Advertisement

Aloo Cutlet Recipe: দোকানের মতো মুচমুচে আলুর কাটলেট বানান বাড়িতেই, স্বাদ হবে দুর্দান্ত

অফিসে ক্লান্তিকর দিনের শেষে বাড়ি ফিরে সন্ধ্যার চায়ের সঙ্গে সুস্বাদু মুচমুচে টিফিন খেতে আমরা সকলেই চাই। তবে মুশকিল হল, সুস্বাস্থ্যের কথা চিন্তা করতে গিয়ে অনেকেই ভাজাভুজি খেতে চান না। আবার অন্যকিছু রান্না করতে গেলে সময়ও বেশি লাগে। আজ সে কারণে আমরা আপনাদের সহজ, স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকারক, মুচমুচে ও সুস্বাদু রেসিপির কথা জানাবো।

আলু দিয়ে বাড়িতেই তৈরি করুন মুচমুচে আলুর কাটলেট, শিখে নিন সহজ রেসিপিটি (ছবি- অ্যাডোব স্টক) আলু দিয়ে বাড়িতেই তৈরি করুন মুচমুচে আলুর কাটলেট, শিখে নিন সহজ রেসিপিটি (ছবি- অ্যাডোব স্টক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 5:12 PM IST

অফিসে ক্লান্তিকর দিনের শেষে বাড়ি ফিরে সন্ধ্যার চায়ের সঙ্গে সুস্বাদু মুচমুচে টিফিন খেতে আমরা সকলেই চাই। তবে মুশকিল হল, সুস্বাস্থ্যের কথা চিন্তা করতে গিয়ে অনেকেই ভাজাভুজি খেতে চান না। আবার অন্যকিছু রান্না করতে গেলে সময়ও বেশি লাগে। আজ সে কারণে আমরা আপনাদের সহজ, স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকারক, মুচমুচে ও সুস্বাদু রেসিপির কথা জানাবো।

যা খেলে আমরা সেদ্ধ আলু দিয়ে তৈরি মুচমুচে কাটলেটের একটি সহজ রেসিপি শেয়ার করব, যা আপনি খুব সহজেই অল্প সময়ে তৈরি করতে পারবেন। বাইরে মুচমুচে আর ভেতরে নরম, এই কাটলেটটি খেতে এতটাই সুস্বাদু যে সবাই বারবার এটি খেতে চাইবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আলুর কাটলেটবানাতে হয় এবংএর জন্য কী কী উপকরণ প্রয়োজন।

এই স্ন্যাকস বানাতে যা যা লাগবে 
৪টি সেদ্ধ আলু (চটকানো), ১ কাপ ব্রেড ক্রাম্বস (অথবা ২-৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার/অ্যারারুট), ১টি পেঁয়াজ কুচি, ১-২টি কাঁচা লঙ্কা কুচি, ১ চাচামচ আদাবাটা, ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ গরম মসলা, ২ চা চামচ ধনে পাতা (কুচি), স্বাদমতো নুন, ভাজার জন্য তেল।

আলুর কাটলেট কীভাবে বানাবেন?
১. প্রথমে একটি পাত্রে সেদ্ধ আলুগুলো ভালোভাবে চটকে নিন।
২. এখন এতে মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং ধনে পাতা যোগ করুন।
৩. এরপর স্বাদমতো লাল লঙ্কা গুঁড়ো, গরম মসলা ও নুন যোগ করুন।
৪. এরপর এতে পাউরুটির গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মেশান, যাতে মিশ্রণটি ভালোভাবে জমাট বেঁধে যায়।
৫. এখন এই মিশ্রণটি থেকে আপনার পছন্দমতো আকারের কাটলেট তৈরি করুন।
৬. এরপর একটি প্যানে তেল গরম করে তাতে কাটলেটগুলো দিয়ে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন।
৭. আপনার মুচমুচে আলুর কাটলেট তৈরি। সবুজ চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Read more!
Advertisement
Advertisement