Advertisement

N95 vs N99 Masks: কলকাতার AQI ১৩০, বিষ বাতাস রুখতে কোন মাস্ক সবথেকে জরুরি? জেনে নিন

এই দুই ধরনের মাস্কই বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণা আটকানোর জন্য তৈরি। এর মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্টিকুলেট ম্যাটারও। তবে মাস্ক কতটা সুরক্ষা দেবে, তা অনেকটাই নির্ভর করে মুখের সঙ্গে সেটি কতটা ভালোভাবে আটকে থাকছে তার উপর।

N95 না N99 Masks বায়ুদূষণে উপযুক্ত?N95 না N99 Masks বায়ুদূষণে উপযুক্ত?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2026,
  • अपडेटेड 12:46 PM IST
  • এই দুই ধরনের মাস্কই বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণা আটকানোর জন্য তৈরি
  • এর মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্টিকুলেট ম্যাটারও
  • বে মাস্ক কতটা সুরক্ষা দেবে, তা অনেকটাই নির্ভর করে মুখের সঙ্গে সেটি কতটা ভালোভাবে আটকে থাকছে তার উপর

দিল্লির বায়ুদূষণ নিয়ে রোজই কথা হয়। নিয়মিত হেডলাইন হয় খবরের। তবে কলকাতার বায়ু দূষণের দিকে তেমন একটা নজর থাকে না। এক্ষেত্রে ১২ ডিসেম্বর ২০২৬ এর www.aqi.in-এর তথ্য বলছে, কলকাতায় AQI বা এয়ার কোয়ালিটি ইনডেক্স হল ১৩০। এর অর্থ, বায়ুর মান খারাপ। এই বায়ুতে শ্বাস নিলে শরীর খারাপ হতে পারে। তাই এমন পরিস্থিতিতে ফুসফুসকে সুস্থ রাখতে অনেকেই মাস্ক পরছেন। তবে প্রশ্ন হল, বায়ু দূষণ থেকে কি বাঁচাতে পারে N95, N99 মাস্ক? সার্জিক্যাল মাস্ক বা কাপড়ের মাস্কে কাজ হবে? আসুন জেনে নেওয়া যাক।

N95 এবং N99 মাস্কের অর্থ কী?

N95 এবং N99 হল রেসপিরেটর মাস্কের দু'টি শ্রেণি। নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে এই মাস্কগুলির বাতাসের ক্ষুদ্র কণা আটকানোর ক্ষমতা নির্ধারণ করা হয়।

এখানে 'N' অক্ষরটির অর্থ, এই মাস্ক তেলজাতীয় কণার বিরুদ্ধে প্রতিরোধী নয়। অন্যদিকে, সংখ্যাগুলি মাস্কের ন্যূনতম ফিল্টার করার ক্ষমতা বোঝায়।

N95 মাস্ক: নির্দিষ্ট পরীক্ষায় বাতাসের অন্তত ৯৫ শতাংশ কণা আটকাতে পারে এই মাস্ক।
N99 মাস্ক: নির্দিষ্ট পরীক্ষায় বাতাসের অন্তত ৯৯ শতাংশ কণা আটকাতে পারে এই মাস্ক।

প্রসঙ্গত, এই দুই ধরনের মাস্কই বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র কণা আটকানোর জন্য তৈরি। এর মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্টিকুলেট ম্যাটারও। তবে মাস্ক কতটা সুরক্ষা দেবে, তা অনেকটাই নির্ভর করে মুখের সঙ্গে সেটি কতটা ভালোভাবে আটকে থাকছে তার উপর।

মনে রাখতে হবে, এই ফিল্টার করার ক্ষমতা পরীক্ষাগারে নির্দিষ্ট পরিস্থিতিতে যাচাই করা হয়। এর অর্থ এই নয় যে, শ্বাস নেওয়ার সময় আশপাশের বাতাসে থাকা দূষণের ঠিক একই শতাংশ আটকাবে মাস্ক।

কলকাতার দূষণের জন্য N95 নাকি N99 মাস্ক ভাল?
বায়ুদূষণের সূক্ষ্ম কণা থেকে বাঁচতে বেশিরভাগ মানুষের জন্য সঠিকভাবে তৈরি ও মুখে ভালোভাবে বসে এমন N95 মাস্কই ভাল কাজ করে।

N99 মাস্ক পরীক্ষার নির্দিষ্ট পরিস্থিতিতে আরও বেশি কণা আটকাতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, সবার জন্য N99 বেশি কার্যকর হবে।

Advertisement

মাস্ক বেছে নেওয়ার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি

প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে: ভালোভাবে ফিট করা N95 মাস্ক যানবাহনের ধোঁয়া, ধুলো এবং অন্যান্য দূষিত কণার সংস্পর্শ কমাতে পারে।
অত্যধিক দূষণের দিনে: N95 এবং N99, দুই ধরনের মাস্কই সূক্ষ্ম দূষিত কণা আটকাতে সাহায্য করে। তবে মুখে সঠিকভাবে মাস্ক বসানো জরুরি।
দীর্ঘক্ষণ বাইরে থাকলে: এমন মাস্ক বেছে নিন, যা মুখের সঙ্গে ভালোভাবে আটকে থাকে। দীর্ঘক্ষণ পরেও যাতে ব্যবহার করা যায়।
আরামের ক্ষেত্রে: যে মাস্ক মুখে ফাঁক না রেখে বসে এবং শ্বাস নিতে অসুবিধা করে না, সেটিই বেছে নেওয়া ভাল।

বিষয়টা নিয়ে একটা পরামর্শ দিয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা NCDC। তাদের মতে, অল্প সময়ের জন্য বায়ুদূষণের সংস্পর্শে থাকার ক্ষেত্রে ডিসপোজেবল N95 এবং N99 মাস্ককে কার্যকর বিকল্প হিসেবে চিহ্নিত করা যেতে পারে। তবে মাস্ক সঠিকভাবে পরতে হবে। ব্যবহারের নির্দেশিকাও মেনে চলতে হবে।

বায়ুদূষণ আটকাতে কোন মাস্ক কতটা কার্যকর?

কাপড়ের মাস্ক
সাধারণ কাপড়ের মাস্ক বড় আকারের কিছু কণা আটকাতে পারে। তবে PM2.5-এর মতো সূক্ষ্ম দূষিত কণা আটকানোর জন্য এগুলি তৈরি নয়। তাই এই ধরনের মাস্ক দূষণ থেকে খুব একটা সুরক্ষা দেয় না।

সার্জিক্যাল মাস্ক
সার্জিক্যাল মাস্ক মূলত ড্রপলেট বা জলকণা আটকানোর জন্য তৈরি। কিন্তু এই মাস্ক মুখে ঢিলেঢালাভাবে বসে। ফলে নাক ও গালের পাশের ফাঁক দিয়ে দূষিত বাতাস ঢুকতে পারে।

তবে  N95 এবং N99 মাস্কে ভাল সুরক্ষা মেলে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement