Advertisement

Chandrapuli Recipe: বাড়িতেই বানিয়ে ফেলুন মিষ্টির দোকানের মতো চন্দ্রপুলি, রইল রেসিপি

বছরের এই সময়ে ঘরে ঘরে অতিথি আপ্যায়নে চন্দ্রপুলি মাস্ট। চিরাচরিত এই মিষ্টি বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন। খেতে হবে একেবারে মিষ্টির দোকানের মতোই। রইল সহজ রেসিপি।

চন্দ্রপুলি রেসিপি চন্দ্রপুলি রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Oct 2026,
  • अपडेटेड 6:42 PM IST
  • অতিথি আপ্যায়নে চন্দ্রপুলী মাস্ট
  • এই মিষ্টি বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন
  • খেতে হবে একেবারে মিষ্টির দোকানের মতোই

বিজয়া দশমী হোক বা লক্ষ্মীপুজো, বছরের এই সময়ে ঘরে ঘরে অতিথি আপ্যায়নে চন্দ্রপুলি মাস্ট। চিরাচরিত এই মিষ্টি বাঙালির ঐতিহ্যের সঙ্গে জড়িত। উৎসবের এই মরশুমে ডায়টিং ভুলে মিষ্টিতে মজে থাকে বাঙালি। তবে দোকানের মতো সুস্বাদু চন্দ্রপুলি বানিয়ে ফেলা যায় বাড়িতেই। জেনে নিন রেসিপি। 

বাড়িতে ঠাকুরমা, দিদিমাদের হাতে তৈরি পুরোনো দিনের এই মিষ্টি বানিয়ে অতিথিদের খাওয়ান, ভুলে যাবেন দোকানের স্বাদ। ফ্রিজে রেখে দিলেও আয়েশ করে খাওয়া যাবে বহুদিন।

কী কী উপকরণ লাগবে?
নারকেল: ২টি
খোয়া ক্ষীর: ২৫০ গ্রাম
চিনি: ৮ টেবিল চামচ
কর্পূর: হাফ চামচ
ছোট এলাচ: ৫-৬টি গুঁড়ো করে দেওয়ার জন্য
ঘি: ১ চা চামচ 

পদ্ধতি
প্রথমে একটি থালায় খোয়া ক্ষীর নিয়ে ভাল করে মেখে নিন। তারপর একটি ননস্টিক পাত্রে কম আঁচে খওয়া ক্ষীর দিয়ে নাড়তে থাকুন। বেশ কিছুক্ষণ নাড়লে ক্ষীর গলে যাবে। এরপর চিনি দিয়ে আবার নাড়তে থাকুন। 

কুরিয়ে রাখা নারকেল মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে। সেই নারকেলের বাটা ও গুঁড়ো রে রাখা এলাচ খোয়া ক্ষীরের মধ্যে দিতে হবে। ভাল করে পাক দেওয়া জরুরি। 

আরও মিনিট পাঁচেক নাড়াচাড়া করে একটি চিমটে কর্পূর দিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটি থেকে তেল ছেড়ে গেলে একটি থালায় ঢেলে ঠান্ডা করতে হবে। 

সব শেষে চন্দ্রপুলির ছাঁচে সামান্য ঘি মাখিয়ে ঠান্ডা করা মিশ্রণ পরিমাণ মতো দিয়ে আঙুল দিয়ে ভাল করে ছাঁচ চেপে নিতে হবে। তবে বাড়িতে চন্দ্রপুলির ছাঁচ না থাকলে হাতের সাহায্যে বা অন্য কোনও বস্তু দ্বারা অনায়াসেই যে কোনও আকৃতি করতে পারেন। 

 

Read more!
Advertisement
Advertisement