Advertisement

Walking After Meal: খাওয়ার পর কতক্ষণ হাঁটলে কমবে সুগার, প্রেশার? লিখছেন নামী ডাক্তার

এক্ষেত্রে আপনার ব্যায়াম করার প্রয়োজন নেই। বরং খাওয়ার পর একটু একটু হাঁটুন। বাড়িতেই হাঁটুন বা ছাদে গিয়ে হাঁটুন। তাতেই উপকার মিলবে হাতেনাতে। দেখবেন একাধিক লাভ মিলবে। লিখছেন ডা: আশিস মিত্র।

খাওয়ার পর হাঁটাখাওয়ার পর হাঁটা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 12:09 PM IST
  • আপনার ব্যায়াম করার প্রয়োজন নেই
  • বরং খাওয়ার পর একটু একটু হাঁটুন
  • বাড়িতেই হাঁটুন বা ছাদে গিয়ে হাঁটুন

(লিখছেন বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র)

সুস্থ থাকার জন্য শরীরকে একটু খাটাতেই হবে। সবথেকে ভাল হয় যদি নিয়মিত ব্যায়াম করা যায়। তবে অনেকের পক্ষেই রোজ রোজ ব্যায়াম করা সম্ভব হয় না। তাই তাঁদের শরীরের হাল বিগড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সুগার, প্রেশার ও কোলেস্টেরলের মতো সমস্যা নেয় পিছু। 

তবে এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে। এক্ষেত্রে আপনার ব্যায়াম করার প্রয়োজন নেই। বরং খাওয়ার পর একটু একটু হাঁটুন। বাড়িতেই হাঁটুন বা ছাদে গিয়ে হাঁটুন। তাতেই উপকার মিলবে হাতেনাতে। দেখবেন একাধিক লাভ মিলবে। 

এখন প্রশ্ন হল, ঠিক কতক্ষণ হাঁটা উচিত খাওয়ার পর? তার উত্তরে বলি শুনুন, খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটতে হবে। এর বেশি সময় হাঁটা যায়। তবে এর থেকে কম নয়। 

এক্ষেত্রে সকালে ব্রেকফাস্টের পর, লাঞ্চের পর এবং রাতে ডিনার করার পর একটু হেঁটে নিন। তাহলেই লাভ মিলবে হাতেনাতে। বহু সমস্যা কাছে ঘেঁষতে পারবে না। 

তাই ঝটপট এমনটা করলে কী কী উপকার মিলবে জানুন-

সুগার কন্ট্রোলে থাকবে
অনেকেরই সুগার লেভেল কিছুটা বেশির দিকে থাকে। বিশেষত, খাবার খাওয়ার পর গ্লুকোজ লেভেল বেড়ে যায়। তবে এই সমস্যার সমাধান করতে পারে খাওয়ার পর হাঁটা। এই নিয়মটা মেনে চললেই অনায়াসে সুগার লেভেল কমে যাবে। 

কোলেস্টেরল কমবে দ্রুত গতিতে
আপনার কি হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে? তাহলে এভাবে হাঁটা শুরু করুন। এই নিয়মটা মেনে চললেই দেখবেন কোলেস্টেরল লেভেল কমে যাবে। বাড়বে ভাল কোলেস্টেরল বা এইচডিএল।

হজমের সমস্যা মিটবে
আপনার কি ঠিক ঠাক খাবার হজম হয় না? তাহলেও খাবার খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটুন। এই কাজটা করলেই দেখবেন খেলা ঘুরে যাবে। দেখবেন কমে যাবে হজমের সমস্যা। গ্যাস, অ্যাসিডিটি হ্রাস পাবে দ্রুত গতিতে। 

হাই প্রেশারও কমবে
যে কোনও হাই প্রেশারের রোগী আজ থেকেই হাঁটা শুরু করুন খাওয়ার পর। তাতেই প্রেশার লেভেল কমে যাবে। আপনারা সুস্থ থাকার কাজে অনেকটাই এগিয়ে যাবেন। তাই চিন্তার কিছু নেই। 

Advertisement

এছাড়া খাবার খাওয়ার পর হাঁটলে ক্যালোরি দ্রুত খরচ হয়। ফলে ওজন বাড়ে না। পাশাপাশি বিপাকের হারও বাড়ে।


বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

Read more!
Advertisement
Advertisement