Advertisement

Fresh Nipah Case: ফের নিপা ভাইরাসের হামলা, আক্রান্ত ১, কোথায় ছড়াচ্ছে রোগ?

নতুন করে বিপদ বাড়াচ্ছে নিপা ভাইরাস। ইতিমধ্যেই দেশে ১ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। তাঁর চিকিৎসা চলছে।

নিপা ভাইরাসনিপা ভাইরাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jun 2026,
  • अपडेटेड 7:58 AM IST
  • নতুন করে বিপদ বাড়াচ্ছে নিপা ভাইরাস
  • ইতিমধ্যেই দেশে ১ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে
  • তাঁর চিকিৎসা চলছে

ফের দেশে নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা সামনে এসেছে। প্রাথমিক পরীক্ষায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে নিপা ভাইরাস মিলেছে। ঘটনা কেরলের কোঝিকোড়ের। বর্তমানে ওই রোগী কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এই ঘটনা সামনে আসার পর বাংলাতেও ভয়ের আবহাওয়া তৈরি হয়েছে। কারণ, চলতি বছরের শুরুতেই এই ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন রাজ্যেরই দুই নার্স। তাঁদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছিল।

যদিও এই সংক্রমণের খবর পাওয়ার পরই কেরলের স্বাস্থ্য দফতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজে কনট্যাক্ট ট্রেসিং চলছে। তেমন কেউ থাকলে তাঁদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। 

স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির প্রাথমিক পরীক্ষার রিপোর্টে নিপা ভাইরাস পজিটিভ এসেছে। তবে রোগ চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। তার জন্য ভাইরোলজি ল্যাবরেটরির রিপোর্ট চাই। সেই রিপোর্ট এখনও আসেনি। তবুও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়াতে রাজ্য সরকার দ্রুত 'কনটেনমেন্ট প্রোটোকল' কার্যকর করেছে। এক্ষেত্রে রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এভাবেই নিপা সংক্রমণ আটকানোর চেষ্টা চলছে।

নিপা কী?
নিপা একটি ভাইরাস। এই ভাইরাস মূলত বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়ায়। এছাড়াও আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে। মাথায় রাখতে হবে, এই রোগের মৃত্যুহার অত্যন্ত বেশি। এখনও পর্যন্ত এর কোনও টিকা আবিষ্কার হয়নি।

লক্ষণ কী? 
প্রথমে জ্বর মাথাব্যথার মতো সাধারণ সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে রোগী আচ্ছন্ন হয়ে যান। ভুল বকতে থাকেন। কাউকে চিনতে সমস্যা হয়। রোগীর শ্বাসকষ্ট হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা প্রয়োজন। 

আসলে এই ভাইরাস ব্রেনে প্রদাহ করতে পারে। একে বলে এনকেফেলাইটিস। তখন অবস্থা গুরুতর হয়ে ওঠে৷  

প্রসঙ্গত, এর আগে কেরলে ২০১৮, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে নিপার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। অধিকাংশ ঘটনাই কোঝিকোড় জেলা থেকে সামনে এসেছিল।

পরিসংখ্যান বলছে, ২০১৮ থেকে ২০২৩-এর মধ্যে কেরলে মোট ৩১ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। 

Advertisement

পশ্চিমবঙ্গেও ছড়িয়েছে
মাথায় রাখতে হবে, ২০২৬ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্ক তৈরি হয়। ওই সময় উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালকে কেন্দ্র করে এই সংক্রমণ ছড়ায়। ওই হাসপাতালের দু'জন নার্স এই রোগে আক্রান্ত হন। তাতে একজনের মৃত্যুও হয়। 

 

Read more!
Advertisement
Advertisement