Advertisement

Throat Cancer Due to Oral Sex: ধূমপানকে ছাপিয়ে ওরাল সেক্স হয়ে উঠছে গলার ক্যান্সারের অন্যতম কারণ, কীভাবে?

হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা HPV বিশ্বজুড়ে সবচেয়ে সাধারণ ভাইরাল সংক্রমণগুলির একটি। বেশিরভাগ ক্ষেত্রে এই সংক্রমণ নিজে থেকেই সেরে যায়, কিন্তু কিছু উচ্চ-ঝুঁকির ধরন, যেমন HPV-16 ও HPV-18 শরীরে থেকে গিয়ে ক্যান্সারের কারণ হতে পারে।

গলায় ক্যান্সার - প্রতীকী ছবিগলায় ক্যান্সার - প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Mar 2026,
  • अपडेटेड 9:50 AM IST

ভারতে বহুকাল ধরেই গলার ক্যান্সারের জন্য দায়ী ছিল গুটখা ও ধূমপান। কিন্তু সম্প্রতি কয়েক বছরে দেখা যাচ্ছে, বর্তমানে গলার ক্যান্সারে বেশির ভাগ কেসেই HPV বা হিউম্যান প্যাপিলোমাভাইরাসের সংক্রমণে হচ্ছে। এই ভাইরাস ছড়ায় মূলত ওরাল সেক্সের মাধ্যমে। যার নির্যাস, সেক্স বা যৌনমিলন সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি বা ভ্যাকসিন আনার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনার অবকাশ তৈরি হচ্ছে। 

গলার ক্যান্সারের ক্ষেত্রে ধূমপান এতদিন অন্যতম কারণ ছিল ভারতে। কিন্তু এখন তা ক্রমেই HPV সংক্রমণের জন্য হচ্ছে। এই ভাইরাসের সংক্রমণ হয় মূলত ওরাল সেক্সের জেরেই। এমনকী আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলিতে তো গলার ক্যান্সারের কারণ হিসেবে ধূমপানকে ছাপিয়ে গিয়েছে ওরাল সেক্স। 

HPV নিয়ে বাড়ছে উদ্বেগ: কী জানা জরুরি ভারতের ক্ষেত্রে

গলার ক্যান্স্যারের ঝুঁকি বাড়াচ্ছে HPV

হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা HPV বিশ্বজুড়ে সবচেয়ে সাধারণ ভাইরাল সংক্রমণগুলির একটি। বেশিরভাগ ক্ষেত্রে এই সংক্রমণ নিজে থেকেই সেরে যায়, কিন্তু কিছু উচ্চ-ঝুঁকির ধরন, যেমন HPV-16 ও HPV-18 শরীরে থেকে গিয়ে ক্যান্সারের কারণ হতে পারে। এই ভাইরাস সাধারণত জরায়ুমুখের ক্যান্সারের জন্য পরিচিত হলেও, এটি ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের সঙ্গেও যুক্ত, যা টনসিল ও জিভের গোড়ার অংশে হয়। চিকিৎসকদের মতে, ওরাল সেক্সের মাধ্যমেও HPV ছড়াতে পারে এবং গলার টিস্যুতে সংক্রমণ ঘটাতে পারে। পশ্চিমের অনেক দেশে ইতিমধ্যেই ধূমপানকে ছাপিয়ে HPV গলার ক্যান্সারের প্রধান কারণ হয়ে উঠেছে।

ফর্টিস হাসপাতাল, গুরগাঁও-এর সার্জিক্যাল অঙ্কোলজির প্রধান বি নিরঞ্জন নায়েক জানান, “ভাইরাসটি যদি দীর্ঘদিন শরীরে থাকে, তাহলে এটি কোষের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় এবং ধীরে ধীরে ক্যান্সার তৈরি করতে পারে। এই প্রক্রিয়াটি সাধারণত ১০ থেকে ৩০ বছর সময় নেয়।” তিনি আরও বলেন, যৌন আচরণের পরিবর্তন, একাধিক সঙ্গী এবং আগের প্রজন্মে HPV টিকার অভাব, এই বৃদ্ধির পেছনে বড় কারণ।

ভারতের চিত্র: তামাকই এখনও প্রধান কারণ

Advertisement

বিশ্বের তুলনায় ভারতে মাথা ও গলার ক্যান্সারের বোঝা অনেক বেশি। দেশে মোট ক্যান্সারের প্রায় এক-তৃতীয়াংশই এই ধরনের। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে গলার ক্যান্সারের প্রধান কারণ এখনও তামাক। ধূমপান হোক বা চিবোনো তামাক। HPV-জনিত ক্যান্সার বাড়লেও, তা এখনও তুলনামূলকভাবে কম।

তবে চিকিৎসকদের নজরে একটি পরিবর্তন এসেছে। বিশেষ করে ৪০-৫০ বছর বয়সী অনেক পুরুষ, যাদের তামাক ব্যবহারের ইতিহাস নেই, তাদের মধ্যেও গলার ক্যান্সার ধরা পড়ছে। যেখানে HPV-এর ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

যে উপসর্গগুলি অবহেলা করবেন না

গলার ক্যান্সার হয় যখন জেনেটিক পরিবর্তনের কারণে কোষগুলি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। প্রাথমিক লক্ষণগুলি অনেক সময় খুব সূক্ষ্ম হয়।

যে উপসর্গগুলোর দিকে নজর রাখা জরুরি:

গলা বসে যাওয়া বা স্বরভঙ্গ দীর্ঘদিন থাকা

দুই সপ্তাহের বেশি গলা ব্যথা

গিলতে অসুবিধা

কানে ব্যথা

গলা বা ঘাড়ে গাঁট

হঠাৎ ওজন কমে যাওয়া

চিকিৎসকদের মতে, দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসার ফল অনেক ভাল হয়।

HPV টিকাকরণে জোর বাড়ছে

এই উদ্বেগের মধ্যেই দেশে HPV টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ১৪ বছরের মেয়েদের জন্য HPV টিকা দেওয়ার একটি কর্মসূচি ঘোষণা করেছে, যার লক্ষ্য জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ।

Read more!
Advertisement
Advertisement