
মহিলাদের ত্বক, চুল এবং অন্যান্য জিনিসের প্রতি যতটা মনোযোগ দেওয়া উচিত, ততটাই তাদের ভ্যাজাইনাল হেলথ অর্থাৎ যোনিপথের স্বাস্থ্যের প্রতিও মনোযোগ দেওয়া উচিত। মহিলাদের ভ্যাজাইনাল ইনফেকশন অর্থাৎ গোপনাঙ্গে ইনফেকশন একটি সাধারণ সমস্যা। সেক্ষেত্রে, যোনিপথের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। গ্রীষ্ম হোক কিংবা বর্ষা, যে কোনও ঋতুতেই এই সংক্রমণ অনেক সময়ই বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
এই ধরণের ব্যকাটেরিয়াল ইনফেকশনে, একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। যোনিতে ব্যথা, গোপনাঙ্গের কাছে ফুসকুড়ি, ক্রমাগত চুলকানি, লাল দাগ, উরুর কাছে হালকা ফোলা ভাব, জ্বালা করা, দুর্গন্ধ, যৌন মিলন বা প্রস্রাব করার সময় জ্বালাপোড়া সহ রয়েছে আরও নানাবিধ লক্ষণ। বিভিন্ন কারণে এই সমস্যাগুলি হতে পারে।
যোনিপথ পরিষ্কার রাখাই যথেষ্ট নয়। এটিকে সুস্থ রাখতে এবং সংক্রমণ এবং বিপজ্জনক ব্যাকটেরিয়া থেকে রক্ষা করার জন্য অনেক পুষ্টির প্রয়োজন হয়। কিছু ফল আছে, যা নিয়মিত খেলে মহিলাদের গোপনাঙ্গের সংক্রমণ এড়ানো যায়।
আপেল
আপেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে, যা যোনিপথের স্বাস্থ্য স্থিতিশীল করতে সাহায্য করতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যে, যারা প্রতিদিন একটি আপেল খান তাদের যোনিপথের তৈলাক্তকরণ ভাল হয়।
ব্লুবেরি
ব্লুবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এর পাশাপাশি, এটি যোনিপথের সংক্রমণের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
স্ট্রবেরি
স্ট্রবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা যোনিপথ সম্পর্কিত সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।
সাইট্রাস ফল
কমলালেবু এবং মৌসম্বি লেবুর মতো সাইট্রাস ফলের মধ্যে উপস্থিত ভিটামিন সি, যোনি স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন সি শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে যা যোনি টিস্যুকে শক্তিশালী করে এবং শুষ্কতা প্রতিরোধ করে।
ক্র্যানবেরি
ক্র্যানবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং ভিটামিন ই থাকে, যা সংক্রমণ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।