Advertisement

Summer Exercise Time Per Day: গরমে দিনে কতক্ষণ ব্যায়াম করলে থাকবেন সুস্থ? জানিয়ে দিলেন বিশেষজ্ঞ

খুব গরম পড়েছে। সকাল থেকেই রোদের দাপট। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। যার ফলে শরীর এমনিতেই কাবু। আর এই গরমে ব্যায়াম করার সময় অবশ্যই সতর্ক হতে হবে। নইলে শরীরের হাল আরও বিগড়ে যাবে। আর এমন দাবদাহ পরিস্থিতিতেই অনেকে জিজ্ঞেস করছেন, দিনে ঠিক কতক্ষণ ব্যায়াম করা উচিত?

গ্রীষ্মে ব্যায়াম করার সময়গ্রীষ্মে ব্যায়াম করার সময়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2026,
  • अपडेटेड 10:46 AM IST
  • খুব গরম পড়েছে
  • এই গরমে ব্যায়াম করার সময় অবশ্যই সতর্ক হতে হবে
  • দিনে ঠিক কতক্ষণ ব্যায়াম করা উচিত?

(লিখছেন যোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থ লাহিড়ি)
খুব গরম পড়েছে। সকাল থেকেই রোদের দাপট। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। যার ফলে শরীর এমনিতেই কাবু। আর এই গরমে ব্যায়াম করার সময় অবশ্যই সতর্ক হতে হবে। নইলে শরীরের হাল আরও বিগড়ে যাবে। 

আর এমন দাবদাহ পরিস্থিতিতেই অনেকে জিজ্ঞেস করছেন, দিনে ঠিক কতক্ষণ ব্যায়াম করা উচিত? আর সেই প্রশ্নের উত্তরটাই আজ দেব। 

কতক্ষণ ব্যায়াম করা জরুরি? 
এই বিষয়টা সম্পর্কে একবারে নির্দিষ্ট করে বলা আছে। এক্ষেত্রে দিনে ৩০ মিনিট ব্যায়াম হল মাস্ট। এর থেকে বেশি সময় ব্যায়াম করতে পারেন। তবে এর থেকে কম করা চলবে না। 

আর সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ব্যায়াম করা মাস্ট। চাইলে সপ্তাহে ৭ দিনই ব্যায়াম করা যায়। তবে ৫ দিনের কম করা যাবে না। এই নিয়মগুলি গরমেও মেনে চলতে হবে। তাহলেই শরীর থাকবে একবারে সুস্থ। 

কোন সময় ব্যায়াম করবেন? 
এই গরমে দিনের সঠিক সময় ব্যায়াম করা উচিত। নইলে শরীর অল্পতেই ক্লান্ত হয়ে পড়বে। এমনকী অন্যান্য বিপদও হতে পারে। তাই সাবধান হন।

এক্ষেত্রে একদম সকালের দিকে গরম থাকে কম। তাই এই সময় এক্সারসাইজ করাই বুদ্ধিমানের কাজ। মোটামুটি ভোর ৫টা থেকে সকাল ৭টার মধ্যে ব্যায়ামটা সেরে নিন। যদিও সবাই সকালে সময় পাবেন না। সেক্ষেত্রে একবারে রাতের দিকে ব্যায়াম করতে পারেন। রাতে মোটামুটি ৮টা থেকে ৯টার মধ্যে ব্যায়াম করুন। তাতেই কাজ হবে। 

আর অবশ্যই সকাল মোটামুটি ১০টা থেকে সন্ধে ৭টার মধ্যে ব্যায়াম করবেন না। এই সময় গরম থাকে প্রচণ্ড। যার ফলে শরীরের হাল দ্রুত বিগড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

ব্যায়াম করলে কী কী লাভ মিলবে? 
নিয়মিত এক্সারসাইজের একাধিক লাভ রয়েছে। যেমন ধরুন-
১. শরীর একবারে শক্ত থাকবে
২. বাড়বে হাড়ের জোর
৩. হার্ট, কিডনি ভাল থাকবে
৪. খাবার হজম হবে ঠিক ঠাক
৫. ওজন কমবে
৬. এনার্জি বাড়বে
৮. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে
৯. সুগার, প্রেশার ও কোলেস্টেরল থাকবে কন্ট্রোলে
১০. নিয়মিত ব্যায়াম করলে মনের হালও ফিরবে
১১. মন ভাল থাকবে
১২. কাজে মন বসবে

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

Read more!
Advertisement
Advertisement