
প্রত্যেকেই উজ্জ্বল ত্বক পেতে চায়। এটি অর্জনের জন্য অনেকেই দামী প্রসাধনী ব্যবহার করেন কিংবা পার্লারে গিয়ে বিভিন্ন ট্রিটমেন্ট করান। কিন্তু আপনি কি জানেন যে, ঘরে থাকা চন্দন গুঁড়ো আপনার ত্বকের জন্য দারুণ কার্যকরী? নিয়মিত চন্দন ব্যবহারে ত্বকের বিভিন্ন সমস্যা কমে যায়, ত্বক কোমল থাকে এবং মুখ প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হয়ে ওঠে। জেনে নিন, ঘরে বসেই চন্দনের ফেস প্যাক তৈরির কিছু সহজ উপায়, যা আপনাকে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে।
চন্দন ও গোলাপজলের ফেস প্যাক
চন্দন ও গোলাপজলের ফেস প্যাক তৈরি করতে ১ চা চামচ চন্দন গুঁড়ো এবং ২ চা চামচ গোলাপজল নিন। একটি পেস্ট বা মিশ্রণ তৈরি করার জন্য উপাদানগুলো ভালভাবে মিশিয়ে নিন। ঠান্ডা জল দিয়ে আপনার মুখ ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এই পেস্টটি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি ব্যবহারে ত্বক প্রশান্তি পায়, ব্রণ ও দাগছোপ কমে যায় এবং মুখে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে।
চন্দন ও হলুদের ফেস প্যাক
চন্দন ও হলুদের ফেস প্যাক তৈরি করতে ১ চা চামচ চন্দন গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ চা চামচ দুধ নিন। একটি পেস্ট তৈরি করার জন্য সবকটি উপাদান ভালভাবে মিশিয়ে নিন। মুখ ভালভাবে পরিষ্কার করার পর, এই প্যাকটি ১০-১৫ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন। এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ব্রণ ও ফুসকুড়ির সমস্যা কমে এবং ত্বকের সংক্রমণের ঝুঁকিও হ্রাস পায়।
চন্দন ও মধুর ফেস প্যাক
চন্দন ও মধুর ফেস প্যাক তৈরি করতে ১ চা চামচ চন্দন গুঁড়ো এবং ১/২ চা চামচ মধু নিন। একটি পেস্ট তৈরি করার জন্য উপাদানগুলো ভালভাবে মিশিয়ে নিন। ঠাণ্ডা জল দিয়ে আপনার মুখটি ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এই পেস্টটি আপনার ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি ব্যবহারে ত্বক আর্দ্র থাকে, ত্বকের মলিনতা ও বলিরেখা কমে যায় এবং ত্বক টানটান হয়।
যদিও চন্দনের এই ফেস প্যাকটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী, তবুও মুখে ব্যবহার করার আগে একটি 'প্যাচ টেস্ট' করে নেওয়া জরুরি।