Advertisement

Best Hill Station Of West Bengal: কম খরচে জুনেই ঘুরে আসুন পাহাড়ে, রইল উত্তরবঙ্গের ৫ হিল স্টেশনের খোঁজ

তবে আপনি যদি এই ভিড়ে ঠাসা পর্যটন কেন্দ্র থেকে একটু আলাদা কোনও পাহাড়ি জায়গায় যেতে চান, তাহলে আপনি পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতে যেতে পারেন। এ রাজ্যে এমন কিছু পাহাড়ি জায়গা রয়েছে, যা গরমে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট।

নর্থ বেঙ্গলের সেরা পাহাড়ি জায়গানর্থ বেঙ্গলের সেরা পাহাড়ি জায়গা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2026,
  • अपडेटेड 5:46 PM IST
  • নর্থ বেঙ্গলের সেরা পাহাড়ি জায়গা

গরমের ছুটি পড়তেই অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে পড়েন। ঠান্ডা জায়গায় যেখানে কিছুদিন স্বস্তিতে থাকা যায়। জুন-জুলাইয়ের মরশুমে উত্তরাখণ্ড, হিমাচল, উত্তর-পূর্ব দিকে মানুষ সবচেয়ে বেশি ঘুরতে যায়। তবে আপনি যদি এই ভিড়ে ঠাসা পর্যটন কেন্দ্র থেকে একটু আলাদা কোনও পাহাড়ি জায়গায় যেতে চান, তাহলে আপনি পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতে যেতে পারেন। এ রাজ্যে এমন কিছু পাহাড়ি জায়গা রয়েছে, যা গরমে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট। 

দার্জিলিং
এ রাজ্যের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশন দার্জিলিং। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরটি তার বিস্তৃত চা বাগান, টয় ট্রেন এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এটি ট্রেকিং প্রেমীদের জন্য দারুণ বিকল্প। দার্জিলিং থেকে অনেক জায়গায় যাওয়াও যায়। টাইগার হিল, সিঙ্গলিলা জাতীয় উদ্যান, হ্যাপি ভ্যালি টি এস্টেট এবং পিস প্যাগোডার মতো জায়গায় ভ্রমণের সুযোগ রয়েছে। 

রিম্বিক
দার্জিলিং জেলার একটি অপূর্ব ও শান্ত পাহাড়ি গ্রাম হলো রিম্বিক। এটি মূলত ট্রেকারদের স্বর্গরাজ্য এবং সান্দাকফু (Sandakphu) ট্রেকের অন্যতম প্রধান গেটওয়ে হিসেবে পরিচিত। কোলাহলমুক্ত পরিবেশ, ঘন পাইন-ওক জঙ্গল, এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে চাইলে এটি আদর্শ। ম্বিক থেকে মাত্র ১৫-২০ মিনিটের দূরত্বে অবস্থিত একটি সুন্দর নদী এবং কাঠের সেতু, যা পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। এখানকার শেরপা এবং নেপালি সংস্কৃতির ছোঁয়া এবং সাধারণ পাহাড়ি জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবে।

কালিম্পং
কালিম্পং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২১তম জেলা এবং অত্যন্ত জনপ্রিয় একটি পাহাড়ি শহর। দার্জিলিং থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১,২০০ মিটার (৪,০০০ ফুট) উচ্চতায় অবস্থিত এই শহরটি তার মনোরম আবহাওয়া, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং অর্কিড ও ক্যাকটাসের বাগানের জন্য বিখ্যাত। ডেলো পাহাড় কালিম্পং শহরের সর্বোচ্চ বিন্দু, যেখান থেকে পুরো উপত্যকা, নদী এবং তুষারাবৃত হিমালয়ের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তিস্তা বাজারে রিভার র‍্যাফটিং-এর দারুণ সুযোগ রয়েছে।

Advertisement

সামসিং
দার্জিলিং জেলার সীমানায় ডুয়ার্সের পাদদেশে ৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সামসিং একটি সবুজ, শান্ত ও অফবিট পাহাড়ি গ্রাম। পান্না-সবুজ চা বাগান, ঘন অরণ্য এবং মূর্তি নদীর নৈসর্গিক দৃশ্যের জন্য এটি বিখ্যাত। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় ৮৩ কিলোমিটার। এখান থেকে পুরো চা-বাগান ও উপত্যকার প্যানোরামিক ভিউ দেখা যায়। সামসিং থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর নদী-তীরবর্তী পর্যটন কেন্দ্র। রকি আইল্যান্ড মূর্তি নদীর তীরে অবস্থিত অ্যাডভেঞ্চার ও ক্যাম্পিংয়ের জন্য জনপ্রিয় একটি স্থান। ঘন অরণ্য ও বৈচিত্র্যময় বন্যপ্রাণী দেখার আদর্শ জায়গা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। 

তিনচুলে
তিনচুলে হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত একটি অত্যন্ত সুন্দর ও শান্ত পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং হোম-স্টে পর্যটনের জন্য বিখ্যাত। 'তিনচুলে' শব্দটির অর্থ 'তিনটি চুলা বা ওভেন'। গ্রামের চারপাশের তিনটি পাহাড়ের চূড়া দেখতে অনেকটা উনুনের মতো হওয়ায় এমন নামকরণ হয়েছে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে দূরে শান্তিতে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ অফবিট (offbeat) গন্তব্য। গ্রামের আশেপাশে ছড়িয়ে রয়েছে সবুজ চা বাগান ও পাহাড়ি কমলালেবুর বাগান।
 

Read more!
Advertisement
Advertisement