Advertisement

14 Shaak Recipe: ১৪ শাক ছাড়া অসম্পূর্ণ ভূত চতুর্দশী! জানুন সব শাকের নাম-উপকার সহ রেসিপি

তাই ভূত চতুর্দশীর দিন বাজারে বাজারে ভিড় জমে এই ১৪ শাক কেনার জন্য। এখন যদিও ১৪ শাকের নামে ঘাস-পাতা দিয়ে দেয় বাজারওয়ালারা। কারণ অনেকেই ১৪ শাকের নাম জানেন না, চেনা তো দূর।

১৪ শাকের নাম ও রেসিপি১৪ শাকের নাম ও রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 10:57 AM IST
  • কালীপুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে ঘরে ঘরে ১৪ শাক খাওয়ার নিয়ম মা-ঠাকুমাদের আমল থেকেই চলে আসছে।

কালীপুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে ঘরে ঘরে ১৪ শাক খাওয়ার নিয়ম মা-ঠাকুমাদের আমল থেকেই চলে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এই নিয়ম কিন্তু একেবারেই বদল হয়নি। তাই ভূত চতুর্দশীর দিন বাজারে বাজারে ভিড় জমে এই ১৪ শাক কেনার জন্য। এখন যদিও ১৪ শাকের নামে ঘাস-পাতা দিয়ে দেয় বাজারওয়ালারা। কারণ অনেকেই ১৪ শাকের নাম জানেন না, চেনা তো দূর। তাই আগে জেনে নিন এই ১৪ শাক কী কী এবং কীভাবে এই শাক রান্না করতে হয়। 

১৪ শাক কী কী?
এই ১৪ শাকের মধ্যে থাকে ওল শাক, কেঁউ শাক, বেতো শাক, কালকাসুন্দে, সর্ষে শাক, নিম পাতা, জয়ন্তী শাক, শাঞ্চে শাক, গুলঞ্চ পাতা, পলতা পাতা, ঘেঁটু বা ভাঁট পাতা, হিঞ্চে শাক, সুষনি শাক এবং শালুকা পাতা। 

কেন খাওয়া হয় ১৪ শাক?
এই ১৪ শাক ঋতু পরিবর্তনের সময় খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। আসলে হেমন্তকালে আস্তে আস্তে শীত পড়ে। এই সময় সর্দি কাশি-সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই সব রোগ মোকাবিলার জন্যই শাস্ত্রকাররা এ দিন ১৪ শাক খাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে মনে করা হয়।

১৪ শাকের রেসিপি
এই শাক বানানোর জন্য প্রয়োজন ১৪ শাক কুচি করে কাটা, একটা বড় পেঁয়াজ, একটা টমেটো, ৮-৯ কোয়া রসুন কুচি করে কাটা, ৪-৫ টা কাঁচা লঙ্কা কুচি করে কাটা, সর্ষের তেল, নুন, চিনি। মনে রাখবেন, অনেকেই এই রান্না সম্পূর্ণ নিরামিষ ভাবে বানাতে চান, তাঁরা সে ক্ষেত্রে রসুন দেবেন না রান্নায়। বাকি পদ্ধতি এক থাকবে। এ ছাড়া মশলায় লাগবে আমচুর পাউডার, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা।

পদ্ধতি
গ্যাসে একটি বড় কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিন। তেল হালকা গর হলে তাতে কালো জিরে ফোড়ন দিন। সঙ্গে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে বা ফাটিয়ে দিয়ে দিন। হালকা নেড়ে নিয়ে এতে একে একে দিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। যদি রসুন কুচি না দেন বাদ দিয়ে দেবেন। এ বার সবটা ভাল করে নাড়িয়ে নিন। কষানোর পর আধ চামচ আদা বাটা দিয়ে দিন। আবার ভাল করে নাড়তে থাকুন। এ বার যোগ করুন মশলাগুলি। অর্থাৎ একে একে দিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। ভাল করে সবটা মিশিয়ে নিন। যোগ করুন টমেটো কুচিও। টমেটো নরম হয়ে এলে ভাল করে বেছে ধুয়ে রাখা শাক যোগ করে দিন। একটু নাড়িয়ে সামান্য নুন এবং চিনি দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন অন্তত মিনিট দুয়েক। ঢাকনা খুলে দেখবেন শাক থেকে জল বেড়িয়েছে। এ বার আঁচ বাড়িয়ে ভাল করে কষাতে থাকুন। উপর দিয়ে আমচুর গুঁড়ো এবং সামান্য তেল ছড়িয়ে নামিয়ে নিন। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement