Advertisement

Home Remedies For Glowing Skin D-Tan: পার্লার যেতেই হবে না, ঘরোয়া দুই জিনিসেই গায়েব হবে 'ট্যান' ফিরবে পুরনো জেল্লা

Home Remedies For Glowing Skin D-Tan:  আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোড়া মুখ দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়েন আর ছুটছেন পার্লারে দামি ফেসিয়াল করতে। কিন্তু জানেন কি, পকেটের কড়ি খরচ না করেও আপনার রান্নাঘরে থাকা মাত্র দুটি উপাদানেই ফিরতে পারে হারানো জেল্লা?

হোমমেড ডিট্যান প্যাকহোমমেড ডিট্যান প্যাক
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 May 2026,
  • अपडेटेड 12:37 AM IST

Home Remedies For Glowing Skin D-Tan: চৈত্র-বৈশাখের কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা বাঙালির। এই মরসুমে রোদ থেকে বাঁচা দায়, আর তার সরাসরি প্রভাব পড়ছে আমাদের ত্বকে। চড়া রোদে মুখ পুড়ে কালো হয়ে যাওয়া বা ট্যান পড়ার সমস্যায় এখন জেরবার অনেকেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোড়া মুখ দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়েন আর ছুটছেন পার্লারে দামি ফেসিয়াল করতে। কিন্তু জানেন কি, পকেটের কড়ি খরচ না করেও আপনার রান্নাঘরে থাকা মাত্র দুটি উপাদানেই ফিরতে পারে হারানো জেল্লা?

রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, ট্যান সরাতে টম্যাটো এবং টক দইয়ের যুগলবন্দি যে কোনও দামি কসমেটিকসের থেকে বেশি কার্যকর। টম্যাটোতে থাকা লাইকোপিন এবং প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বকের কালো ছোপ নিমেষে তুলে ফেলে। অন্যদিকে, দইয়ের ল্যাকটিক অ্যাসিড মরা চামড়া পরিষ্কার করে ত্বককে ভিতর থেকে হাইড্রেট রাখে এবং শীতলতা দেয়।

কীভাবে বানাবেন এই প্যাক?
একটি পাত্রে দু’চামচ তাজা টক দই নিন। এবার একটি মাঝারি মাপের পাকা টম্যাটোর রস বা পাল্প বের করে দইয়ের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। ব্যাস, আপনার ঘরোয়া ‘ডি-ট্যান’ প্যাক তৈরি।

ব্যবহারের নিয়ম
প্রথমে মুখ ভাল করে ধুয়ে নিয়ে এই মিশ্রণটি মুখ এবং ঘাড়ের অংশে মোটা করে প্রলেপ দিন। এরপর হালকা হাতে ২-৩ মিনিট গোল করে ম্যাসাজ করুন। প্যাকটি মুখে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন যতক্ষণ না শুকিয়ে যায়। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই সহজ উপায় মেনে চললেই কেল্লাফতে! সানবার্ন ভুলে আপনার ত্বক হয়ে উঠবে সতেজ ও উজ্জ্বল।

 

Read more!
Advertisement
Advertisement