Advertisement

Is Lychee Safe for Diabetes: ডায়াবেটিসে লিচু খাওয়া সেফ? নামী ডাক্তারের মুখেই জানুন

ডায়াবেটিসে কি লিচু খাওয়া যায়? খেলেও কতগুলি লিমিট? এই সব বিষয়গুলি নিয়েই মুখ খুললেন বিশিষ্ট চিকিৎসক।

ডায়াবেটিসে লিচু খাওয়া যায়?ডায়াবেটিসে লিচু খাওয়া যায়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 1:26 PM IST
  • ডায়াবেটিসে কি লিচু খাওয়া যায়?
  • খেলেও কতগুলি লিমিট?
  • এই সব বিষয়গুলি নিয়েই মুখ খুললেন বিশিষ্ট চিকিৎসক

(লিখছেন বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র)

ডায়াবেটিস একটি ক্রনিক অসুখ। আর এই রোগে আক্রান্ত হলে অবশ্যই সাবধান হতে হবে। মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। বিশেষত, খাবারের দিকে নজর দিতে হবে। 

আর মুশকিলটা এখানেই। অনেক ডায়াবেটিস রোগীর মনেই খাবার নিয়ে হাজার প্রশ্ন রয়েছে। আর আজ এমনই একটি প্রশ্নের উত্তর দেব। এই যেমন অনেকেই আমার কাছে এসে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমার ডায়াবেটিস, আমি কি লিচু খেতে পারি? এর উত্তরে বলি, সুগার থাকলেও লিচু খাওয়া যায়। তবে এই ফলটা নিয়ম মেনে খেতে হবে। তাহলেই শরীর থাকবে সুস্থ। নইলে বিপদ বাড়বে বই কমবে না। 

কেন লিচু নিয়ে এত সমস্যা? 
আসলে লিচুর গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি। ওই ৫০-এর মতো। আর এটাই বিপদের কারণ। এর ফলে অতিরিক্ত লিচু খেলে সুগার লেভেল হুট করে বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস থাকলে লিচু খেতে হবে সাবধানে। 

কতগুলি লিচু খাওয়া যায়? 
একজন ডায়াবেটিস রোগী দিনে ১টা বা ২টো লিচু খেতে পারেন। তবে সেটা শুধু শুধু খেলে হবে না। বরং অন্যান্য ফলের সঙ্গে লিচু খেতে হবে। ভাল হয়, পেয়ারা, শসা ও জামের সঙ্গে মিলিয়ে লিচু খেলে। এই কাজটা করলে লিচুর মধ্যে উপস্থিত সুগার সহজে দেহ গ্রহণ করবে না। তাতে শরীর সুস্থ থাকবে।

কাঁচা লিচু নয়
মাথায় রাখতে হবে, কাঁচা লিচু খাওয়া একবারেই চলবে না। বিশেষত, যাঁরা নিয়মিত হাই সুগারের ওষুধ খান, তাঁরা এটা খাবেন না। এই ভুল করলে সুগার লেভেল হুট করে অনেকটাই কমে যেতে পারে। আসলে কাঁচা লিচুতে এমন একটি উপাদান রয়েছে যা সুগার লেভেল এক ধাক্কায় বেশ কিছুটা কমিয়ে দিতে পারে। আর সেটা শরীরের জন্য ভাল নয়। তাই খেলে পাকা লিচুই খান। কাঁচা খাওয়া চলবে না। 

প্রি-ডায়াবেটিকরা সাবধান
অনেকেরই সুগার লেভেল স্বাভাবিকের থেকে বেশি থাকে। কিন্তু এতটাও বেশি থাকে না যাতে ডায়াবেটিস বলা যায়। আর এই মানুষগুলোকেও লিচু খাওয়ার সময় সাবধান হতে হবে। আপনারাও দিনে ১ থেকে ২টির বেশি লিচু খাবেন না। এই নিয়ম মেনে চললেই সুস্থ থাকবেন। 

Advertisement

নিয়মিত ব্যায়াম করুন
সুগার কন্ট্রোলে রোজ ব্যায়াম করা জরুরি। দিনে অন্তত ৪০ মিনিট এক্সারসাইজ মাস্ট। চাইলে এই সময়টুকু হাঁটতেই পারেন। তাহলেই সুগার থাকবে কন্ট্রোলে। 

বিদ্র: এটা একটি সাধারণ প্রতিবেদন। কোনও ওষুধ খাওয়ার আগে বা কোনও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।
  

 

Read more!
Advertisement
Advertisement