Advertisement

Raksha Bandhan Wishes 2026: রাখি পূর্ণিমার শুভেচ্ছা পাঠান আপনার প্রিয়জনদের, থাকল ভাই বোনেদের জন্য সেরা ১৫ মেসেজ

Raksha Bandhan Wishes 2026: প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমার দিন রাখি বন্ধন উৎসব পালিত হয়। এবছর ২৭ ও ২৮ অগাস্ট দেশজুড়ে পালিত হবে রাখিবন্ধন উৎসব। ভাই বোনের মধ্যে পবিত্র বন্ধনকে আরও দৃঢ় করতে প্রতি বছর পালন করা হয় রাখি। এই দিনটি বোনেদের কাছে ভীষণ প্রিয় দিন, ভাইদের সুরক্ষা, সুস্বাস্থ্য কামনা করে তাদের হাতে পবিত্র সুতো বেধে দেন বোনেরা। আর তাঁদের অঘোষিত অভিভাবক হয়ে ওঠেন ভাইয়েরা।

ভাই-দাদা বা বোনকে পাঠিয়ে দিন রাখির শুভেচ্ছা বার্তাভাই-দাদা বা বোনকে পাঠিয়ে দিন রাখির শুভেচ্ছা বার্তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2026,
  • अपडेटेड 6:58 PM IST

Happy Raksha Bandhan Wishes 2026: প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমার দিন রাখি বন্ধন উৎসব পালিত হয়। এবছর ২৭ ও ২৮ অগাস্ট দেশজুড়ে পালিত হবে  রাখিবন্ধন উৎসব। ভাই বোনের মধ্যে পবিত্র বন্ধনকে আরও দৃঢ় করতে প্রতি বছর পালন করা হয় রাখি। এই দিনটি বোনেদের কাছে ভীষণ প্রিয় দিন, ভাইদের সুরক্ষা, সুস্বাস্থ্য কামনা করে তাদের হাতে পবিত্র সুতো বেধে দেন বোনেরা। আর তাঁদের অঘোষিত অভিভাবক হয়ে ওঠেন ভাইয়েরা।

বিশেষ এই দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। সুখ-সমৃদ্ধি কামনা করেই রাখিবন্ধন পালিত হয়। রাখি কথাটি এসেছে 'রক্ষা' থেকে।  রাখি পূর্ণিমার গোটা দিনজুড়ে থাকে নানা খুনসুটি, উপহার বিনিময়ের পালা, চলে মিষ্টিমুখও। কিন্তু অনেক ভাই বোন আছেন যারা একে অপরের থেকে অনেক দূরে। কর্মসূত্রে হোক বা অন্য কোনও কারণে দূরে থেকেই তাদের মঙ্গল কামনা করেন বোনেরা, সেই সঙ্গে চলে শুভেচ্ছা বিনিময়। বর্তমানে সোশ্যাল মিডিয়া থাকায় সেই শুভেচ্ছা দ্রুত এবং আরও স্পেশাল ভাবে পাঠাতে পারেন তারা। কিন্তু প্রতি বছরের মতো শুভ রাখি পূর্ণিমা নয়। তাঁদের মন জয় করতে এই বার্তা গুলি পাঠাতে পারেন, চলুন দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়াতে রাখি পূর্ণিমার সেরা কিছু শুভেচ্ছা বার্তা।

এই বিশেষ দিনে রাখিবন্ধনের বিশেষ কিছু মেসেজ পাঠান। রইল আপনাদের জন্য বাছাই কিছু মেসেজ। 

  • বিশ্বের সেরা ভাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা। তুমি আমার রক্ষক, পথপ্রদর্শক এবং বন্ধু।
  • যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ রাখি বন্ধন সকলকে! 
  • শুভ রাখি বন্ধন ২০২৬।
  • তুই/তুমি আমার জীবনে সবথেকে বিশেষ ব্যক্তি এবং আমি প্রার্থনা করি যে আপনার সমস্ত স্বপ্ন সত্যি হয়। আপনি সর্বদা সুস্থ এবং সুখী থাকুন শুভ রাখি বন্ধন।
  • যদিও আমরা অনেক মাইল দূরে থাকি। তাও আমার চিন্তা ও প্রার্থনায় সর্বদা তুমি আছ। তোমার সাফল্য আমার আনন্দ। তোমার সুখ আমার অগ্রাধিকার - শুভ রাখি বন্ধন।
  • তুমি আমাকে অনুপ্রেরণা দাও। তোমাকে দেখে প্রতিদিন শিখি দাদা - রাখি বন্ধন উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা এবং আদর।
  • এই শুভ তিথিতে তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ রাখি বন্ধন!  
  • ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ রাখি বন্ধন সকলকে!  
  • রাখি বন্ধন নয়, শুধু উপহারের বিনিময়, রাখি বন্ধন একসূত্রে বাঁধে ভালোবাসার হৃদয়। 
  • আমি কামনা করি যে এই রাখি বন্ধন তোমার সমস্ত কিছুতে সুখ ও সাফল্য ভরে উঠুক। শুভ রাখি বন্ধন ভাই।
  • ভালো-মন্দ সব সময়ে একে অপরের পাশে থাকতে পারি এই কামনা করি। তোমাকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানায়।
  • আমার প্রিয় ভাই, আমাদের ভালবাসার প্রতিটি বন্ধন পেরিয়ে যাওয়া বছরের সঙ্গে আরও দৃঢ় হোক। শুভ রাখি বন্ধন!
  • আমার ছোট্ট বোনকে রাখি বন্ধনের শুভেচ্ছা। আমাদের ভালবাসার বন্ধন দিন দিন মজবুত হোক।
  • জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আসুক। সর্বদা আনন্দ ঘিরে থাকুক, চারিদিকে। এটাই  প্রার্থনা ভগবানের কাছে।
  •  আকাশের তারার মতন উজ্জ্বল হোক তোমার জীবন, খুশিতে ভরে থাকুক তোমার মন। রাখি বন্ধনের পবিত্রক্ষণে ভাইয়ের তরফ থেকে তার বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।


 

Read more!
Advertisement
Advertisement