
Almond Side Effects: স্বাস্থ্য ভাল রাখতে আলমন্ড (Almond) খাওয়া খুব ভাল। বলা হয় দিনে ৫-৬টি আলমন্ড খাওয়া শরীরের জন্য খুব উপকারী। বিশেষ করে শীতকালে এর উপকার আরও বেশি। আলমন্ডে প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেল রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু তাই নয়, এটি শরীরের বিকাশ ও শক্তির জন্যও উপকারী।
এর সুফল এখানেই শেষ নয়। মস্তিষ্ক, কোলেস্টেরল, হৃদরোগ ইত্যাদির জন্যও আলমন্ড উপকারী বলে মনে করা হয়। আলমন্ড কাঁচা, ভাজা ইত্যাদি যেকোনও রূপে খাওয়া হয়। এর অনেক গুণ থাকলো আলমন্ড সকলের জন্য উপকারী বলা চলে না। কিছু মানুষের এড়িয়ে যাওয়া উচিত।
কাদের আলমন্ড খাওয়া উচিত নয়?
আলমন্ড স্বাস্থ্যকর খাবার। এটি অনেক প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। যারা নিরামিষ খাবার খান আলমন্ড তাদের জন্য এটি প্রোটিনের একটি ভাল উৎস। তবে, কাদের জন্য আলমন্ড ভাল নয়?
উচ্চ রক্তচাপ- যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের আলমন্ড খাওয়া উচিত নয়। উচ্চ রক্তচাপের রোগীদের এটি নিয়ন্ত্রণের জন্য কিছু ওষুধের পরামর্শ দেওয়া হয়। এসব ক্ষেত্রে আলমন্ড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
কিডনির সমস্যা- যদি কিডনির সমস্যা থাকে, কিডনিতে পাথর হয়, তাহলেও আলমন্ড খাওয়া উচিত নয়। শুধু তাই নয়, গলব্লাডার রোগের ক্ষেত্রেও এগুলি এড়িয়ে চলা উচিত।
হজমের সমস্যা- আলমন্ডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের জন্য ভাল। কিন্তু হজমের সমস্যা থাকলে আলমন্ড খাওয়া এড়িয়ে চলা উচিত। বেশি পরিমাণ বাদাম খেলে হজমের অনেক সমস্যা হতে পারে।
ওজন বৃদ্ধি- আলমন্ডে ক্যালোরি ও চর্বি বেশি থাকে। তাই যদি আপনার ওজন বেশি হয় এবং ওজন কমাতে চান, তাহলে আলমন্ড খাওয়া এড়িয়ে চলুন। শুধু তাই নয়, কোনও স্বাস্থ্য সমস্যার কারণে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলেও আলমন্ড না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।