Advertisement

Egg Recipe: ইলিশ-ভেটকি নয়, ডিমের পাতুরি বানিয়ে মন জিতে নিন, RECIPE

পাতুরির কথা মনে এলেই সবার আগে ভেটকি মাছ ও ইলিশ মাছের কথাই বেশি মনে পড়ে। বাঙালি হেঁশেলে এমনিতেও নানান ধরনের পদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তেমনই একটি পদ হল ডিমের পাতুরি।

ডিমের পাতুরিডিমের পাতুরি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 6:47 PM IST
  • পাতুরির কথা মনে এলেই সবার আগে ভেটকি মাছ ও ইলিশ মাছের কথাই বেশি মনে পড়ে।

পাতুরির কথা মনে এলেই সবার আগে ভেটকি মাছ ও ইলিশ মাছের কথাই বেশি মনে পড়ে। বাঙালি হেঁশেলে এমনিতেও নানান ধরনের পদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তেমনই একটি পদ হল ডিমের পাতুরি। বাড়িতে ডিম থাকলে তাদের নানা রকমের পথ আমরা রান্না করে থাকি। তবে এবার নতুনত্ব কোন খাবার খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। ডিম দিয়ে কিভাবে তৈরি করবেন পাতুরি দেখে নিন। 

উপকরণ
৬টি দেশি মুরগির ডিম

২টি মাঝারি মাপের আলু

১টি পেয়াঁজ

৫-৬ কোয়া রসুন

২ টেবিল চামচ জিরে, ধনে, লঙ্কা বাটা

পরিমাণ মতো সর্ষের তেল

স্বাদ মতো নুন, চিনি

১ চা চামচ হলুদ

২টি কলাপাতা

প্রণালী: প্রথমে ডিমগুলো ভাল করে সেদ্ধ করে নিন। পাশাপাশি কলাপাতাগুলো আগুনে সেঁকে নিন। পোস্ত, সর্ষে এবং কাঁচালঙ্কা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। তারপরে এতে অল্প নুন দিয়ে বেটে নিন। ডিম সিদ্ধ হয়ে গেলে মাঝখান থেকে কেটে নিন। এ বার অর্ধেক ডিমগুলো কলাপাতায় ভালো করে মুড়ে নিন। ভিতরে একটা করে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এ বার কড়াইতে অল্প সর্ষের তেল ব্রাশ করুন। তার মধ্যে কলাপাতায় মোড়া ডিমগুলো সেঁকে নিন। এ ছাড়া টিফিন বাক্সের মধ্যে কলাপাতায় মোড়া ডিমগুলো রাখুন। তারপরে টিফিন বাক্সটা ফুটন্ত জলের মধ্যে রেখে ভাপিয়ে নিতে পারেন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন 

Read more!
Advertisement
Advertisement