Advertisement

Bijaya Dashami Wishes 2026: শুভ বিজয়া,মায়ের বিদায় বেলায় প্রিয়জনদের পাঠান শুভেচ্ছাবার্তা, রইল সেরা মেসেজের হদিশ

Vijaya dashami 2026 Greetings: বিজয়া দশমীতে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এমনকী পুরোনো বিবাদ ভুলে গিয়ে আমরা একে অপরের সঙ্গে মিলিত হই। এই একাত্মতার উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে, বিজয়ের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়। এই বিশেষ দিনে নিজের সকল আপনজনকে জানান আন্তরিক শুভেচ্ছা। এবারের বিজয়ায় প্রিয়জনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন এই বার্তাগুলির মাধ্যমে-

বিজয়ায় সকলকে জানান শুভেচ্ছাবিজয়ায় সকলকে জানান শুভেচ্ছা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Oct 2026,
  • अपडेटेड 7:05 AM IST

Subho Bijaya 2026: আজ  বিষাদের দশমী। দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা। চারিদিকে বিষাদের সুর। ভারাক্রান্ত মন নিয়েই সকলে ঘরের মেয়েকে বিদায় জানায়। ফের এক বছরের অপেক্ষা। ঢাকের তাল, সিঁদুর খেলা, দেবীর বরণের পর জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ আর একরাশ নতুন আশা নিয়ে শুরু হয় বাঙালির বিজয়া পর্ব। জানুন এই বিজয়াতে সকলকে হোয়াটসঅ্যাপ , ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Subho Bijaya Wishes) পাঠাতে পারেন আপনি।

এবারের বিজয়ায় প্রিয়জনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন এই বার্তাগুলির মাধ্যমে-

বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা।
গুরুজনদের প্রণাম, আর ছোটদের অনেক আদর।

আঁধার কাটুক সবার ঘরে
আগামী একটা বছর ভালো কাটুক সব্বার
বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।

শুভ বিজয়া দশমী! মা দুর্গা সকল বাধা দূর করে জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।

আজ বিজয়া দশমী, মায়ের বিদায় আর নতুন করে পথ চলার শুরু। সবার জীবনে শুভ ও সুন্দর হোক।

বিজয়া দশমী মানে আবারও এক বছরের অপেক্ষা, মা দুর্গার আশীর্বাদে শুরু হোক আপনার জীবনের নতুন পথ চলা। শুভ বিজয়া দশমী।

এই বিজয়া আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ। একটা বছর কাটুক সুখে।

বিজয়া দশমীর এই শুভক্ষণে নতুন করে শুরু হোক সম্পর্কের যাত্রা। পুরোনো সব ভুল-বোঝাবুঝি ভুলে আমরা সবাই যেন এক হই। শুভ বিজয়া!

আনন্দে কাটুক বিজয়ার প্রতিটি মুহূর্ত। বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে মিষ্টিমুখ আর ভালোবাসার গল্পে ভরে উঠুক আপনার দিন। শুভ বিজয়া!

শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গা সকলের মঙ্গল করুন।

 মাগো এ বার বিদায় তবে, আসছে বছর আবার হবে।

শুভ বিজয়া। মিষ্টিমুখ-আদর-শুভেচ্ছা।

আজ দশমীর সিঁদুর খেলা, মায়ের এ বার ফেরার পালা। শুভ বিজয়া।

সকলকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আগামী দিনগুলি ভাল কাটুক।

Advertisement

মায়ের হল সময় যাবার, আসছে বছর আসবে আবার। শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। 

শুব বিজয়া! অশুভ শক্তির বিনাশ হোক।  

এই বিজয়া দশমী আপনার জীবনে বয়ে আনুক এক নতুন আলোর দিশা, যা আপনার প্রতিটি পথ আলোকিত করবে। শুভ বিজয়া!

মা দুর্গার বিজয়ের মতোই আপনার জীবন থেকে সব বাধা দূর হোক এবং প্রতিটি পদক্ষেপে আসুক সফলতা। শুভ বিজয়া!

আজ মায়ের যাওয়ার পালা। আশা করি দুর্গা মায়ের আশীর্বাদ তোমার জীবনের সব বাধা কেটে যাবে। মায়ের বিদায় বেলায় তোমাকে জানাই শুভ বিজয় প্রীতি ও শুভেচ্ছা।

শুভ বিজয় দশমীর শুভেচ্ছা। আশা করি মা দুর্গা আপনাকে আশীর্বাদ করবেন যাতে সারা বছর সুখ ও শান্তিতে কাটে।

বিজয়া দশমীর শুভেচ্ছা রইল। ভাল থাকুন সব্বাই...

Read more!
Advertisement
Advertisement