Advertisement

Jaggery in Blood Sugar: নলেন-পাটালি নয়, এই বিশেষ গুড় খেতে পারেন ডায়াবেটিস রোগীরা

কারোর ডায়াবেটিস মানেই চিনি এবং চিনি জাতীয় খাবার থেকে দূরে। শুধু চিনি নয়, নলেন গুড়-পাটালি-ঝোলা গুড়ও খাওয়া বারণ থাকে সুগার রোগীদের। তবে এক বিশেষ ধরনের গুড় আছে, যা ডায়াবেটিস রোগীরা খেতে পারেন।

ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ গুড়ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ গুড়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 7:17 PM IST
  • কারোর ডায়াবেটিস মানেই চিনি এবং চিনি জাতীয় খাবার থেকে দূরে।

কারোর ডায়াবেটিস মানেই চিনি এবং চিনি জাতীয় খাবার থেকে দূরে। শুধু চিনি নয়, নলেন গুড়-পাটালি-ঝোলা গুড়ও খাওয়া বারণ থাকে সুগার রোগীদের। তবে এক বিশেষ ধরনের গুড় আছে, যা ডায়াবেটিস রোগীরা খেতে পারেন।  হবে সাধ, স্বাদ ও সাধ্যের মেলবন্ধন। তালের গুড় ডায়াবেটিস রোগীদের জন্য কিছুটা নিরাপদ। তালের গুড় দিয়ে প্রয়োজনীয় অনেক খাবারের মেনু তৈরি করতে পারেন। মূলত যেকোনো ধরনের পিঠা পায়েস সিমুই এছাড়া এই গরমে তালের গুড় দিয়ে আপনি শরবত বানিয়েও খেতে পারেন।

তালের পাটালি অনেক উপকারিতা রয়েছে। আমাদের শরীরের জন্য তালে পাটালি অনেক উপকারি কারণ, এই গুড় আমাদের শরিরের হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, শরীরের তাপ বৃদ্ধি করে, পাকস্থলিকে ঠান্ডা করতে সাহায্য করে। বহু পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনা অন্যতম একটি খাবার তা হল তালের পাটালি। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চৈত্র মাসের শেষে এবং বৈশাখের শুরুতে তাল গাছের রস দিয়ে বিভিন্ন পদ্ধতিতে তালের গুড় তৈরি করে শিউলিরা যা খুব প্রসিদ্ধ এবং খেতে অত্যন্ত সুস্বাদু। 

উপকারিতা
-যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা নিয়মিত তালে পাটালি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। ঠান্ডা ও কফের তীব্রতা থেকে মুক্তি পেতে কুসুম গরম জলে তালের পাটালি মিশিয়ে খান কিংবা চায়ে চিনির পরিবর্তে তাল পাটালি ব্যবহার করুন এতে অনেক উপকার পাবেন।

-এখন ঘরে ঘরে ডায়াবেটিস রোগী আর এই সমস্ত ডায়বেটিস রোগীর জন্য অত্যন্ত উপকারী এই তালের পাটালি। কারণ যাদের সুগারের সমস্যা আছে তারাও কিন্তু এই চিনির বদলে এই তালের গুড় নিয়মিত খেতে পারে। যা ডায়বেটিস থেকেও অনেকটাই রক্ষা পাওয়া যায়। আমাদের শরীরের জন্য তালের পাটালি অনেক উপকারী তাই আমাদের নিয়মিত তাল পাটালি খাওয়া উচিত। তবে তার জন্য চাই ভেজালমুক্ত ভালো মানের তালের পাটালি দেখে কিনতে হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement