Advertisement

Maha Navami 2026 Wishes: শুভ হোক দুর্গা নবমী, এই দিনটিতে প্রিয়জনকে পাঠান সেরা শুভেচ্ছাবার্তাগুলি, দেখে নিন এক ঝলকে

এই পবিত্র দিনটি মা দুর্গার আশীর্বাদ এবং বিজয় উদযাপনের এক অসাধারণ উপলক্ষ। এই শুভ নবমীতে আপনার প্রিয়জনদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এখানে কিছু শুভেচ্ছা বার্তা দেওয়া হল। মহানবমীর দিনে প্রিয়জনকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তা-

 মহা নবমীতে কাছের মানুষদের শুভেচ্ছা জানান এভাবে মহা নবমীতে কাছের মানুষদের শুভেচ্ছা জানান এভাবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2026,
  • अपडेटेड 6:06 PM IST

মঙ্গলবার মহানবমী। এ  বছরের মতো বাপের বাড়িতে উমার শেষ দিন। নবমী রাত থেকেই যেন বিদায়ের ঘণ্টা বাজে মণ্ডপে মণ্ডপে। নবরাত্রির শেষ দিনে অর্থাৎ নবম দিনে দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করা হয় থাকে। নবমীর সন্ধ্যা আরতির পর বিষাদের সুর বাজে সর্বত্র।

এই পবিত্র দিনটি মা দুর্গার আশীর্বাদ এবং বিজয় উদযাপনের এক অসাধারণ উপলক্ষ। এই শুভ নবমীতে আপনার প্রিয়জনদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এখানে কিছু শুভেচ্ছা বার্তা দেওয়া হল। মহানবমীর দিনে প্রিয়জনকে পাঠাতে পারেন এই শুভেচ্ছা বার্তা- 

দেবী দুর্গার আশীর্বাদে তোমার জীবনে, চির সুখ শান্তি বজায় থাক। সফলতার সব রাস্তা প্রশস্ত হোক, ভাগ্যের সমস্ত দরজা খুলে যাক। শুভ মহা নবমী।

আশা, আনন্দ এবং ভালোবাসার এই শুভ নবমী সবার জীবনে নতুন আলো নিয়ে আসুক। শুভ নবমী!

দুর্গা পুজোর এই নবম দিনে মায়ের আশীর্বাদে আপনার সকল স্বপ্ন সত্যি হোক। শুভ নবমী!

মা দুর্গা যেমন অশুভকে বিনাশ করেন, তেমনি এই নবমীর দিনে আপনার জীবনের সকল বাধা দূর হোক।

শুভ মহা নবমী। এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

দুঃখগুলো ভুলে গিয়ে মহা নবমীর আনন্দে মেতে উঠুক সকলের মন। শুভ মহা নবমী।

নবমীর দিন এল আজ, ভুলে যাও তাই সকল কাজ। নেচে ওঠো ঢাকের তালে, প্রার্থনা করি সুস্থ থাকুক সকলে।

 নবমীর পুণ্যলগ্নে মায়ের কাছে একটাই প্রার্থনা—তোমার মুখের হাসি যেন কখনও ম্লান না হয়, জীবনে যেন সুখের অভাব না থাকে। শুভ মহা নবমী!

অশুভের বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক। মা দুর্গার কৃপায় সব দুঃখ দূরে সরে গিয়ে জীবনে নেমে আসুক নতুন আশার আলো। শুভ নবমী!

পুজোর আনন্দ ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ভালোবাসা, বন্ধুত্ব আর মায়ার বন্ধনে আরও সুন্দর হয়ে উঠুক প্রতিটি সম্পর্ক। তোমাকে ও তোমার পরিবারকে জানাই মহা নবমীর আন্তরিক শুভেচ্ছা।

Advertisement

মা দুর্গার কৃপায় আমাদের পরিবারের প্রত্যেক সদস্য সুস্থ, সুন্দর ও সুখী থাকুক। ঘরে ঘরে শান্তি, ভালোবাসা আর সমৃদ্ধি বজায় থাকুক। শুভ মহা নবমী!

নবমীর আড্ডা, জমিয়ে খাওয়াদাওয়া আর প্যান্ডেল হপিং—সব আনন্দ দ্বিগুণ হয়ে উঠুক বন্ধুদের সঙ্গে। মায়ের আশীর্বাদে ভালো থাকিস সবসময়। শুভ নবমী, বন্ধু!

Read more!
Advertisement
Advertisement