনুভব করে । গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন।

ডিহাইড্রেট
শরীর যদি ডিহাইড্রেট থাকে, পর্যাপ্ত পরিমাণে শরীরে যদি জল না থাকে অর্থাৎ জলের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার জল খাওয়ার পরেও বারবার তৃষ্ণার্ত লাগবে। আর একারণে আপনার ডায়রিয়া, বমি হতে পারে। প্রচন্ড পরিমাণে ঘাম হবে।

Advertisement

পেট খারাপ
যদি আপনার হজমের সমস্যা থাকে কিংবা ভাজা খাবার খান, হজম যদি ভালো না হয়, তাহলেও পেট খারাপ হয়। আর পেট খারাপ হলে বারবার কিন্তু তৃষ্ণার্ত লাগে অর্থাৎ জল খাবার পরেও আপনার কিন্তু বার বার জল তেষ্টা পাবে।

 

Read more!
Advertisement
Advertisement