Advertisement

Baby breathing in womb: মায়ের পেটে ৯ মাস শিশুরা কীভাবে শ্বাস নেয়? ৯৯% মানুষই জানেন না

মায়ের গর্ভে শিশুর ফুসফুস নয়, প্লাসেন্টা ও গর্ভনালির মাধ্যমে মায়ের শরীর থেকেই অক্সিজেন পায়। জন্মের পর প্রথম কান্নার সঙ্গেই ফুসফুসে বাতাস প্রবেশ করে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস শুরু হয়।

গর্ভে শিশুর শ্বাস-প্রশ্বাস কীভাবে চলে? জানলে অবাক হবেনগর্ভে শিশুর শ্বাস-প্রশ্বাস কীভাবে চলে? জানলে অবাক হবেন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jun 2026,
  • अपडेटेड 8:59 PM IST
  • মায়ের গর্ভে শিশুটি যখন প্রায় ৯ মাস অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে, তখন সে শ্বাস নেয় কীভাবে?
  • গর্ভে থাকা অবস্থায় শিশুর শ্বাস নেওয়ার প্রক্রিয়া জন্মের পরের জীবনের থেকে সম্পূর্ণ আলাদা।
  • চিকিৎসকদের মতে, এই সময় শিশুর ফুসফুস দিয়ে বাতাস টানার প্রয়োজনই হয় না।

Baby breathing in womb: আজও অনেকের মনে প্রশ্ন জাগে, মায়ের গর্ভে শিশুটি যখন প্রায় ৯ মাস অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে, তখন সে শ্বাস নেয় কীভাবে? আসলে গর্ভে থাকা অবস্থায় শিশুর শ্বাস নেওয়ার প্রক্রিয়া জন্মের পরের জীবনের থেকে সম্পূর্ণ আলাদা। চিকিৎসকদের মতে, এই সময় শিশুর ফুসফুস দিয়ে বাতাস টানার প্রয়োজনই হয় না। বরং মায়ের শরীরই তার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে।

গর্ভাবস্থায় জরায়ুর ভিতরে প্লাসেন্টা নামে একটি বিশেষ অঙ্গ তৈরি হয়। এই প্লাসেন্টার সঙ্গে গর্ভনালি (আম্বিলিক্যাল কর্ড)-র মাধ্যমে শিশুর সরাসরি সংযোগ থাকে। মা যখন শ্বাস নেন, তখন তাঁর রক্তে থাকা অক্সিজেন প্লাসেন্টা ও গর্ভনালির মাধ্যমে শিশুর শরীরে পৌঁছে যায়। একই সঙ্গে শিশুর শরীরে তৈরি হওয়া কার্বন ডাই-অক্সাইডও এই পথেই মায়ের রক্তে ফিরে আসে। পরে মা শ্বাস ছাড়ার সময় সেই কার্বন ডাই-অক্সাইড শরীর থেকে বেরিয়ে যায়। অর্থাৎ, গর্ভে থাকা অবস্থায় শিশুর জন্য কার্যত ‘শ্বাস নেয়’ মায়ের শরীর।

অনেকেই মনে করেন, গর্ভে শিশুর ফুসফুস সক্রিয় থাকে। বাস্তবে কিন্তু তা নয়। এই সময় ফুসফুস বাতাসে নয়, অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের তরলে ভরা থাকে। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, গর্ভাবস্থার প্রায় ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে শিশুর ফুসফুস শ্বাস নেওয়ার অনুশীলন শুরু করে। তবে সেখানে বাতাসের বদলে অ্যামনিওটিক ফ্লুইডই ভিতরে-বাইরে যায়। এতে অক্সিজেন পাওয়া না গেলেও ফুসফুসের পেশি ও ডায়াফ্রামের স্বাভাবিক বৃদ্ধি হয়। ফলে জন্মের পরে বাইরের পৃথিবীতে প্রথম শ্বাস নেওয়ার জন্য শিশুর শরীর প্রস্তুত হয়ে ওঠে।

শিশুর জীবনের প্রথম প্রকৃত শ্বাস শুরু হয় জন্মের পর। প্রসবের সময় জরায়ুর সংকোচনের ফলে ফুসফুসে থাকা তরলের বেশিরভাগ অংশ বেরিয়ে আসে। এরপর বাইরের বাতাসের সংস্পর্শে এসে শিশুর ফুসফুস প্রথম বার প্রসারিত হয়। সাধারণত শিশুর প্রথম কান্নার সঙ্গেই তার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস শুরু হয়। তারপর গর্ভনালি কেটে দেওয়া হলে সে সম্পূর্ণ নিজের ফুসফুসের সাহায্যেই শ্বাস নিতে থাকে।

Advertisement

চিকিৎসকদের মতে, এই পুরো প্রক্রিয়াই ভ্রূণের স্বাভাবিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই গর্ভে শিশুর ‘শ্বাস না নেওয়া’ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। প্রকৃতি এমনভাবেই এই ব্যবস্থা তৈরি করেছে, যাতে জন্মের আগ পর্যন্ত মায়ের শরীরই শিশুর অক্সিজেনের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিতে পারে।

Read more!
Advertisement
Advertisement